26/05/2026
🐄 ঈদের এই পবিত্র শিক্ষায় গড়ে উঠুক সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের এক সুন্দর সমাজ।
🌸 সবাইকে সামছুল হক কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🤍🌙
EIIN: 106064, College Code: 8125
website: www.shc.edu.bd
১) শিক্ষা প্রতিষ্ঠানের নাম : সামছুল হক কলেজ
২) সংক্ষিপ্ত বর্ণনা : গ্রাম-হায়দরাবাদ, ডাকঘর-হায়দরাবাদ, উপজেলা-মুরাদনগর, জেলা-কুমিল্লা।
প্রতিষ্ঠান কোডঃ 8125 এমপিও কোডঃ 0805023101, ইআই আই এন কোড : 106064, এফ এইচ এস এস পি কোডঃ ২১৯৮১১১।
৩) প্রতিষ্ঠাকাল : ১৯৯১ খ্রিষ্টাব্দ।
৪) ইতিহাস : কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাস্থ সামছুল হক কলেজ উপজেলা সদর থেকে ৩৮ কি.মি. দূরে উপজেলার উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত। ব্রা
26/05/2026
🐄 ঈদের এই পবিত্র শিক্ষায় গড়ে উঠুক সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের এক সুন্দর সমাজ।
🌸 সবাইকে সামছুল হক কলেজ পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🤍🌙
24/05/2026
🌸 আলহামদুলিল্লাহ 🌸
সামছুল হক কলেজের এডহক কমিটির সম্মানিত সভাপতি হিসেবে জনাব রোকেয়া সুলতানা হক রোজি ম্যাডামকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 💐
আপনার প্রজ্ঞা, নেতৃত্ব, সততা ও দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে সামছুল হক কলেজ নতুন উচ্চতায় পৌঁছাবে—এই বিশ্বাস আমাদের সবার। শিক্ষা, শৃঙ্খলা ও উন্নয়নের ধারাবাহিকতায় আপনার সফল নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্মোচিত হবে সম্ভাবনার নতুন দ্বার।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
শুভ হোক আপনার দায়িত্বের পথচলা। ✨
#অভিনন্দন #সামছুল_হক_কলেজ #রোকেয়া_সুলতানা_হক_রোজি #শুভকামনা
🌐 www.shc.edu.bd/
17/05/2026
আজ সামছুল হক কলেজ এর সম্মানিত সভাপতি জনাব রোকেয়া সুলতানা হক রোজি ম্যাডাম সরাসরি শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের পড়াশোনার খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করে জানান, মেধাবী ও ভালো রেজাল্ট প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত ও প্রতিষ্ঠানিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পড়াশোনার মান উন্নয়ন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
ম্যাডামের আন্তরিকতা, অনুপ্রেরণামূলক বক্তব্য ও শিক্ষার্থীবান্ধব মনোভাব শিক্ষার্থীদের মাঝে নতুন আত্মবিশ্বাস ও প্রেরণা সৃষ্টি করেছে। সত্যিই এমন অভিভাবকসুলভ নেতৃত্ব একটি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়।
04/05/2026
🎓🌼 বিদায় নয়, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রকাশ 🌼🎓
সামছুল হক কলেজ পরিবারের পক্ষ থেকে আজ অনুষ্ঠিত হলো এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান।
কলেজের ৩ জন সম্মানিত সহকারী অধ্যাপক 👇
১। জনাব মোঃ ইউনুস মিঞা, সহকারী অধ্যাপক (ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা)
২। জনাব পরেশ চন্দ্র সরকার, সহকারী অধ্যাপক (ভূগোল ও পরিবেশ)
৩। জনাব মোঃ নাজিমউদ্দিন, সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা)
১ জন প্রশাসনিক কর্মকর্তা (অফিস সহকারী)
জনাব মোঃ লোকমান হোসেন, অফিস সহকারী।
২ জন ৪র্থ শ্রেণির কর্মচারী
খোরশেদ আলম (খোকন)
মরিয়ম বেগম ৪র্থ শ্রেণীর কর্মচারী
—যাঁরা দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেছেন—তাঁদের অবসরজনিত বিদায় উপলক্ষে এই আয়োজন করা হয়।
তাঁদের কর্মজীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের অবদান, আন্তরিকতা ও দায়িত্ববোধ চিরদিন আমাদের স্মৃতিতে অম্লান থাকবে।
এই বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন জীবনের পথে এক শুভ সূচনা। তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী জীবনের জন্য আন্তরিক শুভকামনা রইল।
