BIDD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BIDD, Education, 53, central road(1st floor), dhanmondi, Dhaka-1205.

20/06/2017
08/04/2017

Computer Company

এই শব্দগুলো গুগলে সার্চ করা থেকে বিরত থাকুনআজকাল সবকিছুতেই গুগল সার্চ করা অধুনা নেটিজেনদের অভ্যাসে পরিণত হয়েছে। গুগল আমা...
21/03/2017

এই শব্দগুলো গুগলে সার্চ করা থেকে বিরত থাকুন

আজকাল সবকিছুতেই গুগল সার্চ করা অধুনা নেটিজেনদের অভ্যাসে পরিণত হয়েছে। গুগল আমাদের যা জানায়, সবই কী সত্যি! এই নিয়ে বিতর্কের শেষ নেই। তবে গুগল আমাদের এমন অনেক কিছুই জানায়, যা জানতে আমরা অপ্রস্তুত থাকতেই পারি। তেমনই কয়েকটি গুগল সার্চের বিষয়ে আমরা জানাব, যা সার্চ না করলেই ভাল-

শব্দ : শ্যানকার (Chancre)
বিষয় : যৌনব্যাধী সংক্রান্ত ছবি ও তথ্য।
কেন সার্চ নয় : এমন বীভৎস ছবি কম দেখা যায়।

শব্দ : ডিগভ্লিং (Degloving)
বিষয় : ‘টার্মিনেটর’ ছবিতে আর্নল্ড শোয়ার্জেনেগার-এর হাত কাটার দৃশ্য মনে আছে?
কেন সার্চ নয় : না দেখলেই ভালো নয় কি?

শব্দ : ব্লু ওয়াফেল (Blue Waffle)
বিষয় : এই বিষয়ে সার্চ করলে নারী শরীরে এক বিশেষ রোগের ছবি সার্চ রেজাল্টে দেখানো হয়।
কেন সার্চ নয় : যদিও এর কোনও বাস্তব ব্যাখ্যা নেই। কিন্তু, ওই ছবি সহজে মন থেকে মোছা মুশকিল।

শব্দ : ফর্নিয়ের (Fournier)
বিষয় : এই শব্দ দিয়ে সার্চ করলে দুটি রেজাল্ট মেলে। একটি বাস্টেকবল খেলোয়াড়ের জীবন। অন্যটি ফর্নেয়ের গ্যাংগ্রেন (Fournier Gangrene)। যা যৌনাঙ্গ সম্পর্কিত এক রোগের লক্ষ্মণ।
কেন সার্চ নয় : দ্বিতীয় বিষয়টি এমনই জটিল যে এর ছবি স্বাভাবিক নয়। প্রস্তুতি ছাড়া ওই ছবি দেখলে সমস্যা হতেই পারে।

শব্দ : ট্যারেটোমা (Teratoma)
বিষয় : হাড়, দাঁত কিংবা চুলও। এই সব নিয়েই সৃষ্টি হয় ট্যারেটোমা টিউমারের।
কেন সার্চ নয় : টিউমারের ছবিটি ভোলার মতো নয়।

শব্দ : স্ক্যুইডওয়ার্ড টো নেইল ভার্সেস সোফা (Squidward Toenail VS Sofa)
বিষয় : পায়ের নোখ ঘষে সোফা সরাচ্ছেন একজন।
কেন সার্চ নয় : ক্লিপটি আপনাকে ভিডিও বন্ধ করতে বাধ্য করবে।

শব্দ : ট্রাইপোফোবিয়া (Trypophobia)
বিষয় : অর্থাৎ, ছোটো গর্তের প্রতি ভয়।
কেন সার্চ নয় : তেমন ক্ষতিকারক নয়। তবে অনেকেই এই সংক্রান্ত সার্চ রেজাল্ট দেখে অস্বস্তি বোধ করেছেন।

