25/02/2026
🎉 অভিনন্দন জারিফ ভূঁইয়া! 🎉
শাহ্ শরীফ ক্যাডেট স্কুল এন্ড কলেজ-এর কৃতি ছাত্র জারিফ ভূঁইয়া Junior Scholarship Examination 2025-এ অসাধারণ সাফল্য অর্জন করে মনোহরগঞ্জ উপজেলায় ৩য় স্থান লাভ করেছে এবং Talent Pool Stipend অর্জন করেছে। তার এই কৃতিত্ব শুধু তার পরিবার নয়, আমাদের প্রতিষ্ঠান এবং পুরো মনোহরগঞ্জের জন্য গর্বের বিষয়।
তার পরিশ্রম, একাগ্রতা ও অধ্যবসায়ের ফলেই আজকের এই সাফল্য। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং বিশ্বাস করি সে ভবিষ্যতেও আরও বড় বড় সাফল্য অর্জন করবে, ইনশাআল্লাহ। 🌟📚
আবারও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জারিফের জন্য! 💐👏
Shah Sharif R: Cadet School and College.
31/01/2026
🖤 গভীর শোক ও সমবেদনা 🖤
শাহ্ শরীফ রঃ ক্যাডেট স্কুল এন্ড কলেজের পিকনিক শেষে ফেরার পথে সংঘটিত মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহত সম্মানিত অভিভাবকের রূহের মাগফিরাত কামনা এবং আহত শিক্ষক ও শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা প্রার্থনায় আজ স্কুল মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। 🤲
এই হৃদয়বিদারক ঘটনায় শোক ও সম্মান প্রদর্শনের অংশ হিসেবে আজ বিদ্যালয়ের সকল পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়। শোকের প্রতীক হিসেবে ছাত্র-শিক্ষক সবাই কালো ব্যাজ পরিধান করে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণ করেন। 🖤
মিলাদ শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা সম্মিলিতভাবে মরহুমার কবর জিয়ারত করেন এবং তাঁর রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। 🕊️🤍
মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহত সকলকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।
আমিন। 🤲
🤍 শোকাহত শাহ্ শরীফ রঃ ক্যাডেট স্কুল এন্ড কলেজ পরিবার
16/12/2025
🌸 অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা 🌸
মির্জাপুর সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা–২০২৫ এ শাহ্ শরীফ রঃ ক্যাডেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ইরফান মাহমুদ ও খাদিজা আক্তার বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
এই সাফল্য তাদের অধ্যবসায়, মেধা ও শিক্ষকদের নিরলস পরিশ্রমের স্বীকৃতি। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জানাই হৃদয় নিংড়ানো অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।
আল্লাহ তায়ালার নিকট দোয়া করি—তারা যেন ভবিষ্যতেও জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে। 🌸📖✨
14/12/2025
🎉 অভিনন্দন ও শুভেচ্ছা 🎉
এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী "শান্তা ইসলাম" তাঁর মেধা ও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) সুযোগ পেয়েছে, যার মেধা তালিকা নম্বর (ম্যারিট পজিশন) হলো ১৪২২।
শান্তা ইসলামের এই কৃতিত্ব আমাদের প্রতিষ্ঠানের এবং তার ব্যাচের জন্য এক বিরাট অনুপ্রেরণা। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল ডাক্তার হওয়ার পথে আন্তরিক শুভকামনা জানাই।
