Make Islamic life
Hi, I am md. shareful alam. this page has been uploading various things like educational Videos and many other things.
24/05/2026
সেনা কমান্ড কি জবাবদিহি ও শাস্তির উর্ধ্বে ?
পর্যাপ্ত গুলি এবং প্রস্তুতি ছাড়াই চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন এলাকায় ৩৯ এসটি ব্যাটালিয়ন যৌথবাহিনী অভিযান পরিচালনা করার সময় সন্ত্রাসীদের আক্রমণে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার নির্জন (বিএ১১৪৫৩) মৃত্যুবরণ করেন। সে সময়ে একজন সিপাহি তার স্টেটমেন্ট বলেছিলেন, “অনেক খোজাখুজির পর স্যারকে যখন উদ্ধার করি তখন দেখি স্যারের গলায় ও চোখে ওরা আঘাত করেছে।স্যারের অনেক রক্তক্ষরণ হয়েছিল। উনাকে আমরা বাচাইতে পারি নাই স্যার। আমাদেরকে অস্ত্র দিছে কিন্তু গুলি দেয় নাই স্যার।"
সম্প্রতি লেফট্যানেন্ট তানজিম ছারোয়ার হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও ৫ জনকে যাবজ্জীবন ও ৪ জনকে ১০ বছর করে সাজা দেয়া হয়েছে। কিন্তু সেনাবাহিনীর যে কমাণ্ড তাঁকে গুলি ছাড়া পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঠিয়েছে তারা কি জবাবদিহি করেছে? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে?
শুধু সন্ত্রাসীরাই দায়ী? গুলি ছাড়া অভিযানে পাঠানো সেনা কমান্ড কি জবাবদিহি ও শাস্তির উর্ধ্বে ? স্বচ্ছতার স্বার্থে এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন ।
😁😁😁😁
Click here to claim your Sponsored Listing.