হিসাববিজ্ঞান টিউটোরিয়াল

হিসাববিজ্ঞান টিউটোরিয়াল হিসাববিজ্ঞানের যে কোন সমস্যার সমাধান নিয়ে আমরা আছি আপনার সাথে। আমরা আপনার মেসেজের অপেক্ষায়...

03/05/2026

সরকারি হিসাব সংশ্লিষ্ট জবগুলো AI যুগেও আগামী ১০০ বছর ধরে বহাল তবিয়তে থেকে যাবে বলে মনে করেন কী?

24/02/2026

Love to Accounting Dictionary

Boyfriend = Cash in hand
GF = Current Assets
Wife = Fixed Assets
Wife + GF = Contra Assets
One side love= Sole Partnership
Ex. = Bed Debt
Break-up = Dissolution

টাইগার আসছে...
17/02/2026

টাইগার আসছে...

23/01/2026

ভাইভা নিয়ে চিন্তিত?
সমাধান: মুখোমুখি হিসাববিজ্ঞান
ডিটেইলস জানতে কমেন্ট করুন।

আমি তখন ফেসবুক স্ক্রল করছি।হঠাৎ এক পণ্যের ছবি। খুব সুন্দর।মনের ভেতর সঙ্গে সঙ্গে একটাই প্রশ্ন আসলো—“এটার দাম কত?”কমেন্টে ...
14/01/2026

আমি তখন ফেসবুক স্ক্রল করছি।
হঠাৎ এক পণ্যের ছবি। খুব সুন্দর।
মনের ভেতর সঙ্গে সঙ্গে একটাই প্রশ্ন আসলো—
“এটার দাম কত?”

কমেন্টে ঢুকলাম।
আমার আগেই পাঁচজন জিজ্ঞেস করেছে।
উত্তর?
একটাই পবিত্র বাক্য—
“ইনবক্সে আসুন।”
আমি ভ্রু কুঁচকালাম।
ভাবলাম,
“আরে ভাই, দামটা কি রাষ্ট্রীয় গোপনীয়তা নাকি?”
“হালায় আমারে চিপায় ডাকছে কেন?"

কিন্তু একটু থামুন।
ধরি আপনি বাজারে গেছেন শাড়ি কিনতে।
দোকানের বাইরে দাঁড়িয়ে চেচিয়ে বললেন—
“ভাই, এইটার দাম কত?”
“ওটার দাম কত?”
“ওটারও বলুন তো!”
দোকানদার যদি তখন বলে—
“ভাই, ভিতরে আসেন”—
আপনি কি বলবেন,
“এই লোক আমাকে চিপায় ডাকছে কেন!”
না।
আপনি ভিতরে ঢুকবেন, কারণ আপনার কেনার আগ্রহ আছে।
কিন্তু ফেসবুকে কী হয়?
আমরা স্ক্রল করতে করতে অনেক পণ্যের উপর কৌতূহল থেকে দাম জানতে চাই।
কেনার ইচ্ছা?
হালকা। খুব হালকা।
তখন আমরা আসলে চাই—
কমেন্টে কেউ দাম লিখুক,
আমি পড়ি,
তারপর স্ক্রল করে চলে যাই।

কিন্তু
আর যদি দাম লেখা না পাই?
তখনই রায় দিয়ে দিই—
“এই পেজটা ফালতু। সবাই ইনবক্সে ডাকছে।”
মজার ব্যাপার কী জানেন?
যারা সত্যিই কিনবে,
তারা কিন্তু এসব বলে না।
তারা ইনবক্সে যায়,
দামাদামি করে,
অর্ডার দেয়,
হ্যাপি থাকে।
বিরক্ত হয় কারা?
আমরা—
যাদের আগ্রহ স্ক্রল পর্যন্তই সীমাবদ্ধ।
আর বিক্রেতারা এত ইনবক্সে ডাকেন কেন?
কারণ ইনবক্সে গেলে বোঝা যায়—
কে কাস্টমার,
আর কে শুধু টাইমপাস।
প্লাস পয়েন্ট?
কমেন্ট বাড়ে,
পেজ রিচ বাড়ে,
অ্যালগরিদম নাচে,
বিক্রেতা খুশি।

কিন্তু আপনার যদি ডিজিটাল মার্কেটিং এর কমন শব্দ
রিচ, এনগেজমেন্ট, অ্যালগরিদম— ইত্যাদি
যদি না জানা থাকে,
তখন মনে হয়,
“ইনবক্সে আসুন” মানেই বিরোধী দলের ষড়যন্ত্র।
চিপায় ডাকার ধান্ধা।

© শাহ পরান, শিক্ষক ও লেখক

হিসাববিজ্ঞানে যারা পড়াশোনা করে, তাদের মন–মানসিকতা সত্যিই আলাদা।বিজ্ঞান কিংবা মানবিক শাখার শিক্ষার্থীদের অনেক সময় দেখা যা...
25/12/2025

হিসাববিজ্ঞানে যারা পড়াশোনা করে, তাদের মন–মানসিকতা সত্যিই আলাদা।
বিজ্ঞান কিংবা মানবিক শাখার শিক্ষার্থীদের অনেক সময় দেখা যায়—পড়াশোনায় তারা নিজেদের শাখাকেই সবচেয়ে কঠিন বা শ্রেষ্ঠ মনে করে।

বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভাবেন,

“আমাদের বিষয় সবচেয়ে কঠিন—আমরাই সেরা।”
মানবিক বিভাগের শিক্ষার্থীরা বলেন,
“আমাদের কত কিছু মনে রাখতে হয়—তাই আমরাই এগিয়ে।”

কিন্তু কমার্সের শিক্ষার্থীরা, বিশেষ করে Accounting-এর ছাত্রছাত্রীরা, খুব কমই এমন দাবি করে। তারা জানে—ফলাফলই তাদের প্রকৃত পরিচয়।

নবম শ্রেণি থেকে শুরু হয়ে অনার্স পর্যন্ত একজন কমার্স শিক্ষার্থীর যাত্রা মূলত একটি শব্দকে কেন্দ্র করেই ঘোরে—হিসাব। জীবনে অনেক কিছু না মিললেও, তার অংকের হিসাব তাকে যেকোনো মূল্যে মিলাতেই হয়।

পড়তে বসলে কখন যে একটি অংকের পেছনে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়, তা সে নিজেও টের পায় না। হিসাব না মিললে ক্যালকুলেটরের সঙ্গে শুরু হয় নিরন্তর যুদ্ধ। রাতের ঘুম হারাম হয়ে যায়, এমনকি ঘুমের মধ্যেও হিসাব মেলানোর চেষ্টা চলতে থাকে। তবুও—হিসাব মেলানো থামে না।

তাদের ভালোবাসা লুকিয়ে থাকে ক্যালকুলেটরের ভেতর। সারারাত ক্যালকুলেটরের সঙ্গে নিঃশব্দ প্রেম চলে, আর সকাল হলেই আবার স্যারের সামনে হিসাব মেলানোর যুদ্ধ।

অনেকে ভুল করে মনে করেন—Accounting মানে শুধু যোগ-বিয়োগ, ডেবিট-ক্রেডিট।
আসলে রাষ্ট্রের অর্থমন্ত্রণালয়, বাজেট, দুদক, কর্পোরেট ট্যাক্স, ভ্যাট, উৎপাদন ব্যয়, শেয়ারবাজার—সব কিছুর গভীর হিসাব সবচেয়ে ভালো বোঝে একজন অ্যাকাউন্ট্যান্টই।
সরকারকে ট্যাক্স ও ভ্যাটের সঠিক হিসাব দেওয়া, দুর্নীতির গোপন সম্পদের হিসাব বের করা, বড় কর্পোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকির তথ্য উদঘাটন করা—এসবই হিসাববিজ্ঞানের শিক্ষার্থীদের দায়িত্ব ও দক্ষতার ফল।

যারা হিসাববিজ্ঞানকে শুধু যোগ-বিয়োগ মনে করে, তাদের জন্য সহানুভূতিই রইল।

আর যারা হিসাববিজ্ঞানের সর্বোচ্চ পেশাগত ডিগ্রি CA অর্জনের পথে হাঁটে—তারা জানে CA ফার্ম নামের সেই কঠোর বাস্তবতা কী। কত তরুণ–তরুণী যে এই পথে যৌবনের অনেক স্বাদ ছুঁয়ে দেখার সুযোগ পায় না, তা শুধু আর্টিকেলরাই বোঝে।
তবুও, ১৯৭২ সাল থেকে আজ পর্যন্ত মাত্র দেড় হাজারের মতো মানুষ CA ডিগ্রি অর্জন করেছে। আর যারা শেষ পর্যন্ত সফল না হলেও, তারাও ভালো সম্মানজনক ক্যারিয়ার গড়ে তোলে।

আসলে হিসাববিজ্ঞানের প্রতিটি অংকের পেছনে যে কত সময়, ধৈর্য আর মানসিক শক্তি ব্যয় হয়—তা অন্য বিভাগের শিক্ষার্থীদের বোঝানো সত্যিই কঠিন।

👉 আপনার হিসাববিজ্ঞানে পড়া বন্ধুদের মেনশন করুন।
❤️ ভালো থাকুক হিসাববিজ্ঞানের পোলাপানরা।

18/12/2025

'চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে।'
-কথাটি দিয়ে কী বুঝানো হয়?

18/12/2025

নির্বাচনের পর কোন কোন জিনিসের দাম বাড়তে পারে, আর কোন কোন জিনিসের দাম কমতে পারে?

19/11/2025

বিসিএস ক্যারিয়ার থেকে বিসিএসের স্বপ্ন দেখানোর ক্যারিয়ার অনেক বেশি লাভজনক।

বিসিএস ক্যারিয়ার থেকে বিসিএসের স্বপ্ন দেখানোর ক্যারিয়ার আনেক বেশি প্রফিটেবল।
12/11/2025

বিসিএস ক্যারিয়ার থেকে বিসিএসের স্বপ্ন দেখানোর ক্যারিয়ার আনেক বেশি প্রফিটেবল।

Address

Chandina R. A University College Road
Comilla

Opening Hours

Monday 15:00 - 22:00
Tuesday 15:00 - 12:00
Wednesday 15:00 - 12:00
Thursday 15:00 - 12:00
Saturday 15:00 - 12:00
Sunday 15:00 - 12:00

Telephone

+8801759909394

Alerts

Be the first to know and let us send you an email when হিসাববিজ্ঞান টিউটোরিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to হিসাববিজ্ঞান টিউটোরিয়াল:

Shortcuts

Share

Category