08/05/2025
বাকিতে পন্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে দেনাদারের সৃষ্টি হয়।
বাকিতে বিক্রয় এর ফলে সৃষ্ট দেনাদারের কাছ থেকে যে টাকা কখনোই আদায় করা যায় না তাকে অনাদায়ী পাওনা বা কুঋন বলে।
যেহেতু অনাদায়ী পাওনা/কুঋন ব্যবসায়ের জন্য একটি ক্ষতি তাই কুঋন বা অনাদায়ী দেনা সবসময় ডেবিট হবে।
প্রতিবছর হিসাবকাল শেষে এই কুঋনের পরিমান বাড়তে থাকলে ব্যবসায়ে নেগেটিভ প্রভাব পরে। এবং অনেক সময় ব্যবসায় দেউলিয়াও হয়ে যাবার আশংকা তৈরি হতে পারে।
ব্যবসায়কে অনাদায়ী দেনার ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে যে সঞ্চিতি তেরি করা হয় তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে।
অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবসায়ের আয় থেকেই সৃষ্টি করা হয়। যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি আয় থেকেই রাখা হয় তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট পাশে বসে।
অনাদায়ী পাওনা বাবদ যখন কোন ক্ষতি দেখা দিবে তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে টাকা এনে সেই ক্ষতি রিকভার করা হয়ে থাকে। যখন অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে টাকা এনে অনাদায়ী পাওনার ক্ষতি কমানো হয় তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি কমে যায়, তাই অনাদায়ী পাওনা সঞ্চিতি তখন ডেবিট হয়ে যায়।