Edu Lecture - এডু লেকচার

Edu Lecture - এডু লেকচার

Share

Your one-stop platform for eBooks and online exam prep (SSC, HSC, BCS)

https://linktr.ee/EduLecture

EduLecture.com is Bangladesh’s smart e-learning platform that offers high-quality eBooks and real-exam mock tests for SSC, HSC, BCS, and other competitive exams. Learn smarter, prepare better, and stay ahead with EduLecture.

27/05/2026

𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮 a𝐥𝐚𝐢𝐤𝐮𝐦🥹💗
*EID MUBARAK EVERYONE*😌🫶🏻

EduLecture | Study Smart with Premium eBooks & Notes 27/05/2026

এইচএসসি বাংলা ১ম পত্র "নেকলেস" গল্পের মূলপাঠ

১. মাদাম লোইসেলের স্বামী পেশায়- কেরানি.।
২. মাদাম লোইসেলের স্বামী কেরানি ছিলেন- শিক্ষা পরিষদ অফিসের।
৩. মাদাম লোইসেলের মনে সর্বদা দুঃখ কাজ করত- অর্থনৈতিক দুরবস্থার কারণে।
৪. নিজেকে সজ্জিত করতে পছন্দ করতেন- মাদাম লোইসেল।
৫. ফ্রক বা জড়োয়া গহনা প্রিয়বস্তু ছিল- মাদাম লোইসেলের।
৬. চালাক. ও প্রণয়যাচিকা হওয়ার ইচ্ছা- মাদাম লোইসেলের।
৭. কনভেন্টের সহপাঠিনীর সঙ্গে দেখা করতে ভালো লাগত না- মাদাম লোইসেলের।
৮. মি. লোইসেলের খাম নিয়ে উল্লসিত হয়ে ঘরে ফেরা প্রমাণ করে- স্ত্রীর প্রতি ভালোবাসা।
৯. লোইসেলকে আমন্ত্রণ করেছিলেন- জনশিক্ষা মন্ত্রী।
১০. জনশিক্ষা মন্ত্রীর বাসায় দাওয়াত ছিল- ১৮ জানুয়ারি।
১১. মাদাম 'লোইসেল আমন্ত্রণে যাওয়ার জন্য পোশাক কিনতে চাইলেন-চারশত ফ্রাঁ দিয়ে।
১২. 'নেকলেস' গল্পে স্বয়ং শিক্ষামন্ত্রী দৃষ্টি দিচ্ছিলেন- মাদাম লোইসেলের দিকে।
১৩. লোইসেল পরিবার বাস করত- মার্টার স্ট্রিটে।
১৪. প্যালেস রয়েলে লোইসেল দম্পতি দেখেছিলেন- হীরার হার।
১৫. লোইসেল দম্পত্তি বাসা পরিবর্তন করলেন- ঋণ পরিশোধের জন্য।
১৬. মি. লোইসেল তার বাবার মৃত্যুর পর পেয়েছিলেন-আঠারো হাজার ফ্রাঁ।
১৭. নকল হারটির দাম- পাঁচশত ফ্রাঁর বেশি না।

এরকম আরো নোট পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট কর edulecture.com

EduLecture | Study Smart with Premium eBooks & Notes Study Smart with EduLecture | HSC, SSC, BCS ও চাকরির প্রস্তুতির জন্য প্রিমিয়াম eBooks ও স্মার্ট নোটস, সহজে পড়া ও দ্রুত প্রস্তুতি।

26/05/2026

Free! Free! Free!

HSC All Subject Exam

প্রতিটি বিষয়ের উপর পরিক্ষা দিতে QR code স্কেন করুন

HSC মাসি-পিসি গল্পের MCQ Exam 2026 - EduLecture 26/05/2026

মাসি-পিসি গল্পের পরিক্ষা

HSC মাসি-পিসি গল্পের MCQ Exam 2026 - EduLecture HSC মাসি-পিসি গল্পের MCQ Exam 2026 নিয়ে EduLecture এ অনুশীলন করুন। গুরুত্বপূর্ণ MCQ, ব্যাখ্যাসহ প্রশ্ন ও বোর্ড পরীক্ষার প্রস্তুতি এক...

