09/03/2026
দারুননাজাত একাডেমিতে আকর্ষণীয় বেতনে হিফজ/নাজেরা শিক্ষক ও নূরানী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
দারুননাজাত একাডেমি শিক্ষক-স্টাফদের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক। শিক্ষক-স্টাফদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আয়োজন করা হয় বিভিন্ন প্রশিক্ষণ। রয়েছে কাজ শেখার সুযোগ, কাজের স্বাধীনতা। শিক্ষক-স্টাফদের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। নিয়মিত মাসের ৫ তারিখের মধ্যে বেতন-ভাতা দেওয়া হয়। সবমিলিয়ে কাজের চমৎকার এক পরিবেশ পাওয়া যাবে এ প্রতিষ্ঠানে।
আবেদনের শেষ সময়: ১৫. ০৩. ২০২৬ খ্রি.।
ঠিকানা: ৮৮/সি, আব্দুল লতিফ ভূঁইয়া রোড, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা- ১৩৬২
প্রয়োজনে: 01879-658767 (হোয়াটসঅ্যাপ)
08/03/2026
দারুননাজাত একাডেমিতে বদর দিবস উপলক্ষে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও দোয়া অনুষ্ঠান।
অনুষ্ঠানে বদর দিবসের তাৎপর্য ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
ঠিকানা: শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড),
ডেমরা, ঢাকা–১৩৬২
যোগাযোগ: 01770-082755
05/03/2026
দারুননাজাত একাডেমিতে অনুষ্ঠিত হলো ২য় আল খাওয়ারিজমি ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ২০২৬।
শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা এবং যুক্তিনির্ভর চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়ে দারুননাজাত একাডেমিতে আয়োজন করা হয় ২য় আল খাওয়ারিজমি ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ২০২৬।
এতে তিন শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গণিতভিত্তিক ইভেন্ট ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম, একাডেমির অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক, প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় নাজমুল ইসলাম বলেন, “গণিতের ব্যবহার সারা জীবনব্যাপী। সুন্দর ভবিষ্যৎ নির্মাণে গণিত চর্চার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, মুসলিম বিজ্ঞানীদের অবদানেই বীজগণিত, ত্রিকোণমিতিসহ গণিতের বিভিন্ন শাখার বিকাশ ঘটেছে, যা পরবর্তীতে ইউরোপীয় সভ্যতা গ্রহণ করে আরও প্রসারিত করেছে। তাই আজকের প্রজন্মকে সেই গৌরবময় ঐতিহ্য পুনরুদ্ধারে এগিয়ে আসতে হবে এবং জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ম্যাথ কার্নিভাল শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ, আনন্দ ও সৃজনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
ঠিকানা: শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড),
ডেমরা, ঢাকা–১৩৬২
যোগাযোগ: 01770-082755
05/03/2026
বিশিষ্টজনদের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়।
দারুননাজাত একাডেমি থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার এ. বি. এম. ছিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার শাহীন আহমেদ, দারুননাজাত মহিলা মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা খান মুহাম্মদ সফিউল্লাহ এবং দারুননাজাত একাডেমির অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক।
এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের এই সাফল্যে অভিভূত হন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে যাঁদের অবদান রয়েছে—শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দারুননাজাত একাডেমি শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও আদর্শিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। মহান আল্লাহর কাছে দোয়া, শিক্ষার্থীদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক। আমিন।
ঠিকানা: শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড),
ডেমরা, ঢাকা–১৩৬২
যোগাযোগ: 01770-082755
03/03/2026
দারুননাজাত একাডেমি থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাথে একাডেমির স্বপ্নদ্রষ্টা এবং ঐতিহ্যবাহী দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা-এর সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।
অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“তোমাদের এ অর্জন আমাদেরকে এবং প্রতিষ্ঠানকে গৌরবান্বিত করেছে। মহান আল্লাহ তোমাদের উত্তরোত্তর সাফল্য দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে তোমাদের কবুল করুন।”
তিনি আরও উল্লেখ করেন, প্রতিষ্ঠার দ্বিতীয় বছরেই বোর্ড বৃত্তি অর্জনের মাধ্যমে দারুননাজাত একাডেমি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি প্রতিষ্ঠানের মানসম্মত পাঠদান, শিক্ষকমণ্ডলীর ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার উজ্জ্বল প্রমাণ।
সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি মহান আল্লাহর কাছে সকলের উত্তম প্রতিদান কামনা করেন।
ঠিকানা: শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড),
ডেমরা, ঢাকা–১৩৬২
যোগাযোগ: 01770-082755
01/03/2026