আপনাদের জন্য এই শব্দগুলো সার্চ করা কী খুব জরুরি! এখন সিদ্ধান্ত আপনার। চাইলে সার্চ করতেই পারেন। আবার চাইলে এই শব্দগুলো এড়িয়েও যেতে পারেন। সূত্র: ইন্টারনেট।

ডাউনলোড না করেই ভিডিও স্ট্রিমিং করা যাবে জিমেইলেজি-মেইল ব্যবহারকারীদের জন্য সুখবরই বটে। অনেকটা ইউটিউবের আদলে বন্ধুদের পা...
19/03/2017

ডাউনলোড না করেই ভিডিও স্ট্রিমিং করা যাবে জিমেইলে

জি-মেইল ব্যবহারকারীদের জন্য সুখবরই বটে। অনেকটা ইউটিউবের আদলে বন্ধুদের পাঠানো ভিডিওগুলো ডাউনলোড না করেই দেখার সুযোগ পাবেন তাঁরা। এ জন্য জিমেইলে নতুন ফিচারও উন্মুক্ত করেছে গুগল। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে জিমেইলের ইনবক্সে আসা একাধিক ভিডিও ডাউনলোড না করে শুধু প্রয়োজনীয়টি ডাউনলোড করা যাবে।
এত দিন জিমেইলে বিনিময় করা সব ভিডিও শুধু ডাউনলোড করে দেখা যেত। ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় সব ভিডিও ডাউনলোড করতে হতো। প্রাথমিকভাবে ডেস্কটপ কম্পিউটারে এ সুবিধা মিলবে। তবে পর্যায়ক্রমে সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন।

শিশুদের জি-মেইল ব্যবহারে গুগলের নতুন অ্যাপসার্চ জায়ান্ট গুগল ১৩ বছরের নিচের বাচ্চাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য ‘ফ্...
18/03/2017

শিশুদের জি-মেইল ব্যবহারে গুগলের নতুন অ্যাপ

সার্চ জায়ান্ট গুগল ১৩ বছরের নিচের বাচ্চাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য ‘ফ্যামিলি লিংক’ নামে নতুন অ্যাপ উন্মুক্ত করেছে। এই অ্যাপে শিশুদের অ্যাকাউন্টে বাবা-মায়ের পুরো নিয়ন্ত্রণ থাকবে।

যেহেতু এই অ্যাপে বাবা মায়ের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকবে তাই তারা তাদের বাচ্চারা কোন ধরনের অ্যাপ ব্যবহার করছে তা জানতে পারবে এবং কতসময় তারা ডিভাইসের পেছনে খরচ করছে তাও জানা যাবে। এছাড়াও অভিভাবকরা চাইলে এটি দূর থেকে লকও করতে পারবেন।

এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে অ্যান্ড্রয়েড ন্যুগাট চালিত ডিভাইসটি লাগবে। এবার ‘ফ্যামিলি লিংক’ ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে।

জেপিইজি ফাইল সাইজ ছোট করতে গুগলের নতুন প্রযুক্তিওয়েবসাইটের সবচেয়ে সাধারন সমস্যা ফাইল সাইজ। কেননা যত ছোট ফাইল তত দ্রুত লো...
18/03/2017

