16/03/2026
জুলাই কোনো সাধারণ আবেগ ছিল না। যদি তা শুধু আবেগই হতো, তবে সেই আবেগের ঝড়ে ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা একজন প্রধানমন্ত্রী পালিয়ে যেতে বাধ্য হতেন না। জুলাই ছিল এক অদম্য শক্তি, এক দাউদাউ করে জ্বলা আগুন, যার তাপে ভেঙে চুরমার হয়েছে বহুদিনের জমে থাকা কাঠামো। যে কাজ ১৭ বছরেও বিএনপি করতে পারেনি, সেই ভাঙনের সাহস দেখিয়েছে জুলাইয়ের সেই শক্তি।
আজ সালাউদ্দীন সাহেব এত বড় বড় কথা বলেন নিয়ম, সংবিধান, শৃঙ্খলার কথা। কিন্তু এতদিন কোথায় ছিল সেই নিয়মের কথা? কোথায় ছিল সংবিধানের প্রতি সেই অগাধ শ্রদ্ধা? যখন রাজ্যের সবচেয়ে বস্তা পচা ও দুর্বল হয়ে টিকে ছিলেন, তখন তো নিজেরাই একটি ফ্লোর পর্যন্ত দাঁড় করাতে পারেননি। আর আজ যারা সেই ফ্লোর তৈরি করে দিয়েছে, তাদের নিয়েই উপহাস!
জুলাই কোনো আবেগের নাম নয়। জুলাই হলো এক ভঙ্গুর রাষ্ট্র কাঠামোকে বদলে দেওয়ার আপ্রাণ চেষ্টার প্রতীক। এটি এমন এক সময়ের নাম, যেখানে মানুষ নিজের সীমা ছাড়িয়ে লড়েছে, স্বপ্নের জন্য, পরিবর্তনের জন্য।
কখনো কখনো অবাক লাগে, মানুষ কীভাবে এত সহজে অস্বীকার করে ফেলে যে আজ তারা যেখানে দাঁড়িয়ে আছে, তার পেছনে কত মানুষের ত্যাগ, কত রক্ত, কত প্রাণের গল্প লুকিয়ে আছে।