26/05/2026

আজকের পরিক্ষার সময়

১। বাংলা ১ম পত্র (মাসি-পিসি) ☞ রাত ৯ টায়
২। আইসিটি ২য় অধ্যায় ☞ রাত ৯:২০ মিনিটে
৩। হিসাববিজ্ঞান ১ম পত্র (হিসাববিজ্ঞান পরিচিতি) ☞ রাত ৯:৪০ মিনিটে

পরিক্ষা হবে আমাদের ওয়েবসাইটে

সবাই প্রস্তুত থাকবেন।

বি:দ্র: পরিক্ষার সময় পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে।

26/05/2026

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র

হিসাববিজ্ঞানের ধারণা ও বৈশিষ্ট্য

উৎপত্তি ও ইতিহাস: আধুনিক হিসাববিজ্ঞানের জন্ম ইতালির ভেনিস শহরে, পঞ্চদশ শতাব্দীতে।
জনক: লুকা প্যাসিওলি (Luca Pacioli)-কে আধুনিক হিসাববিজ্ঞানের জনক বলা হয়।
মূল ভিত্তি: হিসাববিজ্ঞানের মূল ভিত্তি হলো দু'তরফা দাখিলা পদ্ধতি (Double Entry System)।
গুরুত্বপূর্ণ শব্দ: 'Accounting' এবং 'Debit' ও 'Credit' শব্দগুলো ল্যাটিন ভাষা থেকে এসেছে।
আধুনিক সংযোজন: এর সর্বশেষ সংযোজন হলো মানবসম্পদ হিসাববিজ্ঞান।
পরিচয়: হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা এবং একটি তথ্য ব্যবস্থা (Information System) হিসেবে অভিহিত করা হয়।

EduLecture | Study Smart with Premium eBooks & Notes 26/05/2026

এইচএসসি বাংলা ১ম পত্রের মাসি-পিসি গল্পের মূল ভাব

উৎস: 'মাসি-পিসি' গল্পটি সংকলিত হয়েছে 'ঐতিহ্য' প্রকাশিত 'মানিক-রচনাবলি' পঞ্চম খণ্ড থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় কলকাতার 'পূর্বাশা' পত্রিকায় ১৩৫২ বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় (মার্চ-এপ্রিল ১৯৪৬)। পরে এটি সংকলিত হয় 'পরিস্থিতি' (অক্টোবর ১৯৪৬) নামক গল্পগ্রন্থে।

মূলবক্তব্য: জীবনের রূঢ় বাস্তবতার দরদি রূপকার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত 'মাসি-পিসি' গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে রচিত একটি বাস্তবধর্মী ছোটোগল্প। এ গল্পে সমাজের নিঃস্ব ও অসহায় নারীর নানা সমস্যা ও জীবন সংগ্রামের চিত্র নিবিড়ভাবে অঙ্কিত হয়েছে। নারীর অস্তিত্ব-সংকট এবং সেই সংকট উত্তরণে সাহসী সংগ্রাম গল্পটিকে অসাধারণ করে তুলেছে। 'মাসি-পিসি' গল্পের শুরু মাসি-পিসির কঠিন জীবিকানির্বাহের চিত্র দিয়ে। ভাগ্যের দুর্দশা মেনে নিয়ে তারা কঠিন জীবনসংগ্রামে নেমে পড়ে। সরু ডোঙা চালিয়ে মাসি-পিসি গাঁও-গেরামে ঘুরে ঘুরে গেরস্তের বাড়তি শাকসবজি ও ফলমূল কিনে সেগুলো শহরের বাজারে ভালো দামে বিক্রি করে। এভাবে যে আয়-উপার্জন হয় তা দিয়েই চলে তাদের জীবন। নারী হয়েও তাদের এই কঠিন কর্মজীবন বেছে নেওয়ার কারণ- নিজেদের অস্তিত্ব রক্ষা ও অনাথ আহ্লাদিকে বাঁচানো। স্বামীর নির্মম নির্যাতনের শিকার আহ্লাদি মাসি-পিসির সঙ্গেই থাকে।

আহ্লাদি রয়সে তরুণী; মা, ভাই মারা যাওয়ার কিছুদিন পর বাপও মারা যায়। থাকার জন্য বাসস্থানের ব্যবস্থা ছাড়া কিছু করে যেতে পারেনি আহ্লাদির বাপ। মাসি, পিসি, আহ্লাদি- এই তিন নারী ছাড়া কেউ থাকে না বাড়িতে। মাসি-পিসির পরিচিত কৈলাশ মাসি-পিসিকে বলে যে,

