ম-গ জিয়ান

ম-গ জিয়ান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ম-গ জিয়ান, Education Website, Cumilla.

19/03/2026

হুদাই লজ্জা লাগে ভীষণ!
ডানে গেলে লজ্জা লাগে বায়ে গেলো তাই!
এই লজ্জা নিয়ে কোথায় পালাই???
চোখের সামনে খাচ্ছে সে গণ ধোলাই!
লজ্জায় আর সেদিকে না তাকাই!!

রাস্তা দিয়ে মেয়ে হাঁটে হাঁটে গুরুজন!
কারো দিকে না তাকাই লজ্জা লাগে ভীষণ!!!

16/03/2026

জানি তোমাদের বিশ্বাস হবে না! আমি শার্লক হোমস থেকেও ফেলুদাকে এগিয়ে রাখব! কারণ শার্লক এর যে যে ক্ষমতা তা কোনো মানুষের দ্বারা এচিভ করা সম্ভব না সে সুপার হিউম্যান! আর এটাই এই চরিত্রের সবচেয়ে বড়ো দুর্বলতা! অন্যদিকে আমাদের আমাদের সাধারণ ফেলুদা আমাদের মতোই মানুষ! সে চিন্তা করে বই পড়ে! ধীরে ধীরে রহস্য সমাধান করে এটিই নিজের সাথে রিলেট করা যায়! এই তো ব্যাপারটা আমিও ধরতে পারতাম! ইশ! এই ওভজারবেশনটা আমারও ছিলো! বাট শার্লকের ক্ষেত্রে অতিরঞ্জিত পারফেকশনের কারণে আমি শার্লককে পছন্দ করি না!!!!

অসাধারণ জিনিসেরও অসাধারণত্বের একটা সীমা থাকে, যখন সে সীমা অতিক্রম হয়ে যায় তখন তা মর্মে জগা খিচুড়ি হয়ে যায়! অতিরিক্ত পারফেকশনের কারণে!

14/03/2026

আমি পড়েছি বিদ্রোহী
দেখিনি কভু তা!
হাদি তুমি অমর হয়েই বিজয়ী
একে মৃত্যু বলে যারা বোকা।

~শাখায়েত আল সিয়াম

শোনো বন্ধু বলি তাহলে সৌন্দর্যই নহে পবিত্রতা, শয়তানও ফুল হলেবেরোয় মুগ্ধতা। তবে তা সৌন্দর্য নহেবুঝতে হবে বিবেক দ্বারা, কাজ...
09/03/2026

শোনো বন্ধু বলি তাহলে
সৌন্দর্যই নহে পবিত্রতা,
শয়তানও ফুল হলে
বেরোয় মুগ্ধতা।
তবে তা সৌন্দর্য নহে
বুঝতে হবে বিবেক দ্বারা,
কাজে গুণেই সৌন্দর্য রহে
তুমি আমাকে দিয়ো না পাহারা।

গোলাপ আলাপ (অংশ বিশেষ)
শাখায়েত আল সিয়াম তাইসান।

শুন্য তরী ডেকে কয়!তুই ছাড়া কীভাবে প্রণয় হয়!কহিল কবি!তুলে রাখ হৃদয়ে ছবি।হারিয়ে গেলেও অতল গহ্বরেতব হৃদয়েই মোরে পাবি।২১/২/২...
08/03/2026

শুন্য তরী ডেকে কয়!
তুই ছাড়া কীভাবে প্রণয় হয়!
কহিল কবি!
তুলে রাখ হৃদয়ে ছবি।
হারিয়ে গেলেও অতল গহ্বরে
তব হৃদয়েই মোরে পাবি।

২১/২/২০২৬

06/03/2026

তুমি কার!?
তোমার!?
না না ভুল! এ বোঝাতে থেকোনা মশগুল।

তুমি যদি তোমার হও!
মনে রেখো তুমি বান্দা নও।

তুমি কার!?
খুলো দ্বার!
আকাশপানে চাও! প্রশ্ন ছুড়ো মালিক তরে সন্দেহ হবে উধাও।

দেখবে ওরে!
হঠাৎ করে!
বলি দিও আমায় জবাব যদি না পাও!
মহান রবের নামে সারাক্ষণ তাস্‌বিহ জপে যাও।

তুমি কার!?
খোলো অন্তর দ্বার!?
হিসাব চাইলে প্রিয় সময় পাবে না পালাবার।

দ্বন্দ রেখে!
প্রভু দ্বারে!
এসো না হে বন্ধুবর! অন্তর দৃষ্টে পৃথিবী পৃষ্টে দেখো অত:পর! বুঝে নেও জীবন ক্ষণিকের সফর!

তোমার প্রভু
জানো তবু!!!!! তোমার অপেক্ষায়!!!
জলদি আসো! তাসবীহ্‌ জপো না থেকে অবহেলায়!?

তুমি কার!?
শাখায়েত আল সিয়াম তাইসান

06/03/2026

আহ্‌ হা ভালোবাসা বলে কিছু হয়না!!
যখন তুমি তা বুঝবে তখন পৃথিবীতে আবার নতুন করে জন্মাবে!
পুরুষ হয়ে জন্মাবে! এবং নারী হয়ে জন্মাবে!
আর সুউচ্চ পাহাড় সমান গায়রত নিয়ে জন্মাবে। এবং তোমাকে মায়া নামক অস্পষ্ট কোনোকিছু ছুঁতেই পারবে না!!!!
তোমার গায়রতের কারণে!!

