ব্যাপন-Byapon Cumilla.

ব্যাপন-Byapon Cumilla. বিজ্ঞানের চমক ছড়িয়ে দাও সবার মাঝে।

ডিউটি চলাকালীন প্রায়ই এমন আতঙ্কিত মা-বাবার মুখোমুখি হতে হয় ডাক্তারদের। কোলে মাত্র কয়েক মাসের ফুটফুটে সন্তান, আর হাতে একট...
07/06/2026

ডিউটি চলাকালীন প্রায়ই এমন আতঙ্কিত মা-বাবার মুখোমুখি হতে হয় ডাক্তারদের। কোলে মাত্র কয়েক মাসের ফুটফুটে সন্তান, আর হাতে একটা এক্স-রে প্লেট। প্লেটের দিকে তাকালে যে কেউ প্রথম দেখায় সত্যিই ভয় পেয়ে যাবেন। উরু আর পায়ের নিচের অংশের দুটি হাড়ের মাঝখানটা একদম ফাঁকা! আমাদের চেনা গোল ‘হাঁটুর বাটি’ (Patella) বলতে সেখানে কিচ্ছু নেই।

প্রথম প্রথম দেখলে মনে হতে পারে বাচ্চার হয়তো বড় কোনো জন্মগত ত্রুটি রয়েছে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান এই আতঙ্কের আড়ালে থাকা প্রকৃতির এক অদ্ভুত ও নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের গল্প শোনায়।

আসলে, জন্মের সময় মানবশিশুদের হাঁটুতে প্রাপ্তবয়স্কদের মতো কোনো শক্ত হাড় থাকেই না! তার বদলে সেখানে থাকে অত্যন্ত নরম ও নমনীয় এক ধরণের ‘তরুণাস্থি’ বা কার্টিলেজ। এই তরুণাস্থির ঘনত্ব হাড়ের চেয়ে অনেক কম হওয়ায় এক্স-রে রশ্মি একে খুব সহজেই ভেদ করে চলে যায়। ফলে এক্স-রে রিপোর্টে জায়গাটিকে সম্পূর্ণ শূন্য বা ফাঁকা দেখায়।

কিন্তু প্রকৃতি কেন নবজাতকদের সাথে এমন লুকোচুরি খেলল? এর পেছনের বাস্তব কারণটি জানলে প্রকৃতির দূরদর্শিতা দেখে অবিশ্বাস্য লাগবে।

একটি শিশু যখন ধীরে ধীরে বড় হতে থাকে—প্রথমে উপুড় হয়, তারপর হামাগুড়ি দিতে শেখে, আর একসময় প্রথম হাঁটা শুরু করে। এই পুরো প্রক্রিয়ায় সে দিনে শতবার আছাড় খায়, ধপাধপ মেঝেতে পড়ে যায়। আর প্রতিবারই সবচেয়ে বেশি চাপ বা ধাক্কাটা লাগে তার ছোট্ট দুটি হাঁটুতে।

একটু ভেবে দেখুন, জন্মের সময়ই যদি তাদের হাঁটুতে আমাদের মতো শক্ত হাড় থাকত, তবে বারবার এই পড়ে যাওয়ার ধাক্কায় সেটি সহজেই ভেঙে বা ফেটে গিয়ে বাচ্চাটি চিরতরে পঙ্গু হয়ে যেতে পারত! কিন্তু প্রকৃতি সেখানে নরম তরুণাস্থি দিয়ে রেখেছে, যা একটি ন্যাচারাল ‘শক অ্যাবজরবার’ (Shock absorber) বা কুশনের মতো কাজ করে। এটি বাইরের সব আঘাত নিজে শুষে নেয় এবং ভেতরের কোমল অংশগুলোকে সুরক্ষিত রাখে।

অবশ্য শিশু তো আর সারাজীবন হামাগুড়ি দেবে না। বয়স বাড়ার সাথে সাথে যখন সে সোজা হয়ে দাঁড়াতে ও দৌড়াতে শেখে, তখন তার শরীরে আরও শক্ত সাপোর্টের প্রয়োজন হয়। আর ঠিক তখনই মানবদেহ তার পরবর্তী ম্যাজিকটি দেখাতে শুরু করে।
অসিফিকেশন’ (Ossification) নামক একটি বিশেষ প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে হাঁটুর সেই নরম কার্টিলেজ ধীরে ধীরে শক্ত হাড়ে রূপান্তরিত হতে থাকে। সাধারণত একটি শিশুর বয়স ৩ থেকে ৫ বছর হওয়ার পর এক্স-রে রিপোর্টে এই নি-ক্যাপ বা হাঁটু পরিলক্ষিত হয়।

