28/09/2025
সোডিয়াম পারঅক্সাইড (ইংরেজি: sodium peroxide) একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত Na2O2
অতিরিক্ত অক্সিজেনে সোডিয়াম ধাতুর দহন করলে উৎপাদ হিসেবে এই হলুদাভ কঠিন পদার্থ উৎপন্ন হয়। এটি একটি তীব্র ক্ষারক। এর অক্টাহাইড্রেট এর প্রস্তুত প্রণালী বেশ সহজ এবং তা সাদা রঙের হয়; যা অনার্দ্র (anhydrous) অবস্থার থেকে ভিন্ন বর্ণের।
বৈশিষ্ট্যাবলি
সোডিয়াম পারঅক্সাইড ষড়কোণীয় প্রতিসাম্য সহকারে কেলাসিত হয়। একে উত্তপ্ত করে ৫১২ ডিগ্রি সেলসিয়াস (৯৫৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় উন্নীত করলে, তা ষড়কোণীয় রূপ থেকে পরিবর্তিত হয়ে অজ্ঞাত প্রতিসাম্য দশায় উপনীত হয়।স্ফুটনাংক ৬৫৭ ডিগ্রি সেলসিয়াস (১,২১৫ ডিগ্রি ফারেনহাইট)
প্রস্তুতি
সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে হাইড্রোজেন পারঅক্সাইড এর বিক্রিয়ার মাধ্যমে অক্টাহাইড্রেট গঠিত হয়।
বাণিজ্যিক ভাবে সোডিয়াম পারঅক্সাইড প্রস্তুত করার জন্য ১৩০–২০০ ডিগ্রি সেলসিয়াস (২৬৬–৩৯২ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায়, ধাতব সোডিয়ামের সাথে অক্সিজেন এর বিক্রিয়া ঘটানো হয়। এর ফলে সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যা আরেকটি পৃথক ধাপে অক্সিজেন শোষণ করে সোডিয়াম পারঅক্সাইডে রূপান্তরিত হয়।
ধাতু ওজোন গ্যাস দ্বারা জারিত হয়ে সোডিয়াম পারঅক্সাইড গঠন করে।
মৃদু তাপে আয়োডিন ঊর্ধ্বপাতিত হয়। প্ল্যাটিমান বা প্যালাডিয়াম বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে এবং সোডিয়াম পারঅক্সাইড দ্বারা আক্রান্ত হয় না।
ব্যবহার
সোডিয়াম পারঅক্সাইড আর্দ্রবিশ্লেষিত হয়ে সোডিয়াম হাইড্রক্সাইড এবং হাইড্রোজেন পারঅক্সাইড গঠন করে।
কাগজ এবং কাপড় উৎপাদনের জন্য ব্যবহৃত কাগজের মণ্ড-কে সাদা করার কাজে সোডিয়াম পারঅক্সাইড বিরঞ্জক হিসাবে ব্যবহার করা হত।
বর্তমানে এটি মূলত পরীক্ষাগারের বিশেষ কাজের জন্য, যেমন- বিভিন্ন আকরিক হতে খনিজ পদার্থ নিষ্কাশনের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
সোডিয়াম পারঅক্সাইড, এর বাণিজ্যিক নাম সলোজোন এবং ফ্লোকুল নামেও পরিচিত।
সোডিয়াম পারঅক্সাইড জারক পদার্থ হিসেবে রাসায়নিক প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এর সাথে কার্বন ডাই অক্সাইড এর বিক্রিয়া ঘটিয়ে অক্সিজেন এবং সোডিয়াম কার্বোনেট তৈরির মাধ্যমে একে অক্সিজেন এর উৎস হিসেবেও ব্যবহার করা হয়।
এজন্য স্কুবা সরঞ্জাম, ডুবোজাহাজ ইত্যাদিতে এটি বিশেষভাবে কার্যকরী। লিথিয়াম পারঅক্সাইড এরও একই ধরনের ব্যবহার রয়েছে।