01/12/2025
ধিক্কার জানাই,,
ধিক্কার জানাই,,
এমন নির্লজ্জ, কাপুরুষ মানসিকতার মানুষদেরকে ধিক্কার জানাই।এমন কাপুরুষের মত আচরণকে আমরা ধিক্কার জানাই। আপনাদের লজ্জা থাকা উচিত।এমন নির্লজ্জের মত কাজ করে কিভাবে বেঁচে আছেন? যারা নিজের পরিচয় কখনো দিতে পারে না তারা অন্যের পরিচয় নিয়ে টানাটানি করে। এর আগেও সাধারণ শিক্ষার্থীদের নামের পিছনে আড়ালে তারা বিভিন্ন অপপ্রচার চালিয়েছে। আপনাদের সৎ সাহস থাকলে সামনে আসুন। কারা সেই শিক্ষার্থী যাদের কোনো পরিচয় নেই? কারা সেই অভিভাবক? সৎ সাহস থাকলে সামনে আসুন।সামনাসামনি কথা বলুন । কাপুরুষের মত পিট পিছে দাঁড়িয়ে নিন্দা জানানোর মতো স্বভাব আসল মানুষের না।আপনাদের অভিযোগ থাকলে সামনে এসে কথা বলুন,, অন্যের নামের আড়ালে দাঁড়িয়ে এমন ঘৃণ্যতম কাজ করার সাহস পেলেন কোথায়?
কুমিল্লা মডার্ণ হাই স্কুল কুমিল্লার বৃহত্তর ও বাংলাদেশের খ্যাত একটি স্কুল। এখানে অধ্যায়নরত ৭৫০০ ছাত্র-ছাত্রী ও ১৫০ জনেরও অধিক শিক্ষক ও কর্মচারীদের আমাদের প্রধান শিক্ষক প্রতিনিধিত্ব করছেন।তিনি কেমন মানুষ এটার সাক্ষী আমাদের দেওয়ার প্রয়োজন নেই,আমাদের স্কুলের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা জানেন তার সম্পর্কে।
আমাদের স্কুলে কিছুদিন যাবত কিছু শিক্ষকদের অভিযোগ নিয়ে জটিলতা চলতেছিল। তারাও বিভিন্নভাবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মান ক্ষুন্ন করেছেন। তারা এমন মাত্রার শিক্ষিত এবং শিক্ষার কান্ডারী যারা নিজ প্রতিষ্ঠানের মান সম্মান নিয়ে একবারও চিন্তা ভাবনা করেননি। তাদের অভিযোগ তারা আইনি প্রক্রিয়ায় সমাধান করতে পারতেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এইসব প্রচার করে নিজের কর্মস্থলকেই তারা বিতর্কিত করেছেন। এমনই তাদের শিক্ষা?সেই ৩৯ শিক্ষকের মধ্যে কেউ যদি এটার সাথে জড়িত থাকেন, তাহলে আমরা বুঝে যাব আপনারা কেমন মানুষ। রাতের অন্ধকারে যারা এখন কাজ করে তারা কেমন মানুষ এটা সকলেই বুঝতে পারছেন। হঠাৎ করে আপনাদের এত সমস্যা হচ্ছে কেন? আগের মত কি সকল সুযোগ সুবিধা পাচ্ছেন না?
কারা কার চামচা ছিল এটা সবাই জানে। নিজের দোষ অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে জীবন পার করতে পারবেন না। এই সৃষ্টির একজন কর্তা আছেন,এখানে ছাড় পেলেও ওইখানে ছাড় পাবেন না।
এতদিনে সমস্যাটা ছিল শিক্ষকদের মধ্যে, এখন এখানে শিক্ষার্থীদের জড়িত করে আপনারা ভুল করেছেন। ভুলে যাবেন না, ২০২৪ সালের ১৮ ই আগস্টের কথা। যদি ভুলে গিয়ে থাকেন, আবার মনে করিয়ে দিব। ✊
ধিক্কার জানাই এমন মানসিকতাকে,,
ধিক্কার জানাই এমন মানুষকে,,
#রাজনীতিমুক্তস্কুল
#শিক্ষা
#শিক্ষারআদর্শপরিবেশ