জেপিইজি ফাইল সাইজ ছোট করতে গুগলের নতুন প্রযুক্তি

ওয়েবসাইটের সবচেয়ে সাধারন সমস্যা ফাইল সাইজ। কেননা যত ছোট ফাইল তত দ্রুত লোড আবার যত বড় ফাইল তত সময় বেশি। আর এই সমস্যা সমাধানে সার্চ জায়ান্ট গুগল ‘গেটজলি’ নামের নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে। এই প্রযুক্তিতে জেপিইজি ফাইল সাইজ ৩৫ শতাংশ পর্যন্ত ছোট করা সম্ভব।
গুগল জানিয়েছে, এই প্রযুক্তিতে জেপিইজি ফাইল সাইজ ছোট করা হলেও এতে ছহবির রেজ্যুলিউশন থাকবে ঠিক। আর এই প্রযুক্তির ফলে ব্যবহারকারিদের স্মার্টফোনে ইমেজ ডাউনলোডে খুব কম ডেটা খরচ হবে। গুগলের এর আগে জফিল এবং ওয়েবপি নামের পিএনজি ফাইল ছোট করার এনকোডার চালু করেছিলো।
নতুন এই এনকোডারটি চালু করার পরে সব ছবিই অটোমেটিক ইমেজ ছোট করার কাজ করবে না। আর গুগলের আশা এই প্রযুক্তিটি নিঃসন্দেহে ওয়েবমাস্টার এবং গ্রাফিক ডিজাইনারদের তাদের ফটোগ্রাফিক কনটেন্টে বিশাল সুবিধা দিবে।

নতুন যে পদ্ধতিতে হ্যাক হতে পারে আপনার ফোন!এখন ফাঁদ পেতে নানা কৌশলে মোবাইল ফোনের পিন বা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া নতুন কোনো ...
18/03/2017

নতুন যে পদ্ধতিতে হ্যাক হতে পারে আপনার ফোন!

এখন ফাঁদ পেতে নানা কৌশলে মোবাইল ফোনের পিন বা পাসওয়ার্ড হাতিয়ে নেওয়া নতুন কোনো ব্যাপার নয়। এবার আরেকটি নতুন কৌশলের সন্ধান পেয়েছেন গবেষকেরা। গবেষকেরা সতর্ক করে বলেছেন, স্মার্টফোনে পাসওয়ার্ড বা পিন টাইপ করার পর স্ক্রিনের ওপর যে তাপমাত্রা থেকে যায় তার পথানুসরণ করে বা প্যাটার্ন অনুসরণ করে গোপন কোড জানা সম্ভব।

এই কোড চুরি করা সহজ। এ জন্য শুধু থার্মাল-ইমেজিং ক্যামেরার দরকার পড়ে। এতে স্মার্টফোন স্ক্রিনের কোন অংশটিতে চাপ দেওয়া হচ্ছে, তা থার্মাল-ইমেজিং ক্যামেরায় ধরা পড়ে। শুধু টাইপ করার সময়েই নয়, টাইপ শেষ করার ৩০ সেকেন্ড সময় পরেও ওই স্মার্টফোন থেকে পিন হাতিয়ে নেওয়া সম্ভব।

এ বছরের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে হিউম্যান-কম্পিউটার ইন্টারঅ্যাকশনস-বিষয়ক সম্মেলনে স্টুটগার্ট ও জার্মানির লুডউইগ ম্যাক্সিমিলান ইউনিভার্সিটি অব মিউনিখের গবেষকেরা পিন হাতিয়ে নেওয়ার নতুন কৌশল বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করবেন।

গবেষকেরা বলছেন, জ্ঞানভিত্তিক অথেনটিকেশন স্কিম হিসেবে পিন ও প্যাটার্ন বহুল ব্যবহৃত। কিন্তু এখন থার্মাল ক্যামেরা সহজলভ্য ও হাতের নাগালে চলে আসছে। তাই মোবাইল ডিভাইসে ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলোর ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে।

এবার সার্বজনীন ফন্ট বানালো গুগলমাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখা নিয়ে সমস্যায় পড়েন অনেকে। তাদের জন্য গুগোল নিয়ে এল সার্বজনীন...
18/03/2017

