IIC-International Integrated Council

IIC-International Integrated Council

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from IIC-International Integrated Council, College & University, 120/7 Outer Circular Road, Wireless, Moghbazar, Dhaka 121 Dhaka, .

15/07/2024

উপদেশমূলক একটি গল্পঃ
★৩য় ব্যাক্তি হতে সাবধান.......

প্রেক্ষাপট_১

উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।

প্রেক্ষাপট_২

- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।

স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।

প্রেক্ষাপট_৩

- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!

# এবার_আসি_মূলকথায়

-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।

-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।

গল্পের হিতোপদেশঃ

---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।

খালিদ মহিউদ্দিন ভাইয়ের ওয়াল থেকে!

03/07/2024

দেখতে দেখতে ২০২৪ সালের অর্ধেক চলে গেল। মনে করিয়ে দেই ১০ টি পাওয়ারফুল আইডিয়া যা ২০২৪ কে আপনার ক্যারিয়ারের শ্রেষ্ঠ বছরে রুপান্তর করবে -

1. আপনার ক্যারিয়ারকে স্ট্রেইট লাইন চিন্তা না করে Non-linear হিসেবে চিন্তা করুন। নতুন জব রোল বা ভিন্ন চাকরী, চাকরী ছেড়ে হায়ার স্টাডি, ক্যারিয়ার সুইচ, দেশের বাইরে মুভ আউট করা ইত্যাদি অপশনগুলোকে কনসিডার করুন। ঠান্ডা মাথায় ভেবে ক্যালকুলেটেড রিস্ক নিন।

2. নিজেকে একজন Expert-Generalist হিসেবে তৈরি করুন। অর্থাৎ বাছাইকৃৎ 2-3 টি এরিয়াতে নিজেকে সেরা (expert) হিসেবে গড়ে তুলুন, এবং অসংখ্য বিষয় সম্পর্কে অল্প অল্প করে জ্ঞান অর্জন করুন (generalist)।

3. এই অনিশ্চিত দুনিয়াতে সিঙ্গেল ইনকামের উপর ডিপেন্ড করাটা অত্যন্ত রিস্কি। আপনার অভিজ্ঞতা, স্পেশাল স্কিল এগুলোকে কাজে লাগিয়ে Multiple Income Stream তৈরি করুন।

4. আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য Rare and Valuable Skill আইডেন্টিফাই করুন। এরপর সপ্তাহে নূন্যতম পাঁচ ঘন্টা সেই স্কিলগুলো ডেভেলপ করতে ইফোর্ট দিন। নিজের কমিউনিকেশন স্কিল এবং টেকনোলোজি স্কিলকে আরো ডেভেলপ করার পিছনে বাড়তি মনোযোগ দিন।

5. আপনার ইনকামের মিনিমাম 5% সেলফ ডেভেলপমেন্ট এর পিছনে ইনভেস্ট করুন। ভাল কোন বই কিনতে কখনো দ্বিতীয়বার চিন্তা করবেন না। একই ভাবে কোয়ালিটি লার্নিং (অনলাইন কোর্স, ট্রেইনিং, হায়ার ডিগ্রি) এর পিছনে নির্দ্বিধায় ইনভেস্ট করুন।

6. আপনার মিডিয়া consumption কে অডিট করুন। আপনার নিয়ন্ত্রণ নেই এরকম ডিপ্রেসিং নিউজ পড়া বাদ দিন। মিনিংলেস গার্বেজ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পরিহার করুন। শুধুমাত্র আপনার ক্যারিয়ার এবং হ্যাপিনেসের জন্য হেল্পফুল এরকম সোর্সগুলোকে ফলো করুন। Remember, your input determines your output.

7. আপনার প্রফেশনাল রিলেশনশীপগুলোকে রিভিউ করুন। অতীতের টক্সিক, আনপ্রোডাক্টিভ সঙ্গ পরিত্যাগ করে শক্তিশালী নেটওয়ার্ক, ভ্যালুয়েবল কানেকশন, হাই ইম্প্যাক্ট রিলেশনশীপ এবং পারসোনাল ব্র্যান্ড তৈরিতে ফোকাস করুন।

8. নতুন কিছু ট্রাই করুন। একটা side hustle গড়ে তুলুন, কোন ডিজিটাল প্রোডাক্ট বা ডিজিটাল কন্টেন্ট তৈরি করুন, প্যাশনেট কোন প্রজেক্ট হাতে নিন।

9. ইন্টারনেটকে একটা অসম্ভব শক্তিশালী টুল হিসেবে চিন্তা করুন। শুধুমাত্র এন্টারটেইনের জন্য ইন্টারনেট ব্যবহার না করে আইডিয়া জেনারেশন, এক্সিকিউশন, স্কিল ডেভেলপমেন্ট, লার্নিং, অপরচ্যুনিটি সার্চ ইত্যাদির জন্য কাজে লাগান। ইন্টারনেটকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি ক্যারিয়ারে 10x গ্রোথ নিয়ে আসতে পারবেন।

10. সর্বশেষে, অবশ্যই অবশ্যই পুরো বছরের জন্য সুনির্দিষ্ট গোল সেট করুন এবং একটু সময় নিয়ে পরিকল্পনা করুন। প্রয়োজনে একটা দিন অন্য সবকিছু বন্ধ রেখে এই কাজটা করুন। দেখবেন বাইরে থেকে কাউকে আপনাকে মোটিভেশন দিতে হচ্ছে না, সামনের প্রতিটা দিন আপনি নিজেই আনন্দ নিয়ে আপনার লক্ষ্যের পৌছানোর জন্য কাজ করে যাচ্ছেন।

2024 সাল শুরু হয়ে চোখের পলকে ছয় মাস চলে গিয়েছে, উপরের আইডিয়াগুলো কাজে লাগিয়ে এই বছরটিকে আপনার ক্যারিয়ার গ্রোথের শ্রেষ্ঠ বছরে রুপান্তর করুন।
From

Want your school to be the top-listed School/college?

Website