যেহেতু বাড়িতে কোনো পুরুষ নেই, সেহেতু নিরাপত্তার স্বার্থেই আহ্লাদিকে স্বামীর ঘরে পাঠানো উচিত। সে আরও জানায়, আহ্লাদির স্বামী জগু নেশা ছেড়েছে, ভালো হয়ে গেছে। এখন সে আহ্লাদিকে ঘরে নিতে চায়। কৈলাশের এমন কথার জবাবে মাসি-পিসি জানিয়ে দেয়, বৌ স্বামীর ঘরে যাবে এটাই স্বাভাবিক, কিন্তু স্বামীর হাতে খুন হওয়ার ভয়ে যদি বৌ না যেতে চায় তাহলে তো কারও কিছু করার নেই। জগুর কথা বিশ্বাস করা যায় না। আহ্লাদিকে নিয়ে মাসি-পিসি চিন্তায় পড়ে যায়।

মাসি-পিসির জীবনে ঘটনাবহুল ও তাৎপর্যভরা রাতটি যেদিন আসে, সেদিন শুক্লপক্ষের দ্বাদশী। ওই রাতেই কানাই চৌকিদারের হাঁকডাক শুনে মাসি-পিসি বাইরে আসে। তারা দেখে গোকুলের সাথে তিনজন পেয়াদা। -মাসি-পিসিকে তারা নিয়ে যেতে এসেছে দারোগারাবুর হুকুমে.। না গেলে ধরে-বেঁধে নিয়ে যাওয়ার হুমকি দেয় তারা। এ অবস্থায় মাসি-পিসি চরম বুদ্ধিমত্তা ও সাহসিকতায় দা ও কাটারি দিয়ে আঘাত করার হুমকি দিয়ে তাদের চলে যেতে বাধ্য করে। পাশাপাশি জোরে হাঁকডাক দিয়ে পাড়াপড়শিদের সজাগ করে। ওই রাতটি নিরাপদে কাটাবার জন্য মাসি-পিসি যেন যুদ্ধের আয়োজন করে রাখে। যাবতীয়। প্রয়োজনীয় জিনিসপত্র কাছাকাছি গুছিয়ে রাখে। বঁটি আর কাটারিও হাতের কাছে রেখে দেয় তারা। আহ্লাদিকে মাঝখানে রেখে দুইপাশে ঘুমায় মাসি আর পিসি। এভাবেই মাসি-পিসির যুদ্ধ-পরিকল্পনার মাধ্যমেই গল্পের সমাপ্তি ঘটে।

এরকম আরো নোট পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট কর edulecture.com

EduLecture | Study Smart with Premium eBooks & Notes Study Smart with EduLecture | HSC, SSC, BCS ও চাকরির প্রস্তুতির জন্য প্রিমিয়াম eBooks ও স্মার্ট নোটস, সহজে পড়া ও দ্রুত প্রস্তুতি।

25/05/2026

সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস

১. পিরাহা আদিবাসী: এরা এক বা দুইয়ের বেশি গণনা করতে পারে না।
২. মিশরীয় সংখ্যা ব্যবস্থা: এটি ছিল ১০ ভিত্তিক।
৩. মিশরীয় পদ্ধতি: এই পদ্ধতিতে কোনো স্থানীয় মান ছিল না।
৪. প্রাচীন গণনা: প্রাচীনকালে গণনার জন্য প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হতো।
৫. ব্যাবিলনীয় সভ্যতা: এখানে ষাট (৬০) ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হতো।
৬. ভারতীয় সংখ্যা পদ্ধতি: এটি ছিল দশ ভিত্তিক।
৭. শূন্য (০): ভারতীয়রা শূন্য আবিষ্কার করেন।
৮. Hindu-Arabic সংখ্যা পদ্ধতি: আধুনিক দশমিক সংখ্যা পদ্ধতিকে এই নামে ডাকা হয়।
৯. খ্রিস্টীয় শাসকদের ধারণা: তারা শূন্যকে শয়তানের রূপ মনে করতো।
১০. দশ ভিত্তিক পদ্ধতির কারণ: মানুষের হাতের দশটি আঙুল থাকাই এই পদ্ধতি গড়ে ওঠার মূল কারণ।

25/05/2026

ডেটা কমিউনিকেশন মাধ্যম

⭐ সংজ্ঞা: প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত ডেটা আদান-প্রদানের সংযোগ ব্যবস্থাকেই ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে।

⭐ ক্যাবল প্রযুক্তি:
UTP: Unshielded Twisted Pair.
STP: Shielded Twisted Pair