✨ নতুন বছর, নতুন স্বপ্ন! 🌟শিক্ষার মাধ্যমে ভাঙতে পারে দারিদ্র্য আর অসমতার সব বাধা। 📚এই নতুন বছরে আসুন, শিক্ষাকে করি সহজ, ...
01/01/2025

✨ নতুন বছর, নতুন স্বপ্ন! 🌟
শিক্ষার মাধ্যমে ভাঙতে পারে দারিদ্র্য আর অসমতার সব বাধা। 📚
এই নতুন বছরে আসুন, শিক্ষাকে করি সহজ, বিজ্ঞানসম্মত এবং সবার জন্য প্রাপ্য। পরিবর্তনের জন্য একসাথে কাজ করি—হতাশা থেকে স্বপ্নের পথে হাঁটি, ভবিষ্যতকে করি আরও উজ্জ্বল। 💡
Happy New Year


ব্যাপন-এবছরের শেষ সংখ্যা  (নভেম্বর -ডিসেম্বর)  চলে এসেছে...যাদের লাগবে পেইজে মেসেজ দিন। অথবা কল করুন-01877176363
20/12/2024

ব্যাপন-এবছরের শেষ সংখ্যা (নভেম্বর -ডিসেম্বর) চলে এসেছে...
যাদের লাগবে পেইজে মেসেজ দিন। অথবা কল করুন-
01877176363

অনেক ধন্যবাদ Comilla University Science Club(CoUSC) কে।। বিজ্ঞানমনস্ক ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাপনের ছোঁয়া, তাদের মস্তিষ্...
29/11/2024

অনেক ধন্যবাদ Comilla University Science Club(CoUSC) কে।।
বিজ্ঞানমনস্ক ছাত্র ছাত্রীদের মাঝে ব্যাপনের ছোঁয়া, তাদের মস্তিষ্ককে আরো সতেজ,সক্রিয় ও সম্ভাবনাময় করে তুলুক।।

"2nd CoUSC National Science Festival Prize giving ceremony"

ব্যাপন - Byapon

পৃথিবী থেকে প্রায় ১,৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত ওরিয়ন নীহারিকা একটি নক্ষত্রের নার্সারি, যেখানে নতুন নক্ষত্রের জন্ম হয়। ...
13/11/2024

পৃথিবী থেকে প্রায় ১,৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত ওরিয়ন নীহারিকা একটি নক্ষত্রের নার্সারি, যেখানে নতুন নক্ষত্রের জন্ম হয়। এটি জ্যোতির্বিজ্ঞানের অন্যতম অধ্যয়নকৃত বস্তু। বাংলাদেশের অ্যাস্ট্রোফটোগ্রাফার যুবায়ের কাওলিন ঢাকার ছাদ থেকে স্থানীয়ভাবে সংগৃহীত উপকরণ দিয়ে তৈরি একটি টেলিস্কোপ ব্যবহার করে এই ওরিয়ন নীহারিকার একটি অত্যাশ্চর্য ছবি ধারণ করেছেন।

এটি মহাকাশের অন্যতম বৃহৎ এবং উজ্জ্বল নীহারিকা, এবং এটি খালি চোখে দেখা সম্ভব। ওরিয়ন নীহারিকা হলো একটি "স্টেলার নার্সারি" বা নক্ষত্র নার্সারি ।

ওরিয়ন নীহারিকার গঠন:
ওরিয়ন নীহারিকা একটি ডিফিউজ নীহারিকা বা মেঘমালা, যা মূলত হাইড্রোজেন গ্যাস ও ধূলিকণায় ভরা। এর কেন্দ্রে তাপমাত্রা এবং চাপ অনেক বেশি, যেখানে তরুণ নক্ষত্রের জন্ম হচ্ছে। এই নীহারিকার মাঝখানে চারটি বিশাল নক্ষত্র রয়েছে, যাদের "ট্র্যাপিজিয়াম" বলা হয়। এদের উচ্চ তাপমাত্রা ও শক্তিশালী বিকিরণ আশেপাশের গ্যাস ও ধূলার মেঘগুলোকে আলোকিত করে তোলে।

