Burichang Ananda Pilot Govt. High School

Burichang Ananda Pilot Govt. High School Oldest and traditional school of Burichong. Every students should 'Like' 'share' and 'suggest' to other friends.

This is a humble request to all of you to support Ismayel in his ongoing cancer treatment. Your small contribution can m...
26/02/2024

This is a humble request to all of you to support Ismayel in his ongoing cancer treatment. Your small contribution can make a significant difference. Please extend your support on humanitarian grounds.

Hi I'm Liza, I'm fundraising for my lovely husband Ismayel, who is only … Nushrat Liza needs your support for Help Engineer Ismayel for Blood Cancer Treatment

বসন্তের বৃষ্টিএখন বসন্ত, পুরোনো পাতারা ঝরে গেছে, দলে দলে এসেছে নতুন কুড়ি।ফুলে ফুলে ভরে গেছে চারপাশ, এই তো বসন্ত!তবে, এই ...
22/02/2024

বসন্তের বৃষ্টি

এখন বসন্ত,
পুরোনো পাতারা ঝরে গেছে, দলে দলে এসেছে নতুন কুড়ি।
ফুলে ফুলে ভরে গেছে চারপাশ, এই তো বসন্ত!

তবে, এই বসন্ত খুঁজে পাওয়া দায় আমাদের চিরচেনা শহরে,
তপ্ত আকাশ, ভ্যাপসা গরম, কংক্রিটের জঙ্গলে ঘামে ভেজা দেহ,
নিঃশ্বাসে ধুলো আর ধোঁয়ায় ভরা বিষাক্ত বাতাস। ধুলোয় ধূসরিত পাতারা,
এখানে বসন্ত শুধু ক্যালেন্ডারের পাতায়।

এই বিকেলে, দীর্ঘপ্রতীক্ষিত এক পশলা বৃষ্টির আগমনে,
ধুয়ে মুছে আবার সতেজ, সবুজ পাতারা।
সুবাসিত নির্মল শিশিরের বাতাস,
বুক ভরে টানি আর বলি,
আহা রে বসন্ত, আহা রে জীবন - আহা রে প্রাণের শহর ঢাকা।

রায়হান সিপু
৯ই ফাল্গুন ১৪৩০

ফটোঃ সময় টিভি

বুড়িচং আনন্দ পাইলট  উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, গরীবের ডাক্তার নামে বহুল পরিচিত ডাক্তার বিল্লাল (জরুইন নিবাসী) চিকিৎ...
23/05/2020

বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, গরীবের ডাক্তার নামে বহুল পরিচিত ডাক্তার বিল্লাল (জরুইন নিবাসী) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তিকাল করেন - ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি, আমিন।

অভিনন্দন 💙💙১।ছায়েদ হোসেন ইভেন,  ২। নুরে আলম জিকু৩।মোঃ দেলোয়ার হোসেনডাক্তারি পাশ করেছেন।সবাই দোয়া করবেন, এই মহান পেশায় আল...
09/03/2020

অভিনন্দন 💙💙
১।ছায়েদ হোসেন ইভেন,
২। নুরে আলম জিকু
৩।মোঃ দেলোয়ার হোসেন
ডাক্তারি পাশ করেছেন।
সবাই দোয়া করবেন, এই মহান পেশায় আল্লাহ যেন তাদের কবুল করে নেয়। আমিন।

আমাদের আঙিনা ভরে উঠুক ভালবাসার মমতায় আমাদের স্মৃতিগুলো বেঁচে থাকুক মনের গহীন আয়নায়...
26/02/2020

আমাদের আঙিনা ভরে উঠুক ভালবাসার মমতায় আমাদের স্মৃতিগুলো বেঁচে থাকুক মনের গহীন আয়নায়...

