Shidlai Ashraf Secondary School Scout Group

Shidlai Ashraf Secondary School Scout Group Shidlai Ashraf Secondary School Scout Team-এর অফিসিয়াল Page। শৃঙ্খলা,নেতৃত্ব ও মানবসেবায় প্রতিশ্রুতি।

জলবায়ু পরিবর্তনে 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' বাস্তবায়নে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি।তারি...
29/06/2026

জলবায়ু পরিবর্তনে 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' বাস্তবায়নে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি।
তারিখ: ২৯ শে জুন ২০২৬ খ্রি.

ুন_২০২৬ #বিক্ষরোপন_কর্মসূচি

📢 জরুরি বিজ্ঞপ্তি 📢🌱 বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে 🌱সকল স্কাউট সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজ সোমবার আ...
28/06/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি 📢
🌱 বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে 🌱

সকল স্কাউট সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল রোজ সোমবার আমাদের বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পৃথিবীকে সবুজ ও সুন্দর রাখার লক্ষ্যে আয়োজিত এই মহৎ উদ্যোগে যারা স্কাউট সদস্য হিসেবে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে আগ্রহী, তারা বিদ্যালয়ে আসার সময় অবশ্যই স্কাউট স্কার্ফ সাথে করে নিয়ে আসবে।

এই মহৎ কাজে নিজের একটি স্মরণীয় অবদান রাখতে, প্রত্যেকে চাইলে নিজ উদ্যোগে একটি করে চারা গাছ সঙ্গে করে আনতে পারে।

চারা গাছ হতে পারে—
🌳 ফলদ বৃক্ষ
🌸 ফুলের গাছ
🌿 ঔষধি গাছ
অথবা পরিবেশের জন্য উপকারী যেকোনো প্রজাতির গাছ।

একটি ছোট্ট চারা ভবিষ্যতে হয়ে উঠতে পারে একটি বড় আশ্রয়, দিতে পারে অক্সিজেন, সৌন্দর্য ও জীবনের নিরাপত্তা।

📖 “যদি কোনো মুসলিম একটি গাছ রোপণ করে, অতঃপর তা থেকে মানুষ, পাখি বা প্রাণী উপকৃত হয়, তবে তা তার জন্য সদকারূপে গণ্য হয়।”
— (হাদিসের মর্মার্থ)

আসুন, আমরা সবাই মিলে সবুজ পৃথিবী গড়ার এই সুন্দর ও মহৎ উদ্যোগের অংশ হই।
🌱 #গাছ_লাগাই, #পরিবেশ_বাঁচাই; সুন্দর ভবিষ্যৎ গড়ি। 🌍

— আয়োজনে: শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়

#বিক্ষরোপন_কর্মসূচি ুন_২০২৬

🏆 জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬পুরস্কার বিতরণী অনুষ্ঠান📅 ২৩ জুন ২০২৬ খ্রি.✨ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের গৌর...
23/06/2026

🏆 জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
📅 ২৩ জুন ২০২৬ খ্রি.

✨ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপের গৌরবময় অর্জন ✨

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ এ আমাদের প্রিয় বিদ্যাপীঠ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষার্থীসহ মোট ১২টি ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

এই অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের স্কাউট পরিবার ও সকল বিজয়ীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌿

━━━━━━━━━━━━━━━
🌟 স্কাউট পরিবারের অর্জন
━━━━━━━━━━━━━━━

🏅 **শ্রেষ্ঠ প্রধান শিক্ষক **
➡️ মোহাম্মদ মমিনুল হক ভূইয়া
প্রধান শিক্ষক ও গ্রুপ স্কাউট সভাপতি, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়

🏅 শ্রেষ্ঠ শিক্ষার্থী
➡️ রবিউল হাসান তন্ময়
দশম শ্রেণি
সিনিয়র পেট্রোল লিডার (ক ইউনিট)

🏅 শ্রেষ্ঠ স্কাউট
➡️ মোঃ সিয়াম
দশম শ্রেণি
সিনিয়র পেট্রোল লিডার (খ ইউনিট)

🎖️ স্কাউট সদস্যদের সাংস্কৃতিক অর্জন

🎵 রবীন্দ্র সংগীত
➡️ তাহমিনা আক্তার — ১০ম শ্রেণি
পেট্রোল লিডার

📖 বাংলা কবিতা
➡️ নুসরাত জাহান — ৮ম শ্রেণি
এসিস্ট্যান্ট পেট্রোল লিডার

🎤 নির্ধারিত বক্তৃতা
➡️ সাবিকুন্নাহার ত্বোহা — ১০ম শ্রেণি
সদস্য

━━━━━━━━━━━━━━━
🌸 অন্যান্য বিজয়ীদের অর্জন
━━━━━━━━━━━━━━━

🎭 সাংস্কৃতিক ইভেন্ট

🎵 হামদ
➡️ খাদিজা খানম — ৮ম শ্রেণি

✍️ বাংলা রচনা
➡️ ফারিয়া আন আনিশা — ৭ম শ্রেণি

🎶 দেশাত্মবোধক গান
➡️ তাহিরা তাসকিন সারা — ৭ম শ্রেণি

💃 লোক নৃত্য
➡️ সাজবিন নাহার — ৮ম শ্রেণি

🎤 নির্ধারিত বক্তব্য
➡️ আরবারা হাফসা — ৭ম শ্রেণি

📖 বাংলা কবিতা
➡️ মাহিরা জান্নাত — ১০ম শ্রেণি

🌺 সকল বিজয়ীর এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য গৌরব ও অনুপ্রেরণার।
সাফল্যের এই ধারা আগামীতেও অব্যাহত থাকুক—এই প্রত্যাশা রইলো।

#জাতীয়শিক্ষাসপ্তাহ২০২৬
#শিদলাইআশরাফমাধ্যমিকবিদ্যালয়
#স্কাউট

17/06/2026

স্কাউটরা কীভাবে আত্ম উন্নয়ন করে?

