Comilla Zilla School - কুমিল্লা জিলা স্কুল

Comilla Zilla School - কুমিল্লা জিলা স্কুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Comilla Zilla School - কুমিল্লা জিলা স্কুল, High School, Comilla Zilla School - কুমিল্লা জিলা স্কুল, Comilla.

07/07/2021

⚫ সহিহ বুখারী

🔴 ৭৬▪️চিকিৎসা

🔵 ৭৬/৩৩▪️অধ্যায়

⚫ সূরা ফাতিহার দ্বারা ফুঁক দেয়া।

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূত্রে এ ব্যাপারে উল্লেখ আছে।

🟢 ৫৭৩৬

مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ عَنْ أَبِي الْمُتَوَكِّلِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ نَاسًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَتَوْا عَلٰى حَيٍّ مِنْ أَحْيَاءِ الْعَرَبِ فَلَمْ يَقْرُوهُمْ فَبَيْنَمَا هُمْ كَذ‘لِكَ إِذْ لُدِغَ سَيِّدُ أُولَئِكَ فَقَالُوا هَلْ مَعَكُمْ مِنْ دَوَاءٍ أَوْ رَاقٍ فَقَالُوا إِنَّكُمْ لَمْ تَقْرُونَا وَلاَ نَفْعَلُ حَتّٰى تَجْعَلُوا لَنَا جُعْلاً فَجَعَلُوا لَهُمْ قَطِيعًا مِنْ الشَّاءِ فَجَعَلَ يَقْرَأُ بِأُمِّ الْقُرْآنِ وَيَجْمَعُ بُزَاقَه“ وَيَتْفِلُ فَبَرَأَ فَأَتَوْا بِالشَّاءِ فَقَالُوا لاَ نَأْخُذُه“ حَتّٰى نَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلُوه“ فَضَحِكَ وَقَالَ وَمَا أَدْرَاكَ أَنَّهَا رُقْيَةٌ خُذُوهَا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ.

আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাহাবীদের কতক সাহাবী আরবের এক গোত্রের নিকট আসলেন। গোত্রের লোকেরা তাঁদের কোন আতিথেয়তা করল না। তাঁরা সেখানে থাকতেই হঠাৎ সেই গোত্রের নেতাকে সর্প দংশন করল। তখন তারা এসে বললঃ আপনাদের কাছে কি কোন ঔষধ আছে কিংবা আপনাদের মধ্যে ঝাড়-ফুঁককারী লোক আছেন কি? তাঁরা উত্তর দিলেনঃ হাঁ। তবে তোমরা আমাদের কোন আতিথেয়তা করনি। কাজেই আমাদের জন্য কোন পারিশ্রমিক নির্দিষ্ট না করা পর্যন্ত আমরা তা করব না। ফলে তারা তাদের জন্য এক পাল বকরী পারিশ্রমিক দিতে রাযী হল। তখন একজন সাহাবী উম্মুল কুরআন (সূরা আল-ফাতিহা) পড়তে লাগলেন এবং মুখে থুথু জমা করে সে ব্যক্তির গায়ে ছিটিয়ে দিলেন। ফলে সে রোগমুক্ত হল। এরপর তাঁরা বকরীগুলো নিয়ে এসে বলল, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞেস করার পূর্বে এটি স্পর্শ করব না। এরপর তাঁরা এ বিষয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জিজ্ঞেস করলেন। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শুনে হেসে দিলেন এবং বললেনঃ তোমরা কীভাবে জানলে যে, এটি রোগ সারায়? ঠিক আছে বক্‌রীগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্যও এক ভাগ রেখে দিও।

🟩 হাদিসের মানঃ সহিহ হাদিস

🔘 [ সহিহ বুখারীঃ ( ৫৭৩৬ ), ( আ.প্র. - ৫৩১৬ ), ( ই.ফা. - ৫২১২ ) ]

Jazak Allahu Khayran - জাযাক আল্লাহু খাইরান - ﺟَﺰَﺍﻙَ ﺍﻟﻠّٓﻪُ ﺧَﻴْﺮًﺍ

Islamic Resource Development - IRD
ইউনিকোড বাংলা হাদিস - Bangla Hadith Unicode

14/12/2020
04/02/2020

বস্তা দৌড় ২০২০

15/01/2020

© Pharmacy.com _ ফার্মেসী.কম

02/01/2020

শোক সংবাদ

টমছমব্রিজ এলাকানিবাসী কুমিল্লা জিলা স্কুলে অবসরপ্রাপ্ত
সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান স্যার আজ রাত ১০ঃ৩০ মিনিটে ইন্তেকাল করিয়াছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আগামীকাল বাদ জুম্মা টমছমব্রিজ নিউ হোস্টেল কবরস্থানে নামাজে জানাযা ও দাফন করা হবে।
ওনার রুহুর মাগফেরাত কামনা করছি।

17/12/2019
22/08/2019

  এহসান ফারুকীঃ স্যার হেনরি জর্জ লেজিস্টার (এইচ.জি. লেসিস্টার) এই স্কুলের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। ১৮৩...

