23/08/2026
🎓 ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য!
এইচএসসি লাইফের জন্য কুমিল্লা সরকারি কলেজ (CGC) বেছে নেবে নাকি অন্য কোথাও যাবে? ভর্তি আবেদনের আগে জেনে নাও কলেজের কিছু তথ্য।
🏫 কুমিল্লা সরকারি কলেজ – এক নজরে (EIIN: 105824)
📍অবস্থান: পুলিশ লাইন, কুমিল্লা।
🏫ক্যাম্পাসের আয়তন: প্রায় ৮.২।
📌ছাত্র-রাজনীতি: আছে।
📚 আবেদনের ন্যূনতম যোগ্যতা:
বিজ্ঞান: ৪.৭৫ | ব্যবসায় শিক্ষা: ৩.৫০ | মানবিক: ৩.৫০
(এগুলো ন্যূনতম আবেদন যোগ্যতা। তবে, সরকারি কলেজ হওয়ায় প্রতিযোগিতায় টিকতে সাধারণত বিজ্ঞান বিভাগে GPA 5.00 / ভালো মার্ক এবং অন্যান্য বিভাগে ভালো জিপিএ-র প্রয়োজন হয়।)
🚌 পরিবহন ও আবাসন:
বাস সুবিধা: চান্দিনা/দেবীদ্বার /কোম্পানিগঞ্জ—এই রুটে নিয়মিত ২টি বাস চলে।
🏨হোস্টেল: কলেজের নিজস্ব কোনো হোস্টেল সুবিধা নেই, বাইরের শিক্ষার্থীদের আশেপাশে মেসে থাকতে হয়।
🎯 ক্লাস উপস্থিতি ও পরিবেশ:
ক্লাসে ৬০% - ৭৫% অ্যাটেনডেন্স থাকলে ভালো, শিক্ষকরা ইতিবাচকভাবে দেখেন। তবে কোনো কারণে ক্লাস মিস হলেও খুব বড় ধরনের কোনো সমস্যার মুখোমুখি হতে হয় না।
🎭 ক্লাবিং ও কো-কারিকুলার:
বিএনসিসি, কলেজ থিয়েটার, রোভার স্কাউটসহ কিছু সংগঠন থাকলেও ক্লাবিং কার্যক্রম তুলনামূলক ধীরগতির।
💡 কার জন্য এই কলেজ, আর কার জন্য নয়?
যদি তুমি স্ট্রিক্ট গাইডলাইন চাও: তুমি যদি কঠোর নিয়মকানুন, অতিরিক্ত একাডেমিক চাপ এবং টিচারদের কড়া নজরদারিতে পড়াশোনা করতে চাও, তবে এই কলেজে না আসাই ভালো হবে।
যদি তুমি ফ্রিডম চাও: তুমি যদি বাড়তি চাপ ছাড়া নিজের মতো করে গুছিয়ে পড়াশোনা করতে চাও,তবে এই কলেজ তোমার জন্য পারফেক্ট!
📝 ভর্তির আবেদনের ডেট দেওয়ার সাথে সাথেই আমরা আপডেট জানিয়ে দেব। যেকোনো প্রশ্নের উত্তর পেতে কমেন্ট করো, আমরা CGC insider সবসময় তোমাদের পাশে আছি!
RealityCheck