01/12/2025
‼️ EX CMHS Grand Reunion আপডেট
প্রিয় EX CMHS ভাই ও বোনেরা,
বর্তমান দেশের রাজনৈতিক অস্থিরতা, কিছু লজিস্টিক সীমাবদ্ধতা, ব্যাচভিত্তিক মতানৈক্যের প্রভাব এবং বিভিন্ন ব্যাচের নেটওয়ার্ক বিল্ডিং প্রক্রিয়ার অসম্পূর্ণতার কারণে আমরা কুমিল্লা মডার্ন হাই স্কুলের Grand Reunion কার্যক্রমটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এই আয়োজনের গুরুত্ব ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এবং এটিকে আরও পরিপূর্ণ, গ্রহণযোগ্য ও সর্বাত্মক অংশগ্রহণমূলক করতে আমরা নির্বাচন-পরবর্তী সুবিধাজনক সময়ে “Grand Reunion” আয়োজন করব ইনশাআল্লাহ।
আপনাদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি ও প্রেরণা।
বিলম্বিত প্রতিক্রিয়ার জন্য দুঃখিত — তবে আপনাদের ভালোবাসা, আগ্রহ ও পাশে থাকার জন্য অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা।
ইনশাআল্লাহ, আপনাদের অব্যাহত সমর্থন ও উপস্থিতিতেই আমাদের এই আয়োজন হবে প্রাণবন্ত ও সফল।
সাথে থাকুন 💙
— EX CMHS Reunion Team