নক্ষত্রের জন্ম প্রক্রিয়া:
ওরিয়ন নীহারিকায় নক্ষত্রের জন্ম একটি জটিল প্রক্রিয়া। নীহারিকার কেন্দ্রস্থলে হাইড্রোজেন গ্যাসের সঞ্চালন এবং সংকোচনের মাধ্যমে নিউক্লিয়ার ফিউশন ঘটে, যা থেকে নতুন নক্ষত্র তৈরি হয়। এই নতুন নক্ষত্রগুলো তখন তাদের শক্তিশালী বিকিরণ দিয়ে নীহারিকার গ্যাসের মেঘকে আলোকিত করে, যা আমাদের কাছে একটি উজ্জ্বল আভা হিসেবে দৃশ্যমান হয়।

বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষ্যে ব্যাপন-এর পক্ষ থেকে ৩ দিন ব্যাপি যে কোনো ম্যাগাজিন বা উপকরণ কিনলেই পাচ্ছেন ক্রমান্ময়ে ২৫% ও ১৫% ছাড়!
যোগাযোগ:
☎ +880 1725-264010 (WhatsApp)
☎ +880 1310-315395

ভোরের পাখি  নাকি রাতের পেঁচা?এ কজন ব্যক্তি যে দিনে ৮ ঘণ্টা ঘুমায় এবং সে যদি এই পৃথিবীতে ৭০ বছর বেঁচে থাকে তাহলে তার জীবন...
23/10/2024

ভোরের পাখি নাকি রাতের পেঁচা?
এ কজন ব্যক্তি যে দিনে ৮ ঘণ্টা ঘুমায় এবং সে যদি এই পৃথিবীতে ৭০ বছর বেঁচে থাকে তাহলে তার জীবনের ২৩ বছর ১২৭ দিন ঘুমিয়ে কাটায়। এটা কোন কথা যে জীবনের এক-তৃতীয়াংশ সময়ে সে ঘুমে কাটালো!
৭০ বছরের ওই ব্যক্তি যদি এই ২৩ বছর না ঘুমিয়ে কাটাতো তবে কি তার জীবনের এই সময়টাকে অন্য কাজে ব্যবহার করতে পারতো? উত্তর হচ্ছে 'না'।
ঘুম কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। নিত্যদিনের কাজ করা অসম্ভব হয়ে পড়বে বা বেঁচে থাকাই সম্ভব হবে না যদি ঘুমের সাথে সম্পর্ক ভালো না হয়। যখন দেহ বিশ্রাম নেয়, মস্তিষ্ক নব উদ্যোগে আসন্ন কাজগুলোর জন্য দেহকে প্রস্তুত করে এই ঘুমের মাধ্যমেই।
দিনের কাজগুলোকে সুসজ্জিত করে জমা রাখে মস্তিষ্কে মেমোরিতে। কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটলে বা ঘুম অপরিপূর্ণ হলে মস্তিষ্কের এ কাজগুলো সব ওলট-পালট হয়ে যাবে। মস্তিষ্ক তখন টিচারের প্রশ্নে ব্যাক বেঞ্চার এর মত ভো মেরে বসে থাকবে। মস্তিষ্কের জঞ্জালগুলোকেও অর্থাৎ দিনের অপ্রয়োজনীয় বর্জ্য দুশ্চিন্তা যেটা মস্তিষ্কে জমা হয়েছে, সেগুলোকে ঝাড়ু দিয়ে বিদায় জানাই এই ঘুম। যত গভীর ঘুম হবে তত ভালো হবে এই সাফাই কাজ।

16/10/2024

সেপ্টেম্বর -অক্টোবর সংখ্যার ব্যাপন যাদের লাগবে তারা অতিদ্রুত আমাদের পেইজে যোগাযোগ করুন।

12/10/2024

Address

Kotbari
Cumilla
3506

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্যাপন-Byapon Cumilla. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share