05/05/2023
রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
পরীক্ষার হলে একজন শিক্ষার্থীর করণীয় বিষয়গুলো কী কী?
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা–২০২৩। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্টুডেন্টের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে কেউ হয়তো নিজের জীবনের বহুল কাঙ্খিত স্বপ্নকে পূর্ণতায় রূপদান করতে সক্ষম হবে আবার কেউবা আল্লাহ তা'য়ালার সিদ্ধান্তকে মেনে নিয়েই সন্তুষ্ট থাকবে নবীনদের জন্য পরীক্ষার হলের করণীয় বিষয় সম্পর্কে দু-একটি কথা শেয়ার করতে চাই। হয়তো কাজে লাগতেও পারে —
পরীক্ষার হলে করণীয়ঃ
১. একটু আগেভাগেই পরীক্ষার হলে প্রবেশ করা উচিত। এতে পরীক্ষার হলের পরিবেশের সাথে ভালোভাবে মাইন্ডসেট হয়।
২. প্রশ্নপত্র হাতে পাওয়ার আগ পর্যন্ত যে ফ্রী সময় পাওয়া যাবে সে সময়ে বেশি বেশি ❝দরূদ পাঠ❞ করা উচিত। দরূদ পাঠের মাধ্যমে আল্লাহ তা'য়ালা অনেক কঠিন কাজকেও সহজ করে দেন।
৩. উত্তরপত্র পাওয়ার পর যথেষ্ট সময় নিয়ে খুব সতর্কতার সহিত রোল নাম্বার পূরণ করা উচিত। মনে রাখবেন, OMR পূরণে একবার ভুল হয়ে গেলে নতুন করে তা পাওয়ার কোনোই সুযোগ নেই। সো, বি কেয়ারফুল।
৪. MCQ পর্বের সময়টাকে দুই ভাগে ভাগ করবেন। প্রথমার্ধে বাংলা+জিকে উত্তর করবেন। দ্বিতীয়ার্ধে শুধু ইংরেজি উত্তর করবেন। [এই ফর্মূলা পার্সন টু পার্সন ভ্যারি করে]
৫. মনে রাখবেন, ভর্তি পরীক্ষায় শতকরা আশি ভাগেরও বেশি শিক্ষার্থী ইংরেজিতে ফেল করবে। সুতরাং ইংরেজি নিয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।
৬. যতটুকু পারবেন ঠিক ততটুকুই উত্তর করবেন। ভুলেও আন্দাজ করে দাগাতে যাবেন না, এতে হিতের বিপরীত হবে।
একটা নেগেটিভ নাম্বার আপনাকে অনেক পেছনে নিয়ে যাবে।
৭. রিটেন অংশে টু দা পয়েন্টে উত্তর করবেন। প্রশ্নে যা চেয়েছে, যতটুকু চেয়েছে ঠিক ততটুকুই উত্তর করবেন। অযথা অপ্রয়োজনীয় তথ্য লিখে উত্তরপত্রের কলেবর বৃদ্ধি করবেন না।
হাজার হাজার পরীক্ষার্থীদের মাঝে মাত্র সতেরশোর কিছু বেশি সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। কাজেই কারা কারা চান্স পাবেন, এটা আল্লাহ তা'য়ালাই ভালো জানেন। সুতরাং বেশি বেশি দোয়া করতে থাকুন।
সব মিলিয়ে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যান। ঢাবি-তে চান্স পেলে ভালো, আর না পেলে আরও ভালো। হয়তোবা আল্লাহ তা'য়ালা অন্য কোনো জায়গাতে আপনার জন্য এর চেয়েও অধিক কল্যাণ রেখেছেন। আল্লাহ তা'য়ালাই উত্তম পরিকল্পনাকারী ।
🖊️লিখেছেন- তাজিনুর রহমান