21/07/2025
স্কুল শুরু ও ছুটির সময় নিজ হাতে ধরে ধরে বাচ্চাদের প্রবেশ ও বের করতেন। আজ ও ব্যতিক্রম হয় নাই। স্কুল গেটে বিমান দুর্ঘটনায় আক্রান্ত হয়ে ৮০ শতাংশ দগ্ধ শরীর নিয়ে একাই ২০ বাচ্চাকে উদ্ধার করেছেন।
এক পৃথিবী সমান মাতৃত্বের মায়া নিয়েই চিকিৎসাধীন অবস্থায় চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল ও কলেজের তত্ত্বাবধায়ক, শিক্ষিকা মাহারিন ম্যাডাম।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজউন। ইনশাআল্লাহ, জান্নাতে তাঁর প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সাথে ভালো থাকবেন এই মহৎপ্রাণ শিক্ষিকা।