আমাদের শ্রদ্বেয় ওহাব স্যার (গেইম টিচার) কিছুক্ষন আগে (রাত ৮:৩০ মিনিটে) ঢাকা নেয়ার পথে ইন্তেকাল করেছেন, :'(  ইন্না লিল্লা...
20/02/2020

আমাদের শ্রদ্বেয় ওহাব স্যার (গেইম টিচার) কিছুক্ষন আগে (রাত ৮:৩০ মিনিটে) ঢাকা নেয়ার পথে ইন্তেকাল করেছেন, :'( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...ওহাব স্যার এর নামাযে জানাজা এর সময় সূচিঃ

১ম জানাজা -সকাল ১০ঃ০০ ঘটিকা, কুমিল্লা চেয়ারম্যান গলি মসজিদ ( ধর্ম সাগর এর পশ্চিম পাড়)
২য় জানাজা - বাদ জুম্মা, বুড়িচং হাই স্কুল মাঠ,
৩য় জানাজা - বাদ আসর, রসুলপুর।
আল্লাহ স্যারকে জান্নাত নসিব করুন, আমিন

17/01/2020

শতবর্ষ উদযাপন এর "থিম সং" এর কাজ চলছে Studio Mughlai-এ !

কথাঃ ড. সানোয়ার জাহান ও সাহাদাত
সুর ও কন্ঠঃ সাহাদাত হোসেন
সংগীতঃ ওয়াসি মজুমদার ও জয় সাহা (স্টুডিও মোঘলাই)

"এসো মিলি প্রাণের টানে
প্রাণের পুরোনো ক্যাম্পাসে।
নবীন প্রবীণ বন্ধু সকল
এসো সাজাই স্কুলটাকে।।

হাতছানি দিয়ে ডাকে
পুরোনো আঙিনাটা আমাকে।
নবীন প্রবীণ এক সাথে
এসো মিলি প্রাণের উৎসবে।।

আমাদের আঙিনা ভরে উঠুক ভালবাসা মমতায়
আমাদের স্মৃতিগুলো ভেসে উঠুক মনের গহিন আয়নায়।

বেত হাতে ফিরে আসুক প্রাণের প্রিয় রৌশন স্যার
মমতার ফেরিওয়ালা ভালবাসার নেপাল স্যার,
আসবেনা ফিরে আর কোনোদিন ভালবাসার হাফিজ স্যার। বাবা বলে ডাকবেনা আর প্রানের প্রিয় জহির স্যার। (ঐ)

[ভাল লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে]

12/01/2020

#শিরোনামহীন
#তারুণ্যের_পছন্দ

আমাদের প্রিয় প্রতিষ্ঠান বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৫ জানুয়ারি'র শতবর্ষ উদযাপনে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সাথে মঞ্চ কাঁপাতে আসছে দেশ সেরা জনপ্রিয় ব্যান্ড গ্রুপ "শিরোনামহীন"। আজকে তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে তারা আমাদের বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে আসার সুসংবাদ জানিয়ে এই ভিডিওটি আপলোড করেছে।

তারুণ্যের পছন্দের.....
"বন্ধ জানালা" "ক্যাফেটেরিয়া" "হাসিমুখ"
"আবার হাসিমুখ" "জাদুকর" "নিশ্চুপ আধারে"
"বোহেমিয়ান" "পাখি" "অচিন পাখি"
"এই অবেলায়"--- গানগুলো দিয়ে স্টেজ মাতাবে প্রিয় শিরোনামহীন।

আশাকরি স্মরণীয় একটি দিন হতে যাচ্ছে আমাদের।
সবাই শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন ♥♥♥

Final official logo approved by the Graphics team and respected Convener...
12/01/2020

Final official logo approved by the Graphics team and respected Convener...