রেজি: চলছে--------২০১১-২০১৯ পর্যন্ত ৫০০/-২০১০- ১৮৩৭ পর্যন্ত ১০০০/-বর্তমান  ছাত্রদের জন্য ১০০/-সময়- ১৮ জুলাই ২০১৯ পর্যন্ত...
11/07/2019

রেজি: চলছে--------
২০১১-২০১৯ পর্যন্ত ৫০০/-
২০১০- ১৮৩৭ পর্যন্ত ১০০০/-
বর্তমান ছাত্রদের জন্য ১০০/-
সময়- ১৮ জুলাই ২০১৯ পর্যন্ত।

আমার বাল্যবন্ধু "অপু"....আমাদের বন্ধুদের সবার "এনায়েত শরীফ অপু "কুমিল্লা জিলা স্কুল ৯৫ ব্যাচের হলেও জিলা স্কুল সহ কুমিল...
25/02/2019

আমার বাল্যবন্ধু "অপু"....

আমাদের বন্ধুদের সবার "এনায়েত শরীফ অপু "

কুমিল্লা জিলা স্কুল ৯৫ ব্যাচের হলেও জিলা স্কুল সহ কুমিল্লার বড় ছোট সকলের অপু,কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৯৭ ব্যাচের অপু,
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৯ম ব্যাচের অপু, শাবিপ্রবি নৃবিজ্ঞানের পান্নার হাজবেন্ড অপু, ওয়াফি আর হামিমের আব্বু অপু। আমাদের অপুর ঠিকানা এখন মিরপুর কিডনি ফাউন্ডেশনের ৫ম তলার কেবিন নং 12/A.

ভার্সিটিতে ভর্তির কিছুদিনের মধ্যেই বাবাকে হারানো অপুর জীবনে স্ট্রাগল কোন নতুন ঘটনা না। গ্রাজুয়েশনের আগেই বিয়ে, এরপর চাকরির অস্থিতিশীলতা, পরিবারের সদস্যদের অসুস্থতা - নানারকম ঝামেলা অপুকে কখনওই সুস্থির হতে দেয়নি। নিজে গত ১১ বছর ধরে ডায়বেটিস পেশেন্ট। মোটামুটি নিয়মিত নিজের এবং মেয়ে সহ পরিবারের অন্যদের চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যাওয়া আসা করা অপু শত ঝামেলার মধ্যেও নিজে থেকে কখনওই কোন অভাব অভিযোগ আমাদের জানায়নি।

মাস ছয়েক আগে হঠাত করেই অপুর শরীর খুব দ্রুত খারাপ হতে থাকে। মাথা ব্যথা, প্রেশার সহ নানাবিধ সমস্যার কারণে রেগুলার চেক-আপের পাশাপাশি ডাক্তার আরও কিছু টেস্ট করার পরামর্শ দেন। রিপোর্টে ধরা পড়ে অপুর দুটো কিডনির মাত্র ৬/৭ শতাংশ আর কার্যক্ষম আছে। এটা রিভার্স করার বা স্টেবল করার আর কোন ব্যবস্থা নেই কিডনি ট্রান্সপ্লান্ট ছাড়া। অন্য একজন স্পেশালিষ্টও অপুকে দেখে একই সিদ্ধান্ত জানালেন। গত ৭দিনের মধ্যে আশংকাজনক হারে ওর রক্তের হিমোগ্লোবিন কমছে আর বেড়ে যাচ্ছে বিষাক্ত ক্রিয়েটিনিন।

গতকাল ওর কেবিনের দরজা ঠেলে ঢুকতেই দেখলাম ওর ক্লাস সেভেনে পড়া মেয়ে হামিম খুব মন দিয়ে বই পড়ে যাচ্ছে, ছেলে ওয়াফি, যাকে ওর বন্ধুরা বলে সাইন্টিস্ট ওয়াফি, রাতে বাবার সাথে থাকার জন্য ঘ্যানঘ্যান করছে আর এক কোণায় পাথরের মত মুখ করে বসে আছে অপুর বউ পান্না। অপু প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে স্বাভাবিক থাকতে। ওর কথা হচ্ছে, আমার জন্য আল্লাহ্‌ যে সিদ্ধান্ত নিবেন সেটাতেই আলহামদুলিল্লাহ্‌। আমাদেরকে উলটা বলল তোরা টাকা পয়সা বা কিডনি নিয়ে কোন চিন্তা করিস না। বের হয়ে আসার আগ পর্যন্ত ওর বউয়ের দিকে তাকানোর বা কথা বলার সাহস আমার আর হয়নি।

