25/08/2026
সাম্প্রতিক অতি গুরুত্বপূর্ণ ২৫টি এমসিকিউ শেয়ার করে ওয়ালে রাখতে পারেন। (২৪.০৮.২০২৬)
১। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর স্বাগতিক দেশ কোনটি?
ক) ভারত
খ) নেপাল
গ) বাংলাদেশ
ঘ) মালদ্বীপ
উত্তর: গ
ব্যাখ্যা: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। এটি ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে।
২। সাফ চ্যাম্পিয়নশিপের কোন আসরে প্রথমবার VAR প্রযুক্তি চালু হতে যাচ্ছে?
ক) ২০২৪
খ) ২০২৫
গ) ২০২৬
ঘ) ২০২৭
উত্তর: গ
ব্যাখ্যা: ২০২৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) প্রযুক্তি ব্যবহার করা হবে।
৩। ২০২৭ সালে নারী ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
ক) আর্জেন্টিনা
খ) ব্রাজিল
গ) যুক্তরাষ্ট্র
ঘ) সুইডেন
উত্তর: খ
ব্যাখ্যা: ২০২৭ সালে নারী বিশ্বকাপ ফুটবল ব্রাজিলে অনুষ্ঠিত হবে। এটি দক্ষিণ আমেরিকার মাটিতে অনুষ্ঠিত প্রথম নারী বিশ্বকাপ।
৪। পুরুষ ও নারী—উভয় ফিফা বিশ্বকাপের ফাইনাল আয়োজনকারী তৃতীয় স্টেডিয়াম কোনটি?
ক) রাসুন্দা স্টেডিয়াম
খ) রোজ বোল
গ) মারাকানা স্টেডিয়াম
ঘ) লুসাইল স্টেডিয়াম
উত্তর: গ
ব্যাখ্যা: ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম বিশ্বের তৃতীয় স্টেডিয়াম হিসেবে পুরুষ ও নারী উভয় বিশ্বকাপের ফাইনাল আয়োজনের গৌরব অর্জন করবে।
৫। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যান্সেলর কে?
ক) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
খ) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
গ) জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঘ) প্রফেসর ড. ইউনূস
উত্তর: গ
ব্যাখ্যা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর (VC) কে?
ক) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ
খ) প্রফেসর ড. মশিউর রহমান
গ) প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন
ঘ) প্রফেসর ড. হারুন-অর-রশিদ
উত্তর: ক
ব্যাখ্যা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বা ভাইস চ্যান্সেলর হলেন প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
৭। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ সম্প্রতি কত ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে?
ক) ৩০ ট্রিলিয়ন
খ) ৩৫ ট্রিলিয়ন
গ) ৪০ ট্রিলিয়ন
ঘ) ৫০ ট্রিলিয়ন
উত্তর: গ
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো দেশটির জাতীয় ঋণ ৪০ ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।
৮। জ্বালানি তেল পরিবহণের জন্য ওমান উপকূলীয় দক্ষিণ চ্যানেল দিয়ে নতুন নৌ-করিডোর তৈরি করেছে কোন দেশ?
ক) ইরান
খ) যুক্তরাষ্ট্র
গ) ওমান
ঘ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর: খ
ব্যাখ্যা: যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দিয়ে গোপনে জ্বালানি তেল পাঠানোর জন্য এই নতুন নৌ-করিডোর তৈরি করেছে।
৯। ট্রাম্পের ‘হরমুজ প্রণালি’ দাবির পাল্টা প্রতিক্রিয়ায় ইরান কোন অঞ্চলকে নিজেদের ভূখণ্ড দাবি করেছে?
ক) টেক্সাস
খ) ফ্লোরিডা
গ) ক্যালিফোর্নিয়া
ঘ) নিউইয়র্ক
উত্তর: গ
ব্যাখ্যা: ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ করলে, ইরান পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে নিজেদের দাবি করে।
১০। ব্যাংক রেজল্যুশন সংশোধন আইন ২০২৬-এ কোন ধারাটি বাতিল করা হয়েছে?
ক) ১৫ক
খ) ১৭খ
গ) ১৮ক
ঘ) ২০গ
উত্তর: গ
ব্যাখ্যা: ২০ আগস্ট ২০২৬ তারিখে অনুমোদিত নতুন সংশোধনীতে বহুল আলোচিত ১৮ক ধারাটি বাতিল করা হয়েছে।
১১। দেশের প্রথম ‘ক্যাশলেস জেলা’ (ভূমি সেবায়) কোনটি?
ক) মুন্সীগঞ্জ
খ) রাজশাহী
গ) ঝালকাঠি
ঘ) ফেনী
উত্তর: গ
ব্যাখ্যা: ভূমি সেবার ক্ষেত্রে বাংলাদেশের প্রথম ক্যাশলেস জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে ঝালকাঠি।
১২। বাংলাদেশের প্রথম ‘ক্যাশলেস ক্যাম্পাস’ কোনটি?
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
খ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
গ) রাজশাহী বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উত্তর: গ
ব্যাখ্যা: রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস হিসেবে আত্মপ্রকাশ করেছে।
১৩। বাংলাদেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ কোনটি?
ক) কাশিমপুর কারাগার
খ) ঢাকা কেন্দ্রীয় কারাগার
গ) মুন্সীগঞ্জ জেলা কারাগার
ঘ) সিলেট জেলা কারাগার
উত্তর: গ
ব্যাখ্যা: মুন্সীগঞ্জ জেলা কারাগারকে বাংলাদেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে।
১৪। ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’ (Falcon Strike Force) কী উদ্দেশ্যে গঠিত হচ্ছে?