এবার সার্বজনীন ফন্ট বানালো গুগল

মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখা নিয়ে সমস্যায় পড়েন অনেকে। তাদের জন্য গুগোল নিয়ে এল সার্বজনীন ফন্ট। যেখানে থাকছে সব ভাষার লেখার ফন্ট , অনেকসময় মাইক্রোসফট ওয়ার্ডে তা বক্স আকারে দেখায়। আর যারা বাংলা ভাষা ব্যবহার করেন তাদের তো হরহামেশাই এমন সমস্যায় পড়তে হয়।
কম্পিউটারে সাধারণত যে যে ভাষায় লিখতে চান, তার সঠিক ফন্ট না থাকলে কম্পিউটার সেই লিখাকে চিনতে পারে না, ফলে লেখাগুলো বক্স হয়ে যায়। আর নির্দিষ্ট ফন্ট ইনস্টল থাকলে তো ঝামেলা শেষ।
তবে এমন সমস্যা থেকে মুক্তি দিতে গুগল নিয়ে এলো সার্বজনীন ফন্ট । ওপেন সোর্সের আওতায় তৈরি এই ফন্টের নাম ‘নোটো’। এই ফ্যামিলি ফন্ট নোটো ৮শ' ভাষা সমর্থন করে, যার মধ্যে সন্নিবেশিত করা হয়েছে ১ লক্ষ ১০ হাজার অক্ষর।
গত পাঁচ বছর ধরে ফন্টটি তৈরিতে কাজ করছে গুগল, সাথে সহযোগি হিসেবে কাজ করেছে ফন্ট সংক্রান্ত প্রযুক্তি প্রতিষ্ঠান মনোটাইপ। এছাড়া এই কর্মযজ্ঞের সাথে ছিল এডোবি এবং এক ঝাঁক স্বেচ্ছাসেবী।
এই ফন্ট তৈরির ফলে এখন সকল প্রকার যন্ত্রে বিশেষ করে মোবাইল, কম্পিউটার, ট্যাব ও ল্যাপটপে বিভিন্ন ভাষার তথ্য খুব সহজেই পড়া সম্ভব হবে। প‍ুর ফাইলটি ৪৭৭.২ মেগা বাইট, ফন্টটি গত বৃহস্পতিবার থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে।

14/03/2017

ONLINE MARKET PLACE

ফ্রিল্যান্স মার্কেট বলতে শুধু Upwork, Freelancer, Fiverr, People Per hour, 99 design etc-এর কথাগুলোই সচরাচর জানি। কিন্তু কাজ করার মতো আরও অনেক সাইট আছে, যার কথা আমরা জানিনা। ফ্রিল্যান্স সাইটের ঠিকানাসহ কোন সাইটে কি কাজ করে তার সংক্ষিপ্ত বর্ণনা জানতে পারবেন।
1) Upwork.com – General
2) Freelancer.com – General
3) Fiverr.com – General
4) peopleperhour.com – Programming, Design, Administrative Tasks, Accounting, PR
5) 99designs.com – Design
6)belancer.com (Bangladesh)-General
7) mediabistro.com – Writing/Editing, Production, Graphic Design, Publishing. NOT FREE FOR FREELANCERS: membership fees.
8) Guru.com – General
9) designcrowd.com – Design
10) freelanceswitch.com – General
11) Suite101.com – Writing
12) TaskRabbit.com – House Cleaning, IKEA Assembly, Donation Pickup, Event help, Office help, Pet Sitting
13) Donanza.com – General
14) getacoder.com – Web design, Writing, Programming, Legal
15) clickworker.com – Online Marketing, e-commerce, media, information and directory services, SEO content, translation, web research, data categorization and tagging
16) freelance.com – general
17) trabajofreelance.com – Spanish, general. NOT FREE FOR EMPLOYERS: contact fees.
18) legitonlinejobs.com – general
19) freelancewriting.com – writing
20) freelance-info.fr – French, consulting. NOT FREE FOR EMPLOYERS: access fees.
21) freelancewritinggigs.com – writing
22) taskcity.com – programming
23) ifreelance.com – proofreading,arts, data entry, graphic designing, photography, bookkeeping. NOT FREE FOR FREELANCERS: membership fees.
24) xplace.com – designing, programming, writing/editing, translating, marketing, photographing. NOT FREE FOR FREELANCERS: bidding fees.
25) joomlancers.com – everything related to the Joomla CMS
26) freelancesuccess.com -writing
27) scribendi.com – editing and proofreading 28) project4hire.com – programming, translation, consulting, graphic design
29) freelancers.net – general
30) Hoofdkraan.nl – Dutch, general
31) genuinejobs.com – telecommuting
32) freelance-informatique.fr – French, general. NOT FREE FOR EMPLOYERS: intermediary fees.
33) freelanceindia.com – general
34) governmentbids.com – general
35) freelancedesigners.com – web and graphic design, programming, photography, writing, fashion design, industrial design, video production, advertising, logo design
36) hourly.com – general
37) freelancer-job.com – programming
38) bizreef.com – writing, programming, graphic designing, marketing, translating, photographing.NOT FREE FOR FREELANCERS: contact fees.
39) greatlance.com – general
40) WordPressfreelance.com – WordPress projects
41) writerlance.com – writing
42) whichlance.com – general
43) freelancejobsearch.com – web & graphic design, photography
44) directfreelance.com – writing, graphic design, programming
45) outsourcexp.com – SEO, engineering, administrative tasks, marketing, writing, databases, graphic and web design, programming
46) freelanceauction.com – programming, design
47) freelancefree.com – general
48) bountyit.com – business, technology, creativity
49) programmingbids.com – programming, databases, graphic design. NOT FREE FOR FREELANCERS:membership fees.
50) maglance.com – programming
51) auctionsforbusiness.com – training, virtual assistants, product reviews, documenting, legal, imports/exports handling, financial and business, information technology, translation and proofreading, data entry …………………………. Special mention ………………………….
52) proz.com – Translation, Interpreting

