01/06/2024
-04
Gerund নির্ণয়ের আরও একটি নতুন ধাপ।
শব্দ গুলো মুখস্ত না রাখলে Gerund নির্ণয়সহ আরো নানারকম Grammatical সমস্যার সম্মুখীন হবে:
advise, allow, anticipate, appreciate, avoid, begin, can't bear, can't help, can't see, can't stand, cease, complete, consider, continue, defend, delay, deny, despise, discuss, dislike, don't mind, dread, encourage, enjoy, finish, forget, hate, neglect, involve, keep, like, love, mention, mind, miss, need, imagine, permit, postpone, practice, prefer, propose, quit, recall, recollect, recommend, regret, remember, try, understand, urge, require, resent, resist, risk, start ,stop, suggest, tolerate, report
সমস্যা -01:
I can not imagine living in that big house. এখানে “living” শব্দটি কি?
a) Participle b)Gerund
** আমি জানি অনেকেই হয়তোবা সঠিক উত্তর (b) gerund বলতে পারবে ,অনেক সূত্র apply করে |
কিন্তু একটা সহজ সূত্র বলে দিই -ওপরে উল্লেখিত শব্দগুলোর ভেতরে “Imagine-কল্পনা করা”শব্দটি আছে | সুতরাং উল্লেখিত শব্দগুলোর পরে “ing” থাকলে তা Gerund/Noun হবে |
সমস্যা -02
He denied-----the crime.
a) committing b) to commit
** নিয়ম না জানা থাকলে মনে হবে দুইটি answer- ই সঠিক |কিন্তু আমরা কি জানলাম?
উপরে উল্লেখিত শব্দসমূহের ভেতরে deny- অস্বীকার করা “
এই শব্দটি থাকায়, নিয়ম অনুযায়ী পরবর্তী verb এর সঙ্গে ing করে তাকে Gerund/Noun করতে হবে |
তাহলে, এখানে সঠিক উত্তর: (a)
সমস্যা -03:
Choose the correct sentence:
a) She began singing.
b) She began to sing.
**এবার বল দেখি- উপরের কোন বাক্যটি তোমার কাছে correct মনে হচ্ছে?
শুনলে অবাক হয়ে যাবে, এখানে 2 টি বাক্যেই correct |
উপরে উল্লেখিত শব্দগুলোর মধ্যে এমন কিছু শব্দ আছে, যার পরে gerund(verb+ing) হতে পারে আবার Infinitive(to+v1) হতে পারে |
** উল্লেখিত শব্দগুলোর মধ্যে যেগুলোর পর gerund ও Infinitive হতে পারে, সেগুলো উল্লেখ করা হলো:
Begin, Keep, Forget, Regret,Need, Dread, Try, Stop, Start, Remember...
Saiful's English Grammar