21/11/2020
গরাই ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে
জুম মিটিং আলোচনা ও সিদ্ধান্তসমূহঃ
তারিখঃ ২০.১১.২০২০।
সভাপতিঃ অবঃ সিনিয়র সচিব জনাব নজরুল ইসলাম।
জুম উদ্যোগঃ সিনিয়র সচিব জনাব এন এম জিয়াউল আলম, আসিটি ডিভিশন।
উপস্থিতঃ উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অনেকে।
সিদ্ধান্তসমূহঃ
১.
প্রস্তুতি সভা ২ টিঃ
ক. ১১ ডিসেম্বর জুম মিটিং।
* অন্ততঃ প্রতি ব্যাচের একজন ফোকাল সদস্য থাকবেন।
খ. ১৮ তারিখ নিজ স্কুলে মিটিংঃ
* সেখানে রেজিষ্ট্রেশন ফর্ম রাখা হবে। যারা এপসে রেজিষ্ট্রেশন করেননি, তারা এখান থেকে হার্ড কপি নিয়ে করতে পারবেন।
২.
ফাইনাল এলামনাই অনুষ্ঠানঃ
* মার্চ ২০২১ সালে হবে। প্রথমিকভাবে এই তারিখ নির্ধারন করা হয়।
* ডিসেম্বর প্রস্তুতি সভার মাধ্যমে ফাইনাল তারিখ নির্ধারন করা হবে। ডিসেম্বরে ২টি প্রস্তুতি সভা আছে।
৩.
রেজিষ্ট্রেশনঃ
* প্রধানতঃ এপস ভিত্তিক হবে। ( এপসের নাম ও কানেকশন শিঘ্রই জানানো হবে )। মোবাইলে ডাউনলোড করে নিয়ে ফর্ম ফিলআপ করা যাবে। এপসে ঢুকে (রেজিষ্ট্রেশন ফর্ম) অপশনে ক্লিক করে ফর্ম ফিলআপ করা যাবে। তাছাড়া প্রতি ব্যাচের সভাপতি/ আহবায়ক বা সম্পাদক/সদস্য সচিব হার্ড কপি প্রিন্ট করে নিয়ে কম্পিউটারে বা মোবাইলে এপস ফিলআপ করতে পারবেন বা করার ব্যবস্থা করবেন।
* ডিসেম্বর ২০২০ এর মধ্যে সকল রেজিষ্ট্রেশন কাজ শেষ করতে হবে।
* রেজিষ্ট্রেশন সম্পর্কিত কোন জটিলতা দেখা দিলে প্রতি ব্যাচের সভাপতি/আহবায়ক বা সাঃ সম্পাদক/সদস্য সচিবের সাথে যোগাযোগ করবেন। ব্যাচের সভাপতি/ আহবায়ক বা সাঃ সম্পাদক/ সদস্য সচিব কোন সমস্যায় পড়লে এলামনাই কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে যেকেউ যোগাযোগ করবেন।
* ফিঃ চাকরিজীবীদের জন্য কমপক্ষে ২০০০ টাকা। এক্স-ননজব ৫০০ টাকা। এক্স-কারেন্ট স্টুডেন্ট ২০০ টাকা। স্কুল রানিং স্টুডেন্ট নো ফি।
* সদ্য তোলা ছবি দিবেন। এবং পরিবারের ছবিও দিতে পারবেন। এপসে এই ব্যবস্থা থাকবে।
৪.
ডিরেক্টরি প্রকাশ করা হবেঃ
* ১০০ বছর উপলক্ষে একটি ডিরেক্টরি (প্রিন্টেড বই) প্রকাশ করা হবে। সুতরাং রেজিষ্ট্রেশন করা মিস করবেন না। কারন, এটি আপনার অনেক স্মৃতিসহ নষ্টালজিয়াকে জাগিয়ে দিবে।
৫.
প্রকাশনা ও বিজ্ঞাপন কমিটিঃ
* সভাপতিঃ ডাঃ জাকির হোসেন গালিব। তিনি অন্যান্য সদস্যদের নিয়ে কমিটি পূর্ণ করবেন।
* যে কেও বিজ্ঞাপন আনতে পারবেন।
* টিভি স্ক্রলে দেয়া হবে।
* পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হবে।
৬.
একাউন্টসঃ
* একটি ব্যাংক হিসাব খোলা হয়েছে ইতোমধ্যে।
* মোবাইলে একটি মার্চেন্ট একাউন্ট করা হবে। বিকাশ/ রকেট হতে পারে। একাউন্ট হবার পর জানানো হবে।
৭.
খাবার ব্যবস্থাপনাঃ
* ব্যাচওয়াইজ ব্যবস্থাপনা করা হবে। খাবারের টোকেন ব্যাচওয়াইজ দেয়া হবে। প্রথমিক আলোচনা হয়েছে।
৮.
এক্স টিচারঃ
* সম্মাননা দেয়া হবে।
৯.
সিনিয়র সচিব জনাব নজরুল ইসলাম (অবঃ):
একটি ভালো কিছুর ঘোষণা দিবেন স্যারের নিজ থেকে। আমরাও আশাবাদী।