অপু নিজেকে নিয়তির হাতে ছেড়ে দিয়ে থাকতে পারে, কিন্তু ওর এতদিনের বন্ধু হিসেবে বিনা চেষ্টায় কিছুতেই আমরা অপুকে চলে যেতে দিতে পারি না। ডায়ালাইসিস শুরু হয়েছে আজ থেকেই, কিন্তু ডাক্তার বলেছেন যেভাবেই হোক অল্পদিনের মধ্যেই অপুর কিডনি ট্রান্সপ্লান্টের সব ব্যবস্থা করে ফেলতে হবে। এখন পর্যন্ত খরচের যে এস্টিমেট পাওয়া গেছে তা থেকে বোঝা যাচ্ছে যেহেতু পরিবারের মধ্য থেকে কারো সাথে ম্যাচ করেনি তাই কিডনির খরচ সহ প্রায় ২৫-৩০ লাখ টাকা লাগবে শুধু অপারেশন সহ চিকিৎসার অন্যান্য খরচে। আমাদের ইচ্ছা, সম্ভব হলে ইন্ডিয়াতে ওর অপারেশনটা করানো যেখানে রিলেটিভলি সাকসেস রেট ও রিহ্যাবিলিটেশনটা নির্ভরযোগ্য। এর জন্য আনুষঙ্গিক খরচ বাড়বে আরও প্রায় ১০ লাখ টাকা। অর্থাৎ মোট ৩৫-৪০ লাখের একটা বাজেট।

অপুদের এখন যে অবস্থা, গত ১১ বছর ধরে কন্টিনিউয়াসলি নিজের ও বাকিদের চিকিৎসা করাতে করাতে ওর পক্ষে কিছুই সঞ্চয় করা সম্ভব হয়নি, তাতে এই খরচের খুব সামান্যই ওর পরিবার বহন করতে পারবে, সামনের লম্বা পুনর্বাসন তো পড়েই আছে।

এই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমরা ঠিক করেছি অপু না, আমরাই আমাদের চেনা পরিচিত বন্ধু স্বজন, সহকর্মী সবার কাছে হাত পাতব টাকার জন্য। অপুর এই চিকিৎসার জন্য যাবতীয় টাকা পয়সা ও খরচের আপডেটের জন্য আমরা একটা গ্রুপ খুলেছি - https://www.facebook.com/groups/2415208255432115/

অপুর নামেই নির্দিষ্ট ব্যাঙ্ক একাউন্টে টাকা জমা নেওয়া হবে (বিকাশ ও রকেট নাম্বার থাকবে অপুর সিমেই)। শুরু থেকে শেষ পর্যন্ত স্বচ্ছতা বজায় রাখার জন্য অপুর বিভিন্ন সার্কেলের কয়েকজন বন্ধু মিলে গ্রুপে ফান্ডে টাকার পরিমাণ ও খরচের নিয়মিত আপডেট জানাতে থাকবে। অপুরই বন্ধু একজন চিকিৎসক ওর শারীরিক অবস্থা এবং চিকিৎসা পরিকল্পনা জানিয়ে গ্রুপে পোস্ট দেবেন।

অপুর যে একাউন্টে আপনারা টাকা পাঠাতে পারবেনঃ
1. Mohammad Enayet Sharif Bhuiyan
A/C No: 1501202313316001
BRAC Bank Ltd.

2. Mohammad Enayet Sharif Bhuiyan
A/C No: 107.103.334409
Dutch Bangla Bank Ltd
Kawran Bazar Branch

ইনশা আল্লাহ্‌ আমরা বিশ্বাস করি সবার এত পছন্দের একজন মানুষের জন্য এই কয়েকটা টাকা কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। মহান আল্লাহ্‌র কাছে এখন প্রার্থনা খুব দ্রুত যেন আমরা অপুর জন্য কিডনি ডোনার ম্যানেজ করতে পারি এবং খুব সহজে যেন সফলভাবে ওর ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়। আল্লাহ্‌র অসাধ্য কিছুই নাই। আর এক বছর পরেই হামিমের JSC পরীক্ষা, ওয়াফি বড় হলেই সায়ন্টিস্ট হবে ইনশা আল্লাহ্‌, আর সবকিছু ছেড়ে অপুকে আঁকড়ে ধরে থাকা পান্না - এদের কাছ থেকে অপু যেন এমন অসময়ে হারিয়ে না যায় আপনাদের সবার মাধ্যমে এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এটাই চাওয়া।

Address

Comilla Zilla School - কুমিল্লা জিলা স্কুল
Comilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comilla Zilla School - কুমিল্লা জিলা স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category