আহ্‌ হা! ভালোবাসা সত্যি হয়!
লাভ ডাজ এক্সিস্ট! বাট গায়রত না থাকলে তা বুঝা যায় না!!!
হ্যাঁ ভালোবাসা সত্যি হয়!!! চোখ বন্ধ করে ভাবো! কেউ একজন তোমাকে রিজিক দিচ্ছেন!!
কেউ একজন তোমাকে সম্মান দিচ্ছেন!! কেউ একজন তোমায় এসব অনুভব করার শক্তি দিচ্ছেন!
এটাই প্রকৃত ভালোবাসা!!! এটাই চিরস্থায়ী!!
আর এটিই প্রকৃত ভালোবাসা আমার অভিধানে! এতে কোনো স্বার্থ নেই! এই যে তিনি সর্বদা দেখছে শুনছে!! নীরবে! এটাই ভালোবাসা।

ভালোবাসা আসে বন্ধুর মুখের কথার মাধ্যমে! একাকিত্বের মাধ্যমে! ভালোবাসা আসে অপমানের মাধ্যমে! যা দ্বারা সম্মানিত হওয়ার সুযোগ আসে!

আর তুমি বলছো ভালোবাসা নেই! ভালোবাসা সত্যি আছে! কিন্তু আমরা সত্যিকার অর্থে বুঝতে পারি না!! ভুল সংজ্ঞায় বিশ্বাসের কারণে!!

কলমে শাখায়েত আল সিয়াম তাইসান

01/03/2026

শির এ প্রধান
শাখায়েত আল সিয়াম তাইসান

রক্তজবার ন্যায়!
টগবগে রক্তিম শরীর!
মানে না অন্যায়
ভাঙে রাবণের প্রাচীর।

পিষে যায় যতো পাপ
আপন মনের সুরে!
বকে যায় পাগল প্রলাপ
যেতে হবে যে বহুদূরে।

মানে না কভু পরাজয়
চষে যায় যে রণক্ষেত্র
অন্যায়ের শিকল ভাঙে সবসময়
এ যে দ্রোহীর লহু সুত্‌ পবিত্র।

হাতে থাকে ঢাল তলোয়ার!
বুকে আকাশ সমান সাহস!
পোড়ায় হুংকারে সব জানোয়ার
ধরায় আনতে ন্যায়ের দিবস।

করেছে যে সে পণ
উৎসর্গ করলো তার প্রাণ।
যায় যাবে যাক জীবন
ন্যায় প্রতিষ্ঠাই শির এ প্রধান।

27/02/2026

মালতীকে দেখে ইদানীং আর আগের মতো সুন্দরী লাগে না! ভালো লাগে না সেই বসন্তের হাসি! যার জন্য অপেক্ষা করতো এ প্রাণ।সব যেন কৃত্রিম কৃত্রিম লাগে। ভালোবাসে না বন্ধুও আগের মতো! আইফোন নেই বলে! বাইক নেই বলে! থাক এসব আর নাই বললাম! সেই সুন্দরী শালিক পাখিটাও ইদানীং কি বিচ্ছিরি সুরে গান গায়!! ছোটো ভাইটিও বলে ভাইয়া তোমাকে ভীষণ ভালোবাসি! কিন্তু তার অপর পৃষ্ঠে একটি স্বার্থ কাজ করে! যা ভীষণ বিচ্ছিরি! টাকা দেও না! তোমার মোবাইলটা একটুও দেওনা! গেইম খেলি!!!

এসবে অভ্যস্ত হয়ে গেলাম! আকাশে বাতাসে একটি জিনিসের অভাব! নেই নেই তা কোথাও নেই! হুম,ঠিক ধরেছো আর তাহলে সৎ ভালোবাসা। রহিম মিয়াও আর আগের মতো তার
হাত আর মাথায় বুলিয়ে দেয়না! বলে না আর বেঁচে থাকো বাবা! বলবে কেন! বাবাদের সাথে জমি নিয়ে বিরোধ হয়েছে! তাই তো তার কথার কৃত্রিমতা দেখে তার প্রতি ঘৃণা জন্মায়! ভালোবাসা যখন মন থেকে না আসে, তখন তা দেখানোর দরকার কি! ভাবুক মনটা তাই ভাবে। কোথাও কেউ নাই, থেকেও নাই! আর থেকেও না থাকাই জন্ম দেয় সমাজের তথাকথিত অমানুষদের!! যার জন্য হারিয়ে গেছে মালতীর রূপ, হারিয়ে গেলো সেই বসন্ত, হারিয়ে গেলো সেই সৎ ভালোবাসা।

হায় ভালোবাসা তুমি বড়োই অদ্ভুত, মুহুর্তেই নরকে পরিণত হয়ে যাও! হায়..... হায় ভালোবাসা😅।

কলমে শাখায়েত আল সিয়াম তাইসান।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ম-গ জিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share