Platinum Jubilee of Carew's High School

Platinum Jubilee of Carew's High School Carew’s High School started its journey on January 1, 1947 and will enter its 75th year on January 1, 2022. The Reunion will be on 24th Dec 2022.

This page is to a common platform for communication for the year-round "Platinum Jubilee-2022 celebration

Salam Chowdhury সালাম ভাই ছবিটা তার ওয়ালে পোস্ট করেছিলেন।  আজ আমার নজরে পড়ল।  মনে পড়ে গেলো ছোট বেলার কত স্মৃতি। টেডি ...
13/11/2025

Salam Chowdhury সালাম ভাই ছবিটা তার ওয়ালে পোস্ট করেছিলেন। আজ আমার নজরে পড়ল। মনে পড়ে গেলো ছোট বেলার কত স্মৃতি। টেডি কোয়ার্টারে থাকতাম খুব কাছেই আমাদের ছোটবেলা আর বেড়ে ওঠা। আমরা ছিলাম ১৪ নম্বর বাসায় আর সালাম ভায়েরা থাকতেন ৯ নম্বর বাসায়। ছবির বর্ণনা সালাম ওয়াল থেকে তুলে দিলাম।

"ছবিটি ১৯৭৮ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি প্রাপ্তদের একটি যৌথ ছবি। অনেকে সবাইকে চিনতে পারছে না।আর চিনতে না পারার ই কথা কারন দীর্ঘ ৪৭ বছর আগের সেই চেহারার সাথে বর্তমান চেহারা মেলানো একটু কষ্টকর। তাছাড়া কর্মক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন যায়গায় থাকাতে দেখাসাক্ষাৎ মেলাও ভার।কথায় আছে চোখের আড়াল হলে স্মৃতিরও আড়াল হয়ে যায়।যাই হোক নীচের সারিতে বসা সর্বডানে মোঃসারওয়ার কামাল ভুঁইয়া সেতু ২য় আমি আঃ সালাম চৌধুরী ৩য় সবার পরিচিত মুখ মোঃ সিরাজুল ইসলাম এবং শেষে মোঃ সাজ্জাদ হোসেন। উপরে দাঁড়ানো সর্বডানে আমাদের সবার প্রিয় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবুল হোসেন ভাই ২য় আঃ মান্নান ভাই কোথায় আছে জানা নাই ৩য় আহসান হাবীব ভাই শুনেছি বিদেশে আছে তারপর মিরাজ ভাই বর্তমানে রাশিয়ার বাসিন্দা এবং শেষে মোঃ আঃ রহিম ভাই ঢাকায় সফল ব্যবসায়ী। আমার দেওয়া তথ্যে ভুল থাকলে সংশোধন করে দিবেন।"

Sirazul Islam

আমার মা! আজ দুপুর ২ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মায়ের  হার্টের অপারেশন (pacemaker implant)। মায়ের জন্য সকলে দো...
18/06/2025

আমার মা!
আজ দুপুর ২ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মায়ের হার্টের অপারেশন (pacemaker implant)। মায়ের জন্য সকলে দোয়া/প্রার্থনা করবেন।

20/01/2025
22/02/2023

কেরু উচ্চ বিদ্যালয়ের উপর ধারণকৃত “আমাদের আঙিনা” অনুষ্ঠানটি অদ্য ২২.০২.২৩ তারিখ বিকাল ৪.০৫মিনিটে বিটিভিত পুনঃপ্রচার হবে। দেখার আমন্ত্রণ রইল সকলকে।

কেরু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ““আমাদের আঙিনা”” অনুষ্ঠান প্রচারিত হয় বিটিভি চ্যানেলে। Full HD Link:
19/01/2023

কেরু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ““আমাদের আঙিনা”” অনুষ্ঠান প্রচারিত হয় বিটিভি চ্যানেলে।
Full HD Link:

কেরু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ““আমাদের আঙিনা”” অনুষ্ঠান প্রচারিত হয় বিটিভি চ্যানেলে

আগামীকাল  ১৮/০১/২০২৩ রোজ বুধবার  বিকাল ৪.০৫ মিনিটে কেরু উচ্চ বিদ‍্যালয়ের অংশগ্রহণে বিটিভির  অনুষ্ঠান ' আমাদের আঙিনা ' প্...
17/01/2023

আগামীকাল ১৮/০১/২০২৩ রোজ বুধবার বিকাল ৪.০৫ মিনিটে কেরু উচ্চ বিদ‍্যালয়ের অংশগ্রহণে বিটিভির অনুষ্ঠান ' আমাদের আঙিনা ' প্রচারিত হবে। সকলকে দেখার আমন্ত্রণ।

ধন্যবাদসহ-
আব্দুর রহিম
প্রধান শিক্ষক
কেরু উচ্চ বিদ্যালয়, দর্শনা।

কৃতজ্ঞতা  জ্ঞাপন       -----------------------------কেরু উচ্চ বিদ‍্যালয়ের ৭৫ বর্ষপূতিতে প্লাটিনাম জুবিলি ও পঞ্চম  পূর্নম...
05/01/2023