ক) জলদস্যু দমন
খ) ড্রোন হামলা পরিচালনা
গ) সীমান্ত রক্ষা
ঘ) সাইবার নিরাপত্তা
উত্তর: খ
ব্যাখ্যা: ড্রোন হামলার উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই বহুজাতিক ফোর্স গঠনের ঘোষণা দিয়েছে।
১৫। ভাসানচর বর্তমানে প্রশাসনিকভাবে কোন উপজেলার অংশ?
ক) হাতিয়া
খ) সন্দ্বীপ
গ) সীতাকুণ্ড
ঘ) মিরসরাই
উত্তর: খ
ব্যাখ্যা: ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ভাসানচর বর্তমানে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত একটি দ্বীপ।
১৬। ভাসানচর দ্বীপটি পূর্বে কী নামে পরিচিত ছিল?
ক) চর নিউটন
খ) ঠেঙ্গার চর
গ) নিঝুম দ্বীপ
ঘ) চর কুকরি-মুকরি
উত্তর: খ
ব্যাখ্যা: ভাসানচর পূর্বে ‘ঠেঙ্গার চর’ নামে পরিচিত ছিল এবং এটি নোয়াখালীর হাতিয়া উপজেলার অধীনে ছিল।
১৭। নেপালের সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদক পেয়েছেন কোন দেশের সেনাপ্রধান?
ক) বাংলাদেশ
খ) পাকিস্তান
গ) ভারত
ঘ) ভুটান
উত্তর: গ
ব্যাখ্যা: ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ নেপালের সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ হিসেবে ভূষিত হয়েছেন।
১৮। সংযুক্ত আরব আমিরাত কোন দেশের সাথে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে?
ক) কাতার
খ) ইসরায়েল
গ) ইরান
ঘ) তুরস্ক
উত্তর: গ
ব্যাখ্যা: ১৯ আগস্ট ২০২৬ তারিখে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করার ঘোষণা দেয়।
১৯। সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে (EPI) বর্তমানে মোট কতটি টিকা দেওয়া হয়?
ক) ১০টি
খ) ১১টি
গ) ১২টি
ঘ) ১৩টি
উত্তর: খ
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে EPI কর্মসূচির অধীনে ১১টি টিকা দেওয়া হয়, যা ১৩টি রোগ প্রতিরোধ করে।
২০। EPI কর্মসূচিতে সর্বশেষ যুক্ত হওয়া টিকার নাম কী?
ক) ওপিভি
খ) বিসিজি
গ) টিসিভি (TCV)
ঘ) পিসিভি
উত্তর: গ
ব্যাখ্যা: টাইফয়েড রোগের জন্য Typhoid Conjugate Vaccine (TCV) সর্বশেষ EPI কর্মসূচিতে যুক্ত হয়েছে।
২১। টিসিভি (TCV) টিকা কত মাস বয়সী শিশুদের দেওয়া হয়?
ক) ৯ মাস
খ) ১২ মাস
গ) ১৫ মাস
ঘ) ১৮ মাস
উত্তর: গ
ব্যাখ্যা: টাইফয়েড প্রতিরোধের জন্য টিসিভি টিকাটি ১৫ মাস বয়সী শিশুদের দেওয়া হয়।
২২। RAB-এর নতুন নাম কী হতে যাচ্ছে?
ক) র্যাপিড প্রোটেকশন ব্যাটালিয়ন
খ) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)
গ) ক্রাইম কন্ট্রোল ফোর্স
ঘ) ন্যাশনাল সিকিউরিটি গার্ড
উত্তর: খ
ব্যাখ্যা: ১৭ আগস্ট ২০২৬ তারিখে মন্ত্রিসভার বৈঠকে RAB-এর নাম পরিবর্তন করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB)’ করার খসড়া অনুমোদন করা হয়েছে।
২৩। গোলাপি রঙের নারী বাস সার্ভিস ‘পিংক বাস’ কবে উদ্বোধন করা হয়?
ক) ১৭ আগস্ট ২০২৬
খ) ১৮ আগস্ট ২০২৬
গ) ১৯ আগস্ট ২০২৬
ঘ) ২০ আগস্ট ২০২৬
উত্তর: খ
ব্যাখ্যা: ১৮ আগস্ট ২০২৬ তারিখে উদ্বোধন করা হয় এবং ১৯ আগস্ট থেকে এটি যাত্রী সেবা শুরু করে।
২৪। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক কে?
ক) এ কে এম আসাদুজ্জামান
খ) ড. ইফতেখারুজ্জামান
গ) ইকবাল মাহমুদ
ঘ) মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ
উত্তর: ক
ব্যাখ্যা: দুদকের নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন এ কে এম আসাদুজ্জামান।
২৫। র্যাবকে (RAB) বিশেষায়িত ইউনিট হিসেবে পুলিশের অধীনে আনার খসড়া আইনটি কবে অনুমোদিত হয়?
ক) ১৫ আগস্ট ২০২৬
খ) ১৬ আগস্ট ২০২৬
গ) ১৭ আগস্ট ২০২৬
ঘ) ১৯ আগস্ট ২০২৬
উত্তর: গ
ব্যাখ্যা: ১৭ আগস্ট ২০২৬ তারিখে মন্ত্রিসভার বৈঠকে 'স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬'-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায়।
#কিউদা