Monwara Rakib Diagnostic And Research Center

Monwara Rakib Diagnostic And Research Center Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Monwara Rakib Diagnostic And Research Center, Post Office Road, Gunabati Bazar, Chouddagram, Cumilla.

02/07/2020

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত রোগী দেখবেন -

ডাঃ শাহজালাল রিয়াদ
ডায়বেটিস বাত-ব্যথা, হৃদরোগ, স্ট্রোক, শ্বাসকষ্ট, প্যারালাইসিস, হাড় ক্ষয় এবং নিউরো মেডিসিন অভিজ্ঞ।
ঢাকা ইবনে সিনা হাসপাতাল।

চেম্বার - মনোয়ারা রকিব ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টার
মুন ইমু গার্ডেন সিটি (সাবেক বিওসি, ২য় তলা)
পোস্ট অফিস রোড, গুণবতী বাজার।

সিরিয়ালের জন্য - 01828669913

18/06/2020
17/06/2020

প্রতিরোধ এবং সতর্কতা - সাধারণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা

সচেতন হন, নিম্নলিখিত ওয়েবসাইটগুলির সর্বশেষ আপডেটগুলি নিয়মিত দেখুন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা & আইইডিসিআর

সংক্রামিত বেশিরভাগ লোকেরা হালকা অসুস্থতা অনুভব করেন এবং রিকভারও করেন তবে এটি কিছু কিছু ক্ষেত্রে আরও গুরুতর হতে পারে। আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং নিম্নলিখিত কাজগুলি করে অন্যকে সুরক্ষা দিন:

ঘন ঘন হাত ধুতে থাকুন
হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
সামাজিক দূরত্ব বজায় রাখুন
কাশি বা হাঁচি হয় এমন কারও সাথে অন্তত 2 মিটার (6 ফুট) দূরত্ব বজায় রাখুন।

চোখ, নাক এবং মুখ স্পর্শ করা এড়িয়ে চলুন
আপনি হাত দিয়ে যে কোন কিছু স্পর্শ করার মাধ্যমে ভাইরাসের সংস্পর্শে আসতে পারেন। আপনার হাতে থেকে আপনার চোখ, নাক বা মুখের মাধ্যমে ভাইরাস শরীরে প্রবেশ করতে পারে।

হাঁচি কাশির শিষ্টাচার অনুশীলন করুন
খেয়াল রাখুন যে, আপনার আশেপাশের মানুষজন হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলছেন। এর অর্থ হচ্ছে- যখনই কারো হাঁচি বা কাশি পাবে, তখনই বাঁকানো কনুই বা টিস্যু দিয়ে মুখ ও নাকটি আবৃত করে রাখতে হবে। অবিলম্বে হাত ধুয়ে ফেলতে হবে অথবা ব্যবহৃত টিস্যুটি ঢাকনাযুক্ত ওয়েস্টবিনে ফেলে দিতে হবে।

আপনার যদি জ্বর, কাশি এবং শ্বাস নিতে সমস্যা হয় তবে তাড়াতাড়ি চিকিৎসা সেবা নিন
আপনি অসুস্থ বোধ করলে বাড়িতেই থাকুন। আপনার যদি উচ্চ জ্বর হয়, তবে মাঝারি থেকে তীব্র কাশি এবং শ্বাসকষ্টে অসুবিধা হয় এবং অল্প সময়ের মধ্যে এটি আরও খারাপ হয়, চিকিত্সা সেবা গ্রহণ করুন এবং IEDCR এর যে কোন একটি হটলাইনে কল করুন।

17/06/2020
17/04/2020

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যজনিত যে কোন সেবা পেতে নিম্নে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন। সকাল ১০ টা থেকে রাত ১০ টার মধ্যে ফোন দিলে মিলবে এই সেবা।

ডাঃ মোঃ শাহজালাল রিয়াদ - 01902394940

সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না।

21/03/2020

করোনা ভাইরাসের বিস্তার রোধে আমাদের করণীয়

• বাহির থেকে আসার পরেই যে শুধু হাত ধুবেন এমনটা নয়। পাশাপাশি টাকা গোনা, মানিব্যাগ ধরা, বাইরের খবরের কাগজ পড়া, কোনো পার্সেল বা ফুড ডেলিভারি আসলে ধরার পর সাথে সাথে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।

• সিঁড়ির রেলিং বিশেষ করে লিফট এর ভেতরের রেলিংয়ে হাত দিয়ে ধরা বা হেলান দেয়ার অভ্যাস বন্ধ করুন। লিফটের ভিড় এড়িয়ে সিড়ি ব্যবহার করুন। বাইরের কোনো কিছুর হাতল যেমন গাড়ির ও দরজার হাতল ইত্যাদি ধরার আগে টিস্যু বা রুমাল ব্যবহার করুন। বাসাবাড়ি, লিফট, সিড়ি পরিষ্কার রাখুন। প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলে দিন। তবে যে কাজটাই করুন না কেন অবশ্যই জীবাণুনাশক ব্যবহার করুন।

• রাস্তার পাশের খাবার বিশেষ করে চা, সিংগারা, বেলপুরি, ফুচকা, চটপটি ও নানান স্ট্রিটফুড আপাতত এড়িয়ে চলুন। অসাস্থ্যকর স্ট্রিটফুড খাওয়ার মাধ্যমে ভাইরাস ছড়ানোর ভয়াবহতা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এগুলো এড়িয়ে চলুন। বাসায় নিয়ে আসাও বন্ধ করুন।