"আমরা বিশ্বাস করি, শান্তা তার চিকিৎসা জীবন দিয়ে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে।"
এই অসাধারণ সাফল্য তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অদম্য ইচ্ছাশক্তিরই প্রতিফলন। আমরা তার এই অর্জনে গর্বিত।
শান্তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে একজন মানবিক, দক্ষ ও দেশপ্রেমিক চিকিৎসক হিসেবে গড়ে তোলেন—এই দোয়া রইলো।
🌸 ক্যাডেট পরিবারের পক্ষ থেকে শুভকামনা ও ভালোবাসা রইলো শান্তা ইসলামের জন্য।❤️🩹🌸
23/11/2025
🎉 বৃত্তি প্রাপ্ত আমাদের গর্ব। ট্যালেন্টফুল, সাধারণ গ্রেড ও বিশেষ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা 🎉
পাটোয়ারী-ট্রুশ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫-এ অসাধারণ ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের প্রতি রইলো আমাদের আন্তরিক অভিনন্দন।
আজকের ফলাফলে যারা—
🏅 ট্যালেন্টফুল বৃত্তি
📘 সাধারণ গ্রেড বৃত্তি
🌟 বিশেষ বৃত্তি
পেয়েছে, তারা শুধু নিজেদেরই নয়, বরং পরিবার এবং পুরো স্কুলকেই গর্বিত করেছে।
এই সাফল্য প্রমাণ করে—
✨ পরিশ্রম কখনো বিফলে যায় না
✨ সুযোগ পেলে প্রতিটি শিক্ষার্থী তার সর্বোচ্চ দিতে পারে
✨ ছোট প্রচেষ্টা বড় স্বপ্নে পৌঁছে দেয়
📸 আজকের এই পুরষ্কার গ্রহনের সাথে ছবিগুলো তাদের আনন্দ, অর্জন ও ভবিষ্যতের ভিত্তি গড়ে তোলার এক বিশেষ মুহূর্ত।
💐 প্রতিটি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য রইলো অফুরন্ত শুভকামনা।
তোমাদের স্বপ্ন আরও বড় হোক, সাফল্য আরও উজ্জ্বল হোক—এই প্রার্থনা।
---
বি:দ্র: বৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থীর ছবি এখানে যুক্ত করা সম্ভব হয়নি। সবাইকে এখানে দেখাতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।
22/11/2025
🎓 পাটোয়ারী-ট্রুশ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫ – আমাদের প্রাক্তনদের হৃদয়ের শ্রমে সফল 🎓
এই পুরো আয়োজনের মূল প্রাণশক্তি ছিল আমাদের ক্যাডেট পরিবারের প্রাক্তন শিক্ষার্থীরা।
তাদের আন্তরিকতা, পরিশ্রম, সময় দেওয়া এবং দায়িত্বশীল উপস্থিতি পুরো পরীক্ষাকে আরও সুন্দর ও সফল করে তুলেছে।
✨ হল পরিচালনা
✨ শিক্ষার্থীদের গাইডলাইন প্রদান
✨ পরীক্ষা শৃঙ্খলা বজায় রাখা
✨ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব—
সবই তারা অত্যন্ত দক্ষতা ও ভালোবাসা দিয়ে সম্পন্ন করেছে।
স্কুল পরিবারের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা—
🤝 তোমাদের এই নিবেদনই প্রমাণ করে, ক্যাডেট স্কুল শুধু একটি প্রতিষ্ঠান নয়; এটি একটি পরিবার।
📚 আজকের পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও আগামীর জন্য শুভকামনা।
🌟 মেধা, নীতি ও শৃঙ্খলার পথে এগিয়ে যাক আমাদের শিক্ষার্থীরা—এই প্রত্যাশা।
✦ ক্যাডেট পরিবার—বর্তমান ও প্রাক্তন সবার একত্র চেষ্টায় এগিয়ে যাচ্ছে নতুন সাফল্যের পথে। ✦
পোষ্টকারী: Md Siyam Bhuiyan (BATCH 2023)
22/11/2025
🎓 পাটোয়ারী-ট্রুশ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা ২০২৫ — সফলভাবে সম্পন্ন 🎓
আজ শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পাটোয়ারী-ট্রুশ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫। পুরো পরীক্ষাটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন হল পরিদর্শন করেন—