দারুননাজাত একাডেমিতে আকর্ষণীয় বেতনে সিনিয়র শিক্ষক/শিক্ষিকা ( বাংলা ও ইংরেজি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি।
দারুননাজাত একাডেমি শিক্ষক-স্টাফদের প্রতি শ্রদ্ধাশীল ও আন্তরিক। শিক্ষক-স্টাফদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আয়োজন করা হয় শিক্ষা সংশ্লিষ্ট, আইসিটি ও ভাষা শিক্ষাসহ বিভিন্ন প্রশিক্ষণ। রয়েছে কাজ শেখার সুযোগ, কাজের স্বাধীনতা। শিক্ষক-স্টাফদের পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। নিয়মিত মাসের ৫ তারিখের মধ্যে বেতন-ভাতা দেওয়া হয়। সবমিলিয়ে কাজের চমৎকার এক পরিবেশ পাওয়া যাবে এ প্রতিষ্ঠানে।
আবেদন ফরম, বেতন-ভাতা, চাকরির যোগ্যতা ও শর্তাবলিসহ বিস্তারিত বিজ্ঞপ্তি কমেন্টে।
আবেদন করতে পারবেন নারী-পুরুষ সকলেই।
আবেদনের শেষ সময়: ২০. ০৩. ২০২৬ খ্রি.।
ঠিকানা: ৮৮/সি, আব্দুল লতিফ ভূঁইয়া রোড, শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা- ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755
28/02/2026
শ্রদ্ধেয় শিক্ষকদের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়।
শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে সম্মানিত শিক্ষকমণ্ডলীর অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও আত্মত্যাগ অনস্বীকার্য। রোদ, বৃষ্টি, ঝড়—প্রতিষ্ঠান খোলা বা বন্ধ—প্রতিটি দিনেই তাঁরা শিক্ষার্থীদের মেধা বিকাশে সময় ও শ্রম ব্যয় করেছেন।
তাঁদের সঠিক দিকনির্দেশনা, আন্তরিক তত্ত্বাবধান ও নিরলস প্রচেষ্টার ফলেই এসেছে এই অভাবনীয় অর্জন।
মহান আল্লাহ তাআলা শিক্ষকমণ্ডলীর এ খেদমত কবুল করুন এবং তাদের উত্তম প্রতিদান দান করুন। আমিন।
ঠিকানা: শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড),
ডেমরা, ঢাকা–১৩৬২
যোগাযোগ: 01770-082755
27/02/2026
দারুননাজাত একাডেমি থেকে ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মহান আল্লাহ তায়ালা আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখুন—আমিন।
বি.দ্র. প্রতিষ্ঠার দ্বিতীয় বছরে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষায় ছয়জন শিক্ষার্থী অংশগ্রহণ করে চারজন শিক্ষার্থী ইবতেদায়ী পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত হয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই অর্জনের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকল শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন।
ঠিকানা: শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা- ১৩৬২
প্রয়োজনে: 01879-658767, 01770-082755
25/02/2026
ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় দারুননাজাত একাডেমির অবিস্মরণীয় সাফল্য!
আলহামদুলিল্লাহ!
বৃত্তি পরীক্ষায় ৬ জন অংশগ্রহণ করে ৪ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে।
এই কৃতিত্ব শিক্ষার্থীদের অধ্যবসায়,
সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা
এবং অভিভাবকদের সহযোগিতার ফল।
সকলকে আন্তরিক অভিনন্দন ও দোয়া।
ঠিকানা:শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড),
ডেমরা, ঢাকা–১৩৬২
প্রয়োজনে:01879-658767, 01770-082755
25/02/2026
দারুননাজাত একাডেমির চার শিক্ষার্থীর বৃত্তি লাভ
ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় দারুননাজাত একাডেমির চারজন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি লাভ করেছে। একাডেমির ছয়জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় প্রথমবারের মতো অংশ নিয়ে চারজন শিক্ষার্থী বৃত্তি লাভ করে।
দারুননাজাত একাডেমির চার শিক্ষার্থীর বৃত্তি লাভ
ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় দারুননাজাত একাডেমির চারজন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি লাভ করেছে।
23/02/2026
বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের চিন্তন দক্ষতা বৃদ্ধি করে, Critical Thinking গড়ে তোলে এবং যুক্তিনির্ভর মত প্রকাশে আত্মবিশ্বাসী করে তোলে। পাশাপাশি এটি শিক্ষার্থীদের উপস্থাপনা দক্ষতা, শ্রবণ ক্ষমতা ও সহিষ্ণুতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এই বহুমাত্রিক উপকারিতার কথা বিবেচনায় রেখেই শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে দারুননাজাত একাডেমিতে প্রতি বছর নিয়মিত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
যুক্তির আলোয় আলোকিত হোক আগামী প্রজন্ম।
৩য় বাংলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬
বিষয়: সন্তানের নৈতিক শিক্ষায় পরিবারের ভূমিকাই মুখ্য
তারিখ: ২১. ০২. ২০২৬ খ্রি., শনিবার, সকাল ১১:০০ টা
স্থান: দারুননাজাত একাডেমি অডিটোরিয়াম
শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা- ১৩৬২, 01770-082755
22/02/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে দারুননাজাত একাডেমির বিশেষ আয়োজন বিশুদ্ধ কুরআন শিক্ষার আসর।
১ম রমজান থেকে চলবে ২০ রমজান পর্যন্ত।
সময়: সকাল ১১:০০-১২:০০ টা
স্থান: দারুননাজাত একাডেমি
শহরপল্লী আ/এ, মাতুয়াইল (সাইনবোর্ড), ডেমরা, ঢাকা- ১৩৬২, ০১৭৭০-০৮২৭৫৫