22/08/2026
জাপানে স্কলারশিপ শুনলেই আমাদের সাধারণত MEXT স্কলারশিপ এর কথা মাথায় আসে।এটি ছাড়াও কয়েকটি জনপ্রিয় স্কলারশিপ আছে তার মধ্যে একটি হোনজো ফাউন্ডেশন স্কলারশিপ ।হোনজো ফাউন্ডেশন স্কলারশিপ ২০২৭-এ আবেদন শুরু হয়েছে। এই মর্যাদাপূর্ণ জাপানি স্কলারশিপের মাধ্যমে ২০২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া যাবে। এতে রয়েছে আংশিক অর্থায়নের বৃত্তির পাশাপাশি মাসিক ভাতা, যা শিক্ষার্থীদের পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দিতে সাহায্য করবে।
আবেদনে যোগ্যতার শর্ত
১)জাপান ব্যতীত সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২)আবেদনকারীকে ২০২৭ সালের এপ্রিল মাসে শুরু হওয়া কোনো গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে হবে বা ভর্তির পরিকল্পনা থাকতে হবে।
৩)বর্তমান শিক্ষার্থী, যারা এখনো ভর্তি হননি বা কর্মরত, তারাও আবেদন করতে পারবেন, যদি তারা এপ্রিল ২০২৭-এ ভর্তি হওয়ার পরিকল্পনা করেন।
৪)যারা ২০২৭সালের শরৎকালীন সেমিস্টারে ভর্তি হচ্ছেন, তারাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৫)প্রফেশনাল গ্র্যাজুয়েট স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সাধারণত যোগ্য নন, তবে বৈধ গবেষণা পরিকল্পনা জমা দিতে পারলে তাঁরা আবেদন করতে পারবেন।
৬)পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩৫ বছর।
মাস্টার্স প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩০ বছর।
৭)পড়াশোনা শেষ করার পর নিজ দেশের উন্নয়নে কাজ করার দৃঢ় অঙ্গীকার থাকতে হবে।
৮)ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠান ও অ্যালামনাই নেটওয়ার্কে অংশগ্রহণ করতে হবে।
৯)দৈনন্দিন কথোপকথনের মতো জাপানি ভাষায় কথা বলার দক্ষতা থাকতে হবে, কারণ সাক্ষাৎকার কেবল জাপানি ভাষায় হবে।
বৃত্তির সুবিধা
১। পূর্ণ টিউশন ফি মওকুফ।
২। মাসিক ভাতা।
*১ বা ২ বছরের কোর্সের জন্য ২ লাখ ৩০ হাজার ইয়েন।
*৩ বছরের কোর্সের জন্য ২ লাখ ১০ হাজার ইয়েন।
*৪ বা ৫ বছরের কোর্সের জন্য ১ লাখ ৮০ হাজার ইয়েন।
*জাপানে যাওয়ার জন্য ট্রাভেল গ্র্যান্ট দেওয়ার সুযোগ থাকতে পারে।
*আর্থিক দুশ্চিন্তা ছাড়াই পড়াশোনায় সম্পূর্ণ মনোযোগ দেওয়ার সুযোগ।
*জাপানের সংস্কৃতিময় জীবনযাত্রা উপভোগের পাশাপাশি পড়াশোনার সুযোগ।
*বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে গ্লোবাল নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ।
যেসব ডকুমেন্টস লাগবে
১. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
২. দুই মিনিটের ভিডিও, যেখানে আবেদনকারী তাঁর গবেষণা পরিকল্পনা ব্যাখ্যা করবেন।
৩. একাডেমিক ট্রান্সক্রিপ্ট (স্নাতক পর্যায়ের ট্রান্সক্রিপ্ট জাপানি বা ইংরেজিতে হতে হবে। অন্য ভাষায় হলে অনুবাদ করে জমা দিতে হবে)।
৪. গবেষণা প্রস্তাব, যেখানে উল্লেখ থাকবে
*গবেষণার বিষয়।
*কীভাবে গবেষণার ফলাফল নিজ দেশের উন্নয়নে সাহায্য করবে।
*একাডেমিক, গবেষণা ও সামাজিক কার্যক্রমে অর্জন।
৫. সুপারভাইজারের সুপারিশপত্র।
৬. ভর্তির চিঠি বা গ্রহণপত্র।
আবেদনের নিয়ম
১. অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমে প্রবেশ করুন অথবা Apply Now বাটনে ক্লিক করুন।
২. প্রয়োজনীয় সব তথ্য পূরণ করে নথিগুলোর ডিজিটাল কপি আপলোড করুন।
৩. নির্বাচনপ্রক্রিয়া:
প্রথম ধাপের ফলাফল ঘোষণা: ৩১ জানুয়ারি,২০২৭।
সাক্ষাৎকার পর্ব: ফেব্রুয়ারি ২০২৭ (টোকিওতে সরাসরি বা ভিডিও কলে)।
চূড়ান্ত ফলাফল: ৩১ মার্চ,২০২৭।
আবেদন শুরুঃ ১সেপ্টেম্বর,২০২৬
আবেদনের শেষ তারিখঃ৩১ অক্টোবর,২০২৬
এটি শুধু একটি বৃত্তি নয়, বরং জাপানে উচ্চশিক্ষার মাধ্যমে জীবন পরিবর্তনের এক অসাধারণ সুযোগ। যাঁরা বিশ্বমানের শিক্ষা, সাংস্কৃতিক অভিজ্ঞতা এবং নিজের দেশের উন্নয়নে অবদান রাখতে চান, তাদের জন্য হোনজো ফাউন্ডেশন স্কলারশিপ হতে পারে সাফল্যের দ্বার উন্মোচনকারী সোপান।
*আবেদনের বিস্তারিত জানতে Honjo international scholarship foundation এ ঢুঁ মারুন।
রেজাউল করিম
সিভিল ইঞ্জিনিয়ার, জাপান।