বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়

বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় Bara Godindapur AMB High School Fan Page

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, কুমিল্লার শহী...
04/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এ অংশগ্রহণ করতে যাচ্ছে বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে।
এই পথচলায় সকল শিক্ষার্থীর জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়  নবম শ্রেণির শিক্ষার্থী ইবনে তায়েম কা...
01/04/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির শিক্ষার্থী ইবনে তায়েম কাঠেরপুল এলাকায় রাস্তা পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এই অকাল মৃত্যু আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে উত্তম ধৈর্য দান করেন। আমিন।

সবার প্রতি বিনীত অনুরোধ—রাস্তা পারাপারের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। একটু সচেতনতা একটি মূল্যবান জীবন বাঁচাতে পারে। নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন।

বড়গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের বহুবছরের পুরনো এই হোস্টেলটি আজও স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।এই হোস্টেলের...
11/03/2026

বড়গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের বহুবছরের পুরনো এই হোস্টেলটি আজও স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
এই হোস্টেলের দেয়ালগুলোতে জড়িয়ে আছে অসংখ্য ছাত্রজীবনের গল্প, হাসি-কান্না আর স্বপ্নের স্মৃতি।
কে কে বড়গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের এই হোস্টেলে থেকে পড়াশোনা করেছেন?

For the first time ever, the students of Boro Gobindapur Ali Mia Bhuiyan High School are organizing a grand Iftar Mahfil...
10/03/2026

For the first time ever, the students of Boro Gobindapur Ali Mia Bhuiyan High School are organizing a grand Iftar Mahfil! 🌙✨
​It's a special moment for all of us to come together, break our fast, and share the blessings of Ramadan. We cordially invite all current and former students of all batches to join us. Let’s make this gathering memorable!
​📍 Venue: School Field
📅 Date: 18th March 2026 (Wednesday)
☪️ Occasion: 28th Ramadan Iftar Mahfil
​Waiting to see you all there! 🤝"
For details, please contact your batch-mates.
Please share this post and help spread the message to everyone. 📢

বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (গণিত) মোসাম্মৎ রাইহান আক্তার ১১-০২-২০২৬ তারিখ রাত ১১:...
12/02/2026

বড় গোবিন্দপুর আলী মিয়া ভূইয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা (গণিত) মোসাম্মৎ রাইহান আক্তার ১১-০২-২০২৬ তারিখ রাত ১১:২৫ মিনিটে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তা'য়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।

হৃদ যন্ত্রের জটিলতা ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল ।চান্দিনা (কুমিল্লা)গতকাল ৫ ডি...
06/12/2025

হৃদ যন্ত্রের জটিলতা ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল ।
চান্দিনা (কুমিল্লা)গতকাল ৫ ডিসেম্বর ২০২৫ বড় গোবিন্দপুর আলী মিয়া ভুইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল (৬৪) হৃদযন্ত্রের জটিলতায় ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিশ্বস্ত সূত্রে জানিতে পারিলাম তাহার শরীরে তিনটি রিং বসাতে হবে ,
তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।
ঢাকা ভর্তির আগে একদিন কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে ছিলেন।

বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নতুন  বিল্ডিংয়ের  ত্রিতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলিতেছে। ...
19/10/2025

বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে নতুন বিল্ডিংয়ের ত্রিতল ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলিতেছে।
আজ ১৯ অক্টোবর ২০২৫ সকাল ৭:০০ থেকে ।

21/08/2025

✨ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ ✨

তর্ক নয়, যুক্তিই পরিবর্তনের হাতিয়ার।
জ্ঞান, যুক্তি আর বাগ্মিতার এই মহাসমারোহে আমরা একসাথে হবো।
📌 আসুন, মতের ভিন্নতায় নয়—চিন্তার গভীরতায় তৈরি করি নতুন দিগন্ত।

#বিতর্ক_প্রতিযোগিতা #যুক্তির_জয়

দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় রায়হান ম্যাডাম পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেড...
20/08/2025

দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় রায়হান ম্যাডাম পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই তাঁকে অন্য হাসপাতালে নেওয়া হবে।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপাতত কাউকে হাসপাতালে গিয়ে দেখা না করার অনুরোধ জানানো হয়েছে, কারণ এতে সংক্রমণের ঝুঁকি রয়েছে।

ম্যাডামের একমাত্র ছেলে ও সম্মানিত শিক্ষকরা সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
আমরা সবাই তাঁর প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগ জানাই, আর মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। 🤲

Address

Baragobindapur
Cumilla
3110

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 15:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category