09/08/2026
সাববাড়ি
📍সূয়াগাজি, দক্ষিণ সদর,কুমিল্লা
কুমিল্লার ঐতিহ্যবাহী সুয়াবাড়ি বা সুয়াগাজী সাববাড়ি (সাহেব বাড়ি) হলো কুমিল্লা অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের অন্যতম এক উজ্জ্বল আলোকবর্তিকা। স্থানীয়ভাবে 'সাহেব' শব্দের আঞ্চলিক রূপ হিসেবে এটি ‘সাববাড়ি’ নামে পরিচিতি পায়।ইতিহাসবিদদের মতে, ১৫৩২ সালে মক্কা থেকে আসা হযরত আবু বকর (রা.)-এর বংশধর মুহাম্মদ সিদ্দিকী বংশের প্রতিনিধিরা চট্টগ্রাম হয়ে কুমিল্লার বাজগড্ডা ও সুয়াগাজী এলাকায় বসতি স্থাপন করেন।
আয়তন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সুয়াগাজী বাজার সংলগ্ন এলাকাটিতে প্রায় ৭২ বিঘা জমির ওপর সাববাড়ির এস্টেট বিস্তৃত।
স্থাপত্যশৈলী: শতবর্ষী পুরনো কাঠের ঘর, অন্দরমহল, ঐতিহ্যবাহী বিশাল পুকুর, দিঘি, মসজিদ এবং চাল সংরক্ষণের প্রাচীন মটকা এখনও এর অতীতের রূপ বহন করে।