02/01/2026
আমার প্রিয় নাঙ্গলকোটবাসী, আসসালামু আলাইকুম।
সবাইকে ইংরেজি নববর্ষ ২০২৬-এর অনেক অনেক শুভেচ্ছা। 🎉
Happy New Year 2026! 🎆
আপনারা অনেকেই জানেন, আগামীর বাংলাদেশের দায়িত্বশীল নাগরিক গড়ার প্রত্যয়ে আমরা নাঙ্গলকোটের বুকে শুরু করেছি এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ইসরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদরাসা’।
আমি ব্যক্তিগতভাবে একজন বিজনেস স্টাডিজের ছাত্র হলেও, দীর্ঘদিন ধরে Financial Market Analysis এবং Coding-এর প্রতি আমার গভীর প্যাশন রয়েছে। একজন অ্যানালিস্ট হিসেবে আমি জানি, আগামীর পৃথিবী কেবল মুখস্তবিদ্যার নয়, বরং Analytical Ability বা বিশ্লেষণধর্মী দক্ষতার।
As a passionate Coder and Financial Analyst from a Business background, I believe in the power of data and logic. My vision is to empower the next generation not just with degrees, but with the analytical mindset to solve real-world problems.
বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যেমন বলেছেন:
“Education is not the learning of facts, but the training of the mind to think.”
সেই লক্ষ্যেই আমাদের কারিকুলামে আমরা পুঁথিগত বিদ্যার চেয়ে শিক্ষার্থীদের চিন্তাশক্তি, লজিক এবং ডিসিশন মেকিং সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছি, যাতে তারা বিশ্বমঞ্চে নিজেকে প্রমাণ করতে পারে।
📚 শিক্ষা ব্যবস্থা ও কারিকুলাম
আমরা আধুনিক নূরানী শিক্ষা ব্যবস্থা ও মাদ্রাসা বোর্ডের কারিকুলামের পাশাপাশি নিজস্ব কাস্টমাইজড কারিকুলাম করেছি। যেখানে আরবি ও ইংরেজির পাশাপাশি গণিত, আইটি এবং পাবলিক স্পিকিংকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে।
💻 ডিজিটাল ম্যানেজমেন্ট ও অভিভাবক প্যানেল
আমরা টেকনোলজিকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ মনে করি। আমাদের শিক্ষার্থীদের সকল গুরুত্বপূর্ণ একাডেমিক ডকুমেন্টস ও যাবতীয় তথ্য অত্যাধুনিক Academic Software দ্বারা পরিচালিত হবে।
অভিভাবকদের সুবিধার জন্য রয়েছে ডেডিকেটেড প্যারেন্টস প্যানেল। ফলে আপনি দেশে বা বিদেশে—যেখানেই থাকুন না কেন, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে লগইন করে সন্তানের রেজাল্ট, উপস্থিতি ও অগ্রগতির যাবতীয় তথ্য নিজেই দেখতে পারবেন।
✍️ হাতের লেখা ও আইডেন্টিটি
পরীক্ষার খাতায় নাম বা ছবি থাকে না, সুন্দর হাতের লেখাই শিক্ষার্থীর পরিচয় বহন করে। তাই আমরা শিক্ষার্থীদের সুন্দর ও সুনিপুণ লেখার ওপর বিশেষ জোর দিয়েছি।
ক্যাম্পাস ও আধুনিক সুযোগ-সুবিধা
৪৯ শতক জায়গার ওপর প্রতিষ্ঠিত আমাদের ক্যাম্পাসে রয়েছে:
Mental Growth: ক্লাস চলাকালীন অমনোযোগী শিক্ষার্থীদের জন্য ক্লাসেই রয়েছে Puzzle সলভিং ও ক্রিয়েটিভ গেমসের ব্যবস্থা।
Infrastructure: প্লে, নার্সারি ও প্রথম শ্রেণির প্রত্যেকের জন্য আলাদা টেবিল-চেয়ার।
Safety & Power: সিসি ক্যামেরা (CC Camera) দ্বারা নিয়ন্ত্রিত এবং সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিতে হাইব্রিড সোলার প্যানেল।
Hygiene: আবাসিক শিক্ষার্থীদের জন্য হাইজেনিক ওয়াশ ব্লক ও প্রত্যেকের জন্য আলাদা ওয়ারড্রব।
🚌 ট্রান্সপোর্ট ও ডে-কেয়ার
অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত রাখতে রয়েছে ডে-কেয়ার ও নিজস্ব পরিবহন।
📢 বিশেষ সুবিধা: নাঙ্গলকোট পৌরসভা থেকে ১৫ জন শিক্ষার্থী ভর্তি কনফার্ম করলে নাঙ্গলকোট জিরো পয়েন্ট/বটতলা থেকে প্রতিদিন সকাল ৭:৩০ এ আমাদের নিজস্ব হাইস(Super GEL) গাড়ি যাতায়াত করবে।
📅 আমাদের সেশন পরিকল্পনা
২০২৬: প্লে থেকে ২য় শ্রেণি (আধুনিক নূরানী) এবং ৩য় থেকে ৫ম (ইবতেদায়ী)।
২০২৭: হিফজ বিভাগ এবং মাধ্যমিক স্কুল শাখা চালু হবে ইনশাআল্লাহ।
লক্ষ্য: আমাদের কারিকুলাম অনুযায়ী প্লে-নার্সারির শিশুরাই ৫ম শ্রেণির মধ্যে কুরআনে হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ।
চরিত্র গঠন ও সেলফ ইভালুয়েশন
Intelligence plus character that is the goal of true education.” - Martin Luther King Jr.
নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে প্রতিদিন ৩০ মিনিটের বিশেষ ক্লাস থাকে। এছাড়া শিক্ষার্থীরা যাতে প্রতিদিন নিজেকে যাচাই করতে পারে, সে জন্য রয়েছে ‘সেলফ ইভালুয়েশন’ বা আত্মপর্যালোচনার ব্যবস্থা।
আমাদের স্বপ্ন, আপনার সন্তান যেন আগামীর আবু বক্কর, উমর (রা.) কিংবা বিজ্ঞানে জাবের ইবনে হাইয়ান, ইবনে সিনা, মরিয়ম আল-আস্তুরলাবি কিংবা সুতাইতা আল-মাহামালির মতো হয়।
পরিশেষে, Your children need your presence more than your presents.
আমরা এমন একটি অত্যাধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রস্তুত করেছি, যা এতদিন আপনাদের স্বপ্ন ছিল। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন আমাদের ক্যাম্পাসে।
আপনাদের পদচারণায় আমরা আনন্দিত হবো।
📍 যোগাযোগ ও ঠিকানা:
মাহফুজ আজিম
প্রিন্সিপাল অ্যান্ড ডিরেক্টর,
ইসরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদরাসা
ইসরা কমপ্লেক্স, রায়কোট (বাঙ্গড্ডা-মাহিনী সড়ক), নাঙ্গলকোট, কুমিল্লা।
📞 মোবাইল: ০১৩২৩-৯১১৮৮৮