27/04/2026
ওকিনাওয়ার দীর্ঘায়ু রহস্য: যেখানে ১০০ বছর বয়সেও জীবন উপভোগ করা যায়।
জীবনটা কি শুধু বেঁচে থাকার জন্য? নাকি এমনভাবে বাঁচা উচিত, যেখানে ৯০-১০০ বছর বয়সেও শরীর সুস্থ, মন প্রফুল্ল এবং প্রতিদিন সকালে উঠতে ইচ্ছে করে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বের মানুষ বারবার ফিরে যায় জাপানের ওকিনাওয়া দ্বীপে। এটা পৃথিবীর পাঁচটি 'ব্লু জোন' এর একটি যেখানে মানুষ সবচেয়ে বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকে। ওকিনাওয়ার নারীরা বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু, সেখানে ক্যা'ন্সার, হা'র্টের রো'গ ও ডিমেনশিয়া অনেক কম। একসময় এই দ্বীপকে অমরদের ভূমি বলা হতো।
ওকিনাওয়ার দীর্ঘায়ু রহস্য কিন্তু কোনো জাদুকরী ওষুধ বা জেনেটিক্স বিষয় নয়। এটা তাদের জীবনযাপনের দর্শন।
সেখানে প্রাচীন ঐতিহ্য থেকে আজও বেঁচে আছে কয়েকটি শক্তিশালী অভ্যাস। যেমন; সবচেয়ে বড় দুটি হলো ইকিগাই (Ikigai) যে কারণে সকালে বিছানা থেকে উঠতে ইচ্ছে করে, আর মোয়াই (Moai) আজীবনের বন্ধুদের ছোট গ্রুপ, যারা একে অপরের পাশে থাকে সবসময়। ওকিনাওয়ার বয়স্করা বলেন: আমাদের জীবনে কোনো ‘রিটায়ারমেন্ট’ শব্দ নেই। কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের একটা উদ্দেশ্য থাকে। তাঁরা প্রতিদিন খাবারের আগে বলেন, হারা হাচি বু (Hara Hachi Bu) অর্থাৎ, পেট ৮০% ভর্তি হলে খাওয়া বন্ধ করো।
ওকিনাওয়ার দীর্ঘায়ু থেকে আমরা শিখতে পারি; খাবারে প্রধানত শাকসবজি, মিষ্টি আলু, টোফু, সামুদ্রিক শৈবাল মাংস ও প্রক্রিয়াজাত খাবার খুব কম। প্রতিদিন ৭টা করে সবজির সার্ভিং। দৈনন্দিন জীবনে ব্যায়াম আলাদা করে করতে হয় না, কাজের মধ্যেই নড়াচড়া থাকে, বাগান করা, হাঁটাচলা, হালকা শারীরিক পরিশ্রম। তাদের একা থাকার ভয় নেই, কারণ মোয়াই আছে বন্ধুরা আছে আর্থিক, মানসিক সাপোর্ট দিতে। তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা কম, বরং তারা প্রতিদিনের ছোট উদ্দেশ্য নিয়ে বাঁচে।
আজকের যুগে আমরা প্রতিদিন কীভাবে সুস্থ থাকব?, কী খেলে বেশিদিন বাঁচব?, কীভাবে স্ট্রেস কমাব? এসব প্রশ্নে আটকে আছি। যেন দীর্ঘায়ু একটা জটিল সমীকরণ। কিন্তু ওকিনাওয়া বলে; রহস্যটা সহজ। এটা শুধু খাবার বা ব্যায়ামের বিষয় নয়, এটা পুরো জীবনের দৃষ্টিভঙ্গি।
আর এখানেই ওকিনাওয়ার দর্শন হাজির হয়ে বলে: সবাই তোমার জীবনের উদ্দেশ্য বুঝবে না, তাতে পৃথিবী থেমে যাবে না। সবসময় পারফেক্ট খাবার খেতে হবে না, শুধু ৮০% পর্যন্ত খেয়ে থামতে শেখো। প্রতিটা দিনকে শেষ দিন ধরে বাঁচো কিন্তু আফসোস করো না, বরং এমনভাবে যেন প্রতিদিন তোমার ইকিগাই এর কাছাকাছি একটা পদক্ষেপ নিতে পারো।
গবেষক (ড্যান বুইটনার) বলেছিলেন: ওকিনাওয়ার মানুষেরা শুধু লম্বা বাঁচে না, তারা সুস্থ ও আনন্দের সাথে বাঁচে।
সাইকোলজিক্যালি এটা একদম সত্য। আমরা যখন শুধু ক্যালরি ইয়োগা বা জিম করি, কিন্তু উদ্দেশ্য ও সম্পর্ক না থাকে, তখন জীবন ফাঁকা লাগে। কিন্তু যখন ইকিগাই, মোয়াই আর সচেতন খাওয়া মিলে যায়, তখন শরীর-মন দুটোই শান্ত থাকে। মস্তিষ্ক তখন আর অযথা চিন্তায় ভোগে না।
তবে ওকিনাওয়ার রহস্য মানে এই না যে, আপনি রাতারাতি সব বদলে ফেলবেন। প্রকৃত দীর্ঘায়ু হলো: ধীরে ধীরে অভ্যাস গড়ে তোলা। খাবারে একটু বেশি সবজি যোগ করা, বন্ধুদের সাথে সময় কাটানো, প্রতিদিন একটা ছোট উদ্দেশ্য খুঁজে নেওয়া। জীবন বদলাবে, পরিস্থিতি কঠিন হবে, চাপ আসবে, কিন্তু যদি ভিতরের সেই উদ্দেশ্যের আ'গুন জ্ব'লতে থাকে, তাহলে বাইরের কোনো ঝড়ই আপনাকে সহজে ভাঙতে পারবে না।
তাই এখন একটু থেমে গিয়ে শুধু এতটুকু ভাবা উচিত যে.! আমি আসলে কিরকম জীবন-যাপন করছি.?
Eat to 80%. Move Naturally. Find Your Ikigai. Build Your Moai.
Philosopher In Town:
Jahid Hasan Scientist 👨🔬