17/07/2026
সুখবর! সুখবর!
আজকে ইউরোপীয়ান কমিশনের প্রকাশিত তথ্য অনুসারে এ বছর Erasmus Mundus-এ আরও ৩৭টি নতুন Master's Programme যুক্ত হচ্ছে - এ বছর ২২০+ প্রোগ্রামে ফুল স্কলারশিপের আবেদনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
নতুন এই ৩৭টি প্রোগ্রাম শিগগিরই Erasmus Mundus Catalogue-এ যুক্ত হবে। এসব নতুন প্রোগ্রাম ২০২৬ সালের October থেকে শিক্ষার্থী ভর্তি প্রসেস শুরু করবে এবং সেপ্টেম্বর ২০২৭ থেকে ক্লাস শুরু হবে।
নতুন প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে Artificial Intelligence, Medical Image Analysis, Semiconductor Engineering, Animation, Law & AI, Chemical Nano-Engineering, Infectious Diseases, Advanced Microscopyসহ ভবিষ্যতমুখী নানা বিষয়।
🇧🇩 বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। যারা ২০২৭ সালে Erasmus Mundus Scholarship নিয়ে ইউরোপে মাস্টার্স করতে চান, তাদের জন্য এখন থেকেই CV, Motivation Letter এবং প্রোগ্রাম নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করার এটাই উপযুক্ত সময়।