✨ অধ্যক্ষ হেলাল চেয়ারম্যান স্যার
✨ উপজেলা শিক্ষা অফিসার মহোদয়
✨ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ
তাঁরা পরীক্ষার সার্বিক অগ্রগতি, নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ সৃষ্টি করায় পাটোয়ারী-ট্রুশ ফাউন্ডেশনের প্রতি বিদ্যালয় পরিবার আন্তরিক কৃতজ্ঞতা জানায়।
📖 পরীক্ষায় অংশগ্রহণকারী সকল মেধাবী শিক্ষার্থীদের ধন্যবাদ ও শুভকামনা।
🌟 তাদের আজকের পরিশ্রম একদিন ভবিষ্যতের সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে—এই প্রত্যাশা রইলো।
✦ শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধের পথে ক্যাডেট স্কুল সবসময় অগ্রণী। ✦
পোষ্টদাতা: Md Siyam Bhuiyan (BATCH 2023)
17/11/2025
শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
📅 তারিখ: ২২ নভেম্বর ২০২৫
📍 স্থান: শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস।
মনোহরগঞ্জ, লাকসাম ও শাহরাস্তি অঞ্চলের ৫০+ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি সম্পন্ন হবে ইনশাআল্লাহ।💌🕊️
16/11/2025
- আমাদের শ্রদ্ধেয় বাংলা শিক্ষক শাহ্ আলম স্যার বাম পায়ের আঙুলে চোট পেয়ে বর্তমানে চিকিৎসাধীন আছেন। পিলারের সাথে ধাক্কা লাগায় আঙুলের গোড়ালিতে পাটল হয় এবং স্যার বর্তমানে প্লাস্টার করা অবস্থায় বিশ্রামে আছেন। Md Shah Alom
আমরা পুরো ক্যাডেট স্কুল পরিবার স্যারের জন্য দোয়া করছি—
আল্লাহ্ স্যারকে দ্রুত সুস্থতা দান করুন এবং পূর্বের মতো হাসিমুখে ক্লাসে ফিরে আসার তৌফিক দিন। 🤲❤️
13/11/2025
🎓 প্রাক্তনদের মিলনমেলা ও অভিভাবক সমাবেশ ১৩-১১-২০২৫ইং 🎓
✨ একসাথে স্মৃতি, শ্রদ্ধা ও আবেগের বন্ধনে বাঁধা এক অনন্য দিন! ✨
আজ শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা-র প্রাঙ্গণ মুখরিত ছিলো প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে।
বিভিন্ন ব্যাচের প্রাক্তনরা ফিরে এসেছিলেন নিজেদের প্রিয় পাঠশালায়, যেখানে লুকিয়ে আছে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলো। 💫
দিনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল শিক্ষার্থীদের দ্বারা নিজেদের মায়ের পা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা— যা ছিল ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক অপূর্ব নিদর্শন। 💧❤️
এই দৃশ্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে, অনেকের চোখে এনে দিয়েছে অশ্রু।
সম্মানিত শিক্ষকবৃন্দ, অতিথি ও প্রাক্তন শিক্ষার্থীরা দিয়েছেন দিকনির্দেশনামূলক বক্তব্য, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশ ও সমাজের জন্য নিবেদিত হতে। 🌿
এই আয়োজন শুধুই একটি অনুষ্ঠান নয়, এটি ছিলো প্রজন্ম ও মূল্যবোধের মেলবন্ধন —
যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একত্রে দাঁড়িয়েছে “শিক্ষা, শৃঙ্খলা ও মানবতার” পবিত্র ছায়ায়। 🌺
📍 শাহ্ শরীফ (রঃ) ক্যাডেট স্কুল এন্ড কলেজ, মনোহরগঞ্জ, কুমিল্লা।
পোস্টদাতা: Md Siyam Bhuiyan (BATCH 2023)
#প্রাক্তনদের_মিলনমেলা #অভিভাবক_সমাবেশ #শিক্ষার_আলো #শাহ_শরীফ_ক্যাডেট_স্কুল #শিক্ষার্থী_অভিভাবক_ভালোবাসা #অনুপ্রেরণার_দিন