#স্কাউট #আত্নউন্নয়ন

সকল কে প্রবিএ ঈদুল আযহা এর শুবেচ্ছা, ঈদ মোবারক
28/05/2026

সকল কে প্রবিএ ঈদুল আযহা এর শুবেচ্ছা,
ঈদ মোবারক

🎉🌸 আমাদের ইউনিটের গর্বিত অর্জন 🌸🎉বাংলাদেশ স্কাউটস কর্তৃক ২০২৬ সালের “শাপলা কাব অ্যাওয়ার্ড” এর চূড়ান্ত ফলাফলে সারাদেশে ম...
21/05/2026

🎉🌸 আমাদের ইউনিটের গর্বিত অর্জন 🌸🎉

বাংলাদেশ স্কাউটস কর্তৃক ২০২৬ সালের “শাপলা কাব অ্যাওয়ার্ড” এর চূড়ান্ত ফলাফলে সারাদেশে মোট ১,৯৩৭ জন কাব স্কাউট মনোনীত হয়েছে। এটি বাংলাদেশ কাব স্কাউটের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি।

অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে, ব্রাহ্মণপাড়া উপজেলার মনোনীতদের মধ্যে আমাদের ইউনিটের বর্তমান দুইজন সদস্য — রাইয়ান হাসান ও সাব্বির সরকার এই গৌরবময় অর্জন লাভ করেছে। 💐

তাদের এই অসাধারণ সাফল্যে আমাদের ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। 🌺
আমরা আশা করি, তারা ভবিষ্যতেও স্কাউটিং, শিক্ষা ও মানবিক কার্যক্রমে আরও এগিয়ে যাবে এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

✨ তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।





🌿⚜️ জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ ⚜️🌿বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা আয়োজিত “জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬”-এ আমাদের...
21/05/2026

🌿⚜️ জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬ ⚜️🌿
বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা জেলা আয়োজিত “জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ২০২৬”-এ আমাদের ইউনিটের সম্মানিত ইউনিট লিডার মোঃ রফিকুল ইসলাম সফলভাবে অংশগ্রহণ করেছেন।
📍 স্থান: ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয়
📅 তারিখ: ১৯ মে ২০২৬
উক্ত ওয়ার্কশপে জেলার সার্বিক স্কাউট কার্যক্রমের মূল্যায়ন, আগামী ২০২৬–২০২৭ বর্ষের কর্মপরিকল্পনা প্রণয়ন, নেতৃত্ব উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ওয়ার্কশপ থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের ইউনিটের কার্যক্রমকে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উক্ত কোর্স সফলভাবে সম্পন্ন করে তিনি আমাদের ইউনিটের জন্য আরও ইতিবাচক, সৃজনশীল ও উন্নয়নমূলক কার্যক্রম বয়ে আনবেন— এই প্রত্যাশা ব্যক্ত করছি। 💙⚜️





🌿⚜️ সহচর ভর্তি - ২০২৬ ⚜️🌿📢 শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি চলছে!স্কাউটিং মানেই—✨ শৃঙ্খলা✨ ...
19/05/2026

🌿⚜️ সহচর ভর্তি - ২০২৬ ⚜️🌿

📢 শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপে নতুন সদস্য ভর্তি চলছে!

স্কাউটিং মানেই—
✨ শৃঙ্খলা
✨ নেতৃত্ব
✨ সেবা
✨ আত্মবিশ্বাস
✨ দক্ষতা ও মানবিকতা অর্জন

তুমি যদি নিজেকে একজন আদর্শ, দক্ষ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে চাও, তাহলে আজই যোগ দাও আমাদের স্কাউট পরিবারে। ❤️

🏕️ আমাদের কার্যক্রমঃ
🔹 ট্রুপ মিটিং
🔹 ক্যাম্পিং ও হাইকিং
🔹 সামাজিক সেবা
🔹 জাতীয় ও আঞ্চলিক প্রোগ্রাম
🔹 নেতৃত্ব উন্নয়ন
🔹 বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণসহ আরও অনেক কিছু!

📍 ভর্তি ফরম সংগ্রহের স্থানঃ
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়
বি:দ্র: শুধু মাএ আশরাফিয়ান গ্রুপ স্কাউট এর জন্য প্রযোজ্য.!

📞 যোগাযোগঃ
👨‍✈️ মোঃ রফিকুল ইসলাম
(গ্রুপ স্কাউট লিডার - SL)
📱 01813916964

👨‍✈️ মোঃ সিয়াম (SPL)
১ নং ‘ক’ ইউনিট
📱 01888546099

👨‍✈️ মোঃ মুশফিকুর রহমান (SPL)
২ নং ‘খ’ ইউনিট
📱 01730684273

⚜️ “সদা প্রস্তুত” ⚜️

15/05/2026

স্কাউটিংয়ে উপদল থেকে বিশ্বমঞ্চে পথচলা......








Address

Shidlai, Brahmanpara
Comilla
3526

Alerts

Be the first to know and let us send you an email when Shidlai Ashraf Secondary School Scout Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category