13/04/2026
গৌরব ও ঐতিহ্যের ৪৭ বছর!
স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশে কারাতের পথচলা শুরু হয়। এরপর ১৯৭৯ সালের ১৩ই এপ্রিল মরহুম শিহান সাইফুল ইসলাম জানুর হাত ধরে কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন প্রতিষ্ঠার মাধ্যমে বৃহত্তর কুমিল্লায় শুরু হয় কারাতের যাত্রা। প্রায় অর্ধ শতাব্দী ধরে এই সংগঠন সু-শৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে।
কুমিল্লার সর্বপ্রাচীন ক্রীড়া সংগঠন কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশন-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
এই ৪৭ বছরের দীর্ঘ যাত্রায় আমরা অসংখ্য গর্বিত শিক্ষার্থী, সাফল্য ও এক শক্তিশালী কমিউনিটির সাক্ষী হয়েছি। আত্মরক্ষা, শৃঙ্খলা ও আত্মউন্নয়নের এই পথে আমরা প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছি।
এই বিশেষ দিনে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সকল প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের—যাঁদের অবদান ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।
চলুন, একসাথে এগিয়ে চলি আরও বহু বছর—শক্তি, আত্মবিশ্বাস ও সম্মানের সাথে!