 #মতামতটা_একান্তই_নিজস্ব #এবং_আমাদের_এসএসসি_ব্যাচ_৯৯'রআমার প্রিয় শিক্ষকদের পদধূলি নেয়ার জন্য কিংবা আমাদের যে সকল মহান ...
20/12/2019

#মতামতটা_একান্তই_নিজস্ব
#এবং_আমাদের_এসএসসি_ব্যাচ_৯৯'র

আমার প্রিয় শিক্ষকদের পদধূলি নেয়ার জন্য কিংবা আমাদের যে সকল মহান শিক্ষকবৃন্দ আল্লাহ সুবহানাতায়ালার কাছে চলে গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য, শ্রদ্ধেয় অগ্রজ এবং প্রিয় অনুজদেরর সাথে স্মৃতি রোমন্থনের জন্য আমরা এসএসসি ব্যাচ-৯৯ মুখিয়ে আছি।

আমাদের প্রিয় ছোট ভাইদের অনেক অনুযোগ এবং অভিযোগ আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি শতবর্ষ আয়োজনকে কেন্দ্র করে। তোমাদের কাছে আমরা অনুরোধ জানাবো, কোন শিল্পীই এখন পর্যন্ত কনফার্ম করা হয়নি। সাংস্কৃতিক কমিটির প্রধান প্রিয় মশিউর ভাই তার কমিটির সদস্যদের নিয়ে সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন একটি আকর্ষণীয় সাংস্কৃতিক উৎসব উপহার দেয়ার জন্য। হতাশ হওয়ার কিছু নাই। আমরা অযাচিত এমন কোনো মন্তব্য না করি, যার কারণে আমাদের সিনিয়র এবং জুনিয়র দের মধ্যে কোন মান-অভিমান তৈরি হয়।

শতবর্ষ অনুষ্ঠানটা আমাদের প্রচন্ড আবেগের। আমরা যারা আমাদের প্রিয় প্রতিষ্ঠানটিতে পাঁচ বছর সময় অতিক্রম করেছি, তারা জানি কতটা হৃদয় জুড়ে আছে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের প্রতিটি ঘাস, ধূলিকণা এবং তার সাথে সংশ্লিষ্ট প্রিয় মানুষগুলো। আমাদের প্রিয় শিক্ষকরা প্রচন্ড আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন তাদের বাহুডোরে আমাদেরকে আরেকটা বার জড়িয়ে ধরার জন্য, তীর্থের প্রতীক্ষায় আছেন কখন সেই পরম লগ্ন টি আসবে!!!

তাই আমি প্রিয় পাইলটিয়ানদের উদ্দেশ্যে বলব... আমরা অহেতুক এমন কোনো প্রশ্ন তৈরি না করি, যা শুধুই বিতর্কই বাড়াবে। আমাদের যে সকল সম্মানিত সিনিয়র ভাইরা তাদের প্রচন্ড কর্মব্যস্ততাকে পাশ কাটিয়ে এপর্যন্ত ১৭ টি মিটিংয়ে উপস্থিত থেকে সময় দিয়েছেন, অর্থ ব্যয় করেছেন কিংবা কষ্টার্জিত টাকাগুলো খরচ করছেন, তাদের কে নিয়ে আমরা অযাচিত এমন কোনো প্রশ্ন উত্থাপন না করি, যা তাদের কষ্ট দেয় কিংবা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের মানসিক পীড়নের কারণ হয়ে দাঁড়ায়।

অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা নিয়ে ভিন্ন ভিন্ন মতামত আসছে। তার পরিপ্রেক্ষিতে বলা যায় আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য, একেবারে শুরুর ব্যাচের সম্মানিত শ্রদ্ধেয় অগ্রজদের এবং একাধিক মিটিংয়ে জুনিয়রদের সাথে কথা বলেই তারিখ নির্ধারণ করা হয়েছে। কোন একটা বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে অনুষ্ঠান নির্ধারণের প্রস্তাবনায় সেই সময়কার আবহাওয়ার বিষয়টি আমাদের অবশ্যই বিবেচনায় নেয়া উচিত। অথবা ওই সময় যে সবার সময় হবে, সে বিষয়টিও কিন্তু একেবারে পুরোপুরি ঠিক না।