• হাতের স্পর্শেই এই ভাইরাস বেশি ছড়ায়। কিন্তু আপনার কাপড়, মাথার চুল, পায়ের জুতা যেগুলো আমরা বাইরে থেকে এসে ধুই না, কিংবা বদলাই না। এগুলোর মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে। তাই বাইরে থেকে এসে যদি গোসল করা যায় তাহলে সবচেয়ে ভালো হয়।

• খাদ্যাভাসকে একদমই বদলে ফেলুন। খাবারের তালিকা থেকে ফাস্টফুড, কোক, অতিরিক্ত তেলে ভাজা খাবার বাদ দিন। সিগারেট, জর্দা এড়িয়ে চলুন। কারন এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেন।

• প্রতিদিন পর্যাপ্ত পরিমানে অ্যান্টি অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খান। যেমন লেবু, গাজর, টমেটো, ক্যাপসিকাম, পালং শাক, পুদিনা পাতা, কমলা, গ্রিন টি ইত্যাদি। এতে আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যা করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে সহায়তা করবে।

• বাইরে থেকে এসে কাপড় না বদলিয়ে সোফা কিংবা বিছানায় গা এলিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করুন। চেষ্টা করুন বাইরের জুতা আর ভেতরের জুতা আলাদা আলাদা রাখতে। চেষ্টা করুন বাইরের জুতা বাড়ির বা বাসার দরজার বাইরেই রাখার।

• বাইরে যদি একান্তই চা পান করতে হয় তাহলে খেয়াল করুন চায়ের কাপ ভালো করে গরম পানিতে ধোয়া হয়েছে কি না। চায়ের সাথে বিস্কিট, কোক কিংবা পলিথিনে ভরে রাখা কোনকিছু খাওয়া থেকে বিরত থাকুন। কারন এগুলোতে সবাই হাত দেয়। ফলে সংক্রমিত হবার সম্ভাবনা খুব বেশি থাকে।

• নিজে ও নিজের চারপাশ পরিষ্কার রাখুন। যেখানে সেখানে থুথু ফেলা থেকে বিরত থাকুন। মুসলিমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ুন। অন্য ধর্মপ্রান মানুষেরা নিয়মিত হাত পা ধৌত করুন।

• মাস্ক এর মত বাজার থেকে স্যানিটাইজারও মার্কেট আউট হয়ে যেতে পারে এই ভেবে মাস্ক বা স্যানিটাইজার কোনভাবেই মজুদ করার চেষ্টা করবেন না। হাত ও ব্যবহার্য জিনিষ পরিষ্কার রাখুন।

• স্কুল - কলেজ বন্ধ হয়েছে বলে এখন যথেষ্ট সময় পেয়েছেন। তাই বলে বন্ধুদের সাথে আড্ডা, বাইরে বেড়ানো এগুলো কোনভাবেই করবেন না। বাসায় থাকুন, বাসার কাজে মা-বোনদের সাহায্য করুন। সতর্কতা বজায় রাখুন।

• মোবাইল ফোনে টয়লেটের থেকেও বেশি জীবাণু বহন করে। তাই সুরক্ষার জন্য আপনার ফোন ও নিত্য প্রয়োজনীয় গেজেট বা ইলেক্ট্রনিক্স এন্টিসেপ্টিক লিকুইড দিয়ে মুছে ফেলুন। এটা প্রতিদিনই করার চেষ্টা করুন।

• বাসায় নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস, যেমন লিপজেল বা পেট্রোলিয়াম জেলি, লোশন, ক্রিম, টুথপেস্ট, তেল, ব্যথার ক্রিম ইত্যাদি যতটা সম্ভব আলাদা ব্যবহার করার চেষ্টা করুন।

20/03/2020

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে ঘনঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। বিশেষ করে,

✅ নিজে খাওয়ার আগে এবং শিশুকে খাওয়ানোর আগে,

✅টয়লেট ব্যবহারের পর এবং শিশুকে শৌচকার্য করানোর পর,

✅ খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে,

✅ হাঁচি-কাশি দেওয়ার পর,

✅ অসুস্থ ব্যক্তির পরিচর্চার পর,

✅ পশুপাখি পরিচর্চার পর এবং

✅ হাত ময়লা থাকলে।

করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ:
19/03/2020

করোনাভাইরাসের লক্ষণ ও উপসর্গ:

19/01/2020

উপকারিতা:

নারকেল হৃদরোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর জল নিয়মীত পান করলে আমাদের বাজে কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। যার ফলে হার্টের সমস্যা গুলো প্রতিরোধে সাহায্য করে।

আগামীকাল সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোয়ারা রকিব ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টারে রোগী দেখবেন ল্যাব এইড হাসপাতা...
23/09/2019

আগামীকাল সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত মনোয়ারা রকিব ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টারে রোগী দেখবেন ল্যাব এইড হাসপাতাল থেকে আগত গাইনী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ শামস্ মাশরেকা (তাজিন)

19/09/2019

Address

Post Office Road, Gunabati Bazar, Chouddagram
Cumilla
3583

Telephone

+8801828669913

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monwara Rakib Diagnostic And Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Monwara Rakib Diagnostic And Research Center:

Shortcuts

Share