🌷 আপনাদের পথচলা হোক শান্তি ও সাফল্যে ভরা।
ধন্যবাদ আপনাদের অসামান্য অবদানের জন্য।
23/04/2026
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) পরীক্ষার সময়সূচিঃ
22/04/2026
🎉 বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ 🎭🏆
আজকের এই বর্ণাঢ্য আয়োজনটি আমাদের জন্য ছিল আনন্দ, উদ্দীপনা ও প্রতিভা বিকাশের এক অনন্য মঞ্চ। 🌟
শিক্ষার্থীদের অংশগ্রহণ, প্রাণবন্ত পরিবেশ এবং দারুণ সব পারফরম্যান্স সত্যিই মুগ্ধ করেছে সবাইকে।
বিশেষ কৃতজ্ঞতা জানাই সম্মানিত সভাপতিঃ জনাব রোকেয়া সুলতানা হক (রোজি), সাবেক সভাপতি- অত্র কলেজ এবং বর্তমান সভাপতি- হায়দরাবাদ বেগম জাহানারা ডিগ্রি কলেজে ও বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রধান অতিথিঃ জনাব বেগম জাহানারা হক, প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও নারী শিক্ষার অগ্রদূত। আন্তরিক ধন্যবাদ জানাই সকল অতিথিবৃন্দকে—যাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও মর্যাদাপূর্ণ হয়েছে। 🙏
👏 অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের অভিনন্দন এবং বিজয়ীদের জন্য রইলো শুভকামনা।
এভাবেই এগিয়ে যাক আমাদের প্রিয় প্রতিষ্ঠান, গড়ে উঠুক নতুন প্রজন্মের মেধা ও মনন। 💖
📍 আয়োজনে: সামছুল হক কলেজ
📅 তারিখ: ২২ এপ্রিল ২০২৬
#বার্ষিক_অনুষ্ঠান #ক্রীড়া_প্রতিযোগিতা #সাংস্কৃতিক_অনুষ্ঠান
20/04/2026
এসএসসি/দাখিল সমমান পরীক্ষা-২০২৬-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য রইলো আন্তরিক শুভকামনা।
তোমাদের পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন যেন সফলতার আলোয় উদ্ভাসিত হয়।
পরীক্ষায় আত্মবিশ্বাস ধরে রাখো, মনোযোগ দিয়ে লিখো—ইনশাআল্লাহ ভালো ফলাফল তোমাদের হাতের মুঠোয় থাকবে।
সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। 🌸
_________ সামছুল হক কলেজ ✍️
26/03/2026
🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহে পালন করা হয়েছে।
আলোচনা সভায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের ত্যাগ ও বীরত্বগাথা স্মরণ করা হয় এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এই দিনে সকল শহীদদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও দোয়া।
মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে অনুপ্রেরণার এক অবিনাশী উৎস হয়ে থাকুক।
26/03/2026
🇧🇩 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রতি গভীর শ্রদ্ধা 🇧🇩
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হক শিক্ষা কমপ্লেক্স এর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন সামছুল হক কলেজসহ হক শিক্ষা কমপ্লেক্সের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা স্মরণ করি তাদের অমর আত্মত্যাগ, যার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। এই দিনটি আমাদের জন্য গর্বের, প্রেরণার এবং নতুন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার।
🌹 শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা 🌹
18/03/2026
🌙✨ পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ✨🌙
সামছুল হক কলেজ পরিবারের পক্ষ থেকে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ঈদ মোবারক।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিনটি আমাদের মাঝে বয়ে আনে আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা। আসুন, আমরা সবাই ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গঠনে একসাথে কাজ করি।
🌸 ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে
🌸 সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক প্রতিটি ঘর
🌙 ঈদ মোবারক 🌙
Visit our college website:
🌐 www.shc.edu.bd/
15/03/2026
এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফরম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তিঃ