রেজিস্ট্রেশনের যে টাকার প্রশ্নটা উত্থাপন করা হয়েছে এ প্রসঙ্গে আমি বলবো... বর্তমান শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর বিষয়টা আমাদের সিনিয়র ভাইরা দেখছেন। ২০১১ সালের পর থেকে পরবর্তী ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে ৪০০/- টাকা দুই দিনের জন্য নেয়া হচ্ছে (যদি ভুল না করে থাকি- এটা নিয়ে তেমন কোনো আপত্তি উত্থাপিত হয়নি। প্রথমবার আপত্তি দেয়ার পর টাকার পরিমাণটা কমিয়ে আনা হয়েছে এবং যা শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে মেনে নিয়ে রেজিস্ট্রেশনও করেছে)। আর আমরা যারা কর্মক্ষেত্রে আছি, তাদের জন্য প্রাণের মেলবন্ধনে একত্রিত হওয়ার জন্য ১০০০/- খুব বেশি নয় বলেই আমার বিশ্বাস। তারপরও অনেকে আর্থিক সীমাবদ্ধতা থাকতেই পারে। আমি যতটুকু জানি এ পর্যন্ত কয়েকজন তাদের আর্থিক অক্ষমতার কথা জানিয়েছে। এবং আমাদের কমিটির সদস্যরা চেষ্টা করেছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। যেমন: আমরাও ব্যাচ ভিত্তিক এগিয়ে এসেছি আমাদের ব্যাচের কোন বন্ধু যদি অর্থনৈতিক অক্ষমতার কারণে রেজিস্ট্রেশন করতে পারেনি তার রেজিস্ট্রেশন টা করে দেয়ার।

আর সকলের অংশগ্রহণের বিষয়টা নিয়ে অনেক বার আলোচনা হয়েছে বিভিন্ন মিটিংয়ে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ কিংবা উচ্চ বিদ্যালয়গুলোতে রজত জয়ন্তী, শতবর্ষ উদযাপন একটা ট্রেডিশন অনুসরণ করা হয়। সেটা হচ্ছে সেই স্কুল থেকে সার্টিফাইড হওয়া। এই ট্রেন্ডটা কাজে লাগিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে।

আর আমরা যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করি কিংবা অভিযোগ দেওয়ার চেষ্টা করি, সকলকে অনুরোধ জানাব আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, আপনি কতটুকু এই প্রোগ্রামে নিজ আগ্রহে অংশীভূত হয়েছেন কিংবা বিভিন্ন উৎস থেকে সহযোগিতা করার চেষ্টা করেছেন।

ধন্যবাদ সবাইকে।

এসএসসি ব্যাচ-৯৯'র পক্ষ থেকে আপনাদের অগ্রিম হৃদয় নিংড়ানো শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী, প্রিয় অগ্রজ এবং অনুজপ্রতিম দের সাথে আমরা চমৎকার কাটাতে পারব আগামী ২৪ এবং ২৫ জানুয়ারি।

আশা করি দেখা হবে সকলের সাথে....।।

লিখেছেনঃ
বশির আল হেলাল
ব্যাচঃ ১৯৯৯

আনন্দ পাইলটিয়ান্সদের ১৫ তম সভা এবং রেজিস্ট্রেশন উৎসব আগামী ১৩ ডিসেম্বর ২০১৯ রোজ শুক্রবার সকাল ১১.০০ টা। স্থানঃ বুড়িচং আন...
11/12/2019

আনন্দ পাইলটিয়ান্সদের ১৫ তম সভা এবং রেজিস্ট্রেশন উৎসব আগামী ১৩ ডিসেম্বর ২০১৯ রোজ শুক্রবার সকাল ১১.০০ টা।
স্থানঃ বুড়িচং আননন্দ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় আঙ্গিনা । সবাই আমন্ত্রিত।।।
(....শেয়ার করুন....)

Address

Burichong
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Burichang Ananda Pilot Govt. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Burichang Ananda Pilot Govt. High School:

Shortcuts

Share

Category