কৃতজ্ঞতা জ্ঞাপন
-----------------------------
কেরু উচ্চ বিদ‍্যালয়ের ৭৫ বর্ষপূতিতে প্লাটিনাম জুবিলি ও পঞ্চম পূর্নমিলনী ২০২২ উদযাপনের পেক্ষাপট।

২৩ ডিসেম্বর ২০২১ বিদ‍্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় শেখ মোঃ সাহাব উদ্দিনকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত সভার সিন্ধান্ত মোতাবেক ১ জানুয়ারী ২০২২ উদযাপিত হয় বিদ‍্যালয়ের শুভ জন্ম দিন।আরো সিদ্ধান্ত গ্রহন করা হয় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বছরটিকে স্মরণীয় করে রাখা হবে। তারই অংশ হিসেবে আয়োজন করা হয় T-20 ক্রিকেট ম‍্যাচের।আরো কিছু কর্মসূচি থাকলেও তা পালন করা যায়নি। তার দায়ও আমাদের।একটা সময়ে এসে challenge
এসে গেল আদৌও মূল অনুষ্ঠান করা যাবে কিনা?যাই হোক শেষ পযর্ন্ত অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্লাটিনাম জুবিলি ও পঞ্চম পূর্নমিলনী ছিল বড় একটি আয়োজন।এই আয়োজনে আমাদের অভিজ্ঞতা ছিল সীমিত।যার ফলে আয়োজনে বেশ কিছু ত্রুটিবিচ্যুতি লক্ষ‍্যনীয়।সে সকল ভুল-ত্রুটির জন‍্য উদযাপন পরিষদের পক্ষে ক্ষমা প্রার্থী।

যাদের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি আলোর মুখ দেখল তাদের সকলের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

কৃতজ্ঞতা জানাই এক ঝাক কর্মী বাহিনীকে যারা রাত দিন পরিশ্রম করেছে অনুষ্ঠানটিকে সার্থক করার জন‍্য।

আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা অনুদান ও বিজ্ঞাপন প্রদান করে আমাদেরকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।

ধন‍্যবাদ ও ক‍ৃতজ্ঞতা সকল সাংবাদিক ও পুলিশ সদস‍্যদের যাদের সহযোগিতা ছিল আমাদের একান্ত কাম‍্য।

ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা কেরু এ‍্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রশাসনকে আমাদেরকে সার্বিক সহযোগিতার জন‍্য।
সুন্দর একটি সংগীত অনুষ্ঠান উপহার দেওয়ার জন‍্য ধন‍্যবাদ ও কৃতজ্ঞতা সকল সংগীত শিল্পী ও যন্ত্রশিল্পীদেরকে।

আমাদের অজ্ঞতা ছিল কিন্তু আন্তরিকতার অভাব ছিল না।আবারো সকল প্রকার ভুল ত্রুটির জন‍্য ক্ষমা চেয়ে দুটি প্রত‍্যাশার কথা ব‍্যক্ত করি। কেরু উচ্চ বিদ‍্যালয়ের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এক পরিবারের সদস‍্য হয়ে দেশ জাতির কল‍্যানে ভুমিকা রাখবে বলে আশা করি এবং বিশ্বাস রাখি। আশা করি সকল প্রাক্তনীদের নিয়ে একটি এ‍্যালামনাই association গড়ে উঠবে।প্রাক্তন ও বর্তমানের সম্মিলনে কেরু উচ্চ বিদ‍্যালয় তার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে সগৌরবে এগিয়ে যাবে। অধিক জৌলুসের সাথে উদযাপন করবে বিদ‍্যালয়ের শতবর্ষপুর্তি।
ভালো থাকুক কেরু উচ্চ বিদ‍্যালয়। ভালো থাকুক এর এর সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা।

মোঃ আব্দুর রহিম
সাধারণ সম্পাদক
প্লাটিনাম জুবিলি ও ৫ম
পূর্নমিলনী উদযাপন পরিষদ
কেরু উচ্চ বিদ‍্যালয়।

কেরু উচ্চ বিদ্যালয় ২০০৯ ব্যাচ
04/01/2023

কেরু উচ্চ বিদ্যালয় ২০০৯ ব্যাচ

অনুষ্ঠানে উপস্থিত সিঃ প্রাক্তন ছাত্র,মোঃ খালেকুজ্জামান-১৯৬৯ সহ বিভিন্ন ব্যাচের অনুষ্ঠানে অংশগ্রহণ
04/01/2023

অনুষ্ঠানে উপস্থিত সিঃ প্রাক্তন ছাত্র,মোঃ খালেকুজ্জামান-১৯৬৯ সহ বিভিন্ন ব্যাচের অনুষ্ঠানে অংশগ্রহণ

কেরু উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০০৪
04/01/2023

কেরু উচ্চ বিদ্যালয় ব্যাচ ২০০৪

03/01/2023

Address

Carew's High School, Damurhuda, Chuadanga, Bangaldesh
Darsana
7221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Platinum Jubilee of Carew's High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Platinum Jubilee of Carew's High School:

Shortcuts

Share

Category