14/03/2017
হ্যাকিং থেকে কোটি টাকা!পেশাটা শুরু হয়েছিল শখে। সফ্টওয়্যার নিয়ে খেলতে ভালবাসতেন। একদিন সেটাই যে তাকে খবরের শিরোনামে নিয়ে ...
13/03/2017

হ্যাকিং থেকে কোটি টাকা!

পেশাটা শুরু হয়েছিল শখে। সফ্টওয়্যার নিয়ে খেলতে ভালবাসতেন। একদিন সেটাই যে তাকে খবরের শিরোনামে নিয়ে আসবে হয়তো ভাবতে পারেননি তিনিও। বন্ধুদের সঙ্গে বাজি ধরে শুরু করেছিলেন অ্যাকাউন্ট হ্যাক করা।

আর এখন ফেসবুক থেকে উবের সকলেই পুরস্কার পাঠায় তাকে। অর্থের অঙ্কটা কিন্তু নেহাত কম নয়। ২০১০ সাল। তখনও ফেসবুকের রমরমা শুরু হয়নি। বন্ধুদের সঙ্গে বাজি ধরে এক বন্ধুর অরকুট অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন রাজস্থানের কোটার যুবক। আনন্দ প্রকাশ। সেই শুরু। হ্যাকিংটা নেশার মতো হয়ে যায়।

গুগল সার্চ করে হ্যাকিং সম্বন্ধে পড়াশোনা শুরু করেন আনন্দ। ভেলর ইন্সটিটিউট অব টেকনোলজিতে পড়ার সময় সেখানকার সুরক্ষিত ওয়াইফাই কানেকশন হ্যাক করেন আনন্দ। ২০১৩ সালে প্রথম খবরে আসেন আনন্দ। ফেসবুকের একটি বাগ খুঁজে বের করেন। ফেসবুক কর্তৃপক্ষকে সে বিষয়ে জানান তিনি। এরপরই ফেসবুকের তরফে পুরস্কৃত করা হয় আনন্দকে। ৫০০ ডলার পান। ধীরে ধীরে নেশাটাই পেশা হয়ে যায়।

ফেসবুক, টুইটার, গুগল, নোকিয়া, ড্রপবক্স, উবের, পে পল, সাউন্ড ক্লাউডসহ বিভিন্ন ওয়েবসাইটের বাগ খুঁজে বের করেন তিনি। ফেসবুকের প্রথম তিন সিকিউরিটি রিসার্চের তালিকায় এখন রয়েছে আনন্দ প্রকাশের নাম। শুধু তাই নয়, ফেসবুকের অ্যানুয়াল হোয়াইট হ্যাট তালিকায়ও রয়েছেন তিনি। নামকরা বিভিন্ন ওয়েবসাইটের বাগ খুঁজে এখন বছর প্রায় ২ দশমিক ২ কোটি টাকা আয় করেন আনন্দ প্রকাশ। -আনন্দবাজার পত্রিকা।

কতক্ষণ ফেসবুকিং করা উচিত?যত বেশি সময় ফেসবুকে থাকবেন, তত বেশি একাকী বোধ করবেন। সাম্প্রতিক এক গবেষণায় এ বিষয়টির আবার প্রমা...
13/03/2017

কতক্ষণ ফেসবুকিং করা উচিত?

যত বেশি সময় ফেসবুকে থাকবেন, তত বেশি একাকী বোধ করবেন। সাম্প্রতিক এক গবেষণায় এ বিষয়টির আবার প্রমাণ মিলেছে। গবেষণায় দেখা গেছে, যাঁরা দিনে দুই ঘণ্টার বেশি সময় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কাটান, তাঁরা নিজেদের বেশি একাকী মনে করেন।
এর আগেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের সঙ্গে একাকিত্বের সম্পর্কের বিষয়টি কয়েকটি গবেষণায় উঠে এসেছিল। এবারে যুক্তরাষ্ট্রের পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের গবেষকেরা বিষয়টি নিয়ে গবেষণা করে একই রকম ফল পেয়েছেন।গবেষণায় দেখা গেছে, তরুণেরা যত বেশি সময় সামাজিক যোগাযোগমাধ্যমে কাটান, তত বেশি তাঁদের মধ্যে একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার অভিজ্ঞতা জন্মাতে থাকে।
গবেষণা প্রবন্ধের মূল লেখক ব্রায়ান আ. প্রিমাক বলেন, মানসিক সমস্যার সঙ্গে সামাজিক বিচ্ছিন্নতার বিষয়টি তরুণদের মধ্যে মারাত্মক আকার ধারণ করছে।
গবেষকেরা ১৯ থেকে ৩২ বছর বয়সী ১ হাজার ৭৮৭ জন ব্যক্তির সঙ্গে কথা বলে গ্রহণযোগ্য পদ্ধতিতে সামাজিক একাকিত্বের বিষয়টি নির্ণয় করেছেন।

গবেষকেরা বলেন, যাঁরা দিনে ৩০ মিনিট সামাজিক যোগাযোগের সাইটে কাটান, তাঁরা তুলনামূলকভাবে দুই ঘণ্টার বেশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কাটানো মানুষের চেয়ে কম একাকিত্ব বোধ করেন।

প্রিমাক বলেন, মানুষ স্বভাবতই সামাজিক জীব। কিন্তু আধুনিক জীবনধারা একত্র করার পরিবর্তে আলাদা করে ফেলছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে সামাজিক দূরত্ব দূর করার সুযোগ মনে করা হলেও গবেষণা বলছে, এটা কাঙ্ক্ষিত সমাধান নয়।

২০১৪ সালে এ গবেষণা চালিয়েছিলেন গবেষকেরা। ওই বছরেই অস্ট্রেলিয়ার গবেষকেরা দেখেছিলেন, নারীরা যত বেশি ফেসবুকে পোস্ট দেন, তত বেশি একাকিত্ব বোধ করেন। তথ্যসূত্র: সিনেট।

Address

53, Central Road(1st Floor), Dhanmondi
Dhaka-1205

Alerts

Be the first to know and let us send you an email when BIDD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category