Rampur High School

Rampur High School শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও।

রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটি গঠন।
10/03/2025

রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত এডহক কমিটি গঠন।

রামপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরনীতে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্...
31/01/2025

রামপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরনীতে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সাহিদা আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবদুল মান্নান স্যার সহ অত্র এলাকার সুধী ও গুনীজন। অনুস্ঠানের সভাপতি ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ আলী আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ. শিক্ষক মোঃ আবু আনাছ এবং সার্বিক দ্বায়িত্বে ছিলেন সহ. শিক্ষক মোঃ শাহ্ আলম পাটোয়ারী।

০৫ অক্টোবরবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত র-্যালি ও আলোচনা সভা।
05/10/2024

০৫ অক্টোবর
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত র-্যালি ও আলোচনা সভা।

।।জীবনকে ভালোবাসুনমাদক থেকে দূরে থাকুন।।মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক আয়োজিত  #মাদককে_না_বলুন কর্মসূচি পালিত হয়...
30/09/2024

।।জীবনকে ভালোবাসুন
মাদক থেকে দূরে থাকুন।।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক আয়োজিত #মাদককে_না_বলুন কর্মসূচি পালিত হয় রামপুর উচ্চ বিদ্যালয়ে। বিভিন্ন কার্যক্রমের মধ্যে ছিল- মাদক নিয়ে সচেতনতা, সেবন না করার অঙ্গীকার, আলোচনা, কুইজ এবং পুরস্কার বিতরন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক @শফিউল আলম স্যার

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে রামপুর উচ্চ বিদ্যালয়ে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর শানে আলোচনা সভা, কেরাত, হামদ্ ও ন...
16/09/2024

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে রামপুর উচ্চ বিদ্যালয়ে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর শানে আলোচনা সভা, কেরাত, হামদ্ ও নাত্ এবং নবীজির জীবনচরিত নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং দোয়া অনুষ্ঠিত হয়।

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -  ২০২৪  " বাংলাদেশ স্টাডিজ " বিষয়ে " ক " গ্রুপে অষ্টম শ্রেণীর ছাত্রী বৃষ্টি রানী দেবন...
12/09/2024

সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা - ২০২৪
" বাংলাদেশ স্টাডিজ " বিষয়ে " ক " গ্রুপে অষ্টম শ্রেণীর ছাত্রী বৃষ্টি রানী দেবনাথ বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি পেয়েছে, " দৈনন্দিন বিজ্ঞান " বিষয়ে " ক " গ্রুপে অষ্টম শ্রেণীর ছাত্রী হুমাইরা হক বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি পেয়েছে ।
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪
দেশাত্মবোধক গানে " খ " গ্রুপে দশম শ্রেণীর ছাত্রী তানিশা জাহান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে । তাদের সকলকে বিদ্যালয়ের পরিবার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । মেধাবীদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট সহ আর্থিক অনুদান পুরস্কৃত করেছে।

আমাদের পরম শ্রদ্ধেয় রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জিহান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ পরান আজাদ সাহেবের ম...
07/09/2024

আমাদের পরম শ্রদ্ধেয় রামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জিহান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ পরান আজাদ সাহেবের মৃত্যু বার্ষিকীতে রামপুর উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাই এবং আল্লাহ তায়ালা যেন মরহুমকে সর্বোচ্চ জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।
© Md Shah Alam Patwary

05/09/2024

রামপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম তিতাস শাখার শিক্ষার্থী জিসান এর বাবা মোঃ জামাল হোসেন (মনির চেয়ারম্যান বাড়ি) অদ্য বিকাল ৩ টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ তায়ালা ওনাকে যেন জান্নাতবাসী করেন, আমিন।

04/09/2024

আলহামদুলিল্লাহ
রামপুর উচ্চ বিদ্যালয়,বুড়িচং, কুমিল্লার শিক্ষক ও কর্মচারীদের একদিনের বেতন বন্যার্ত ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে আজ জমা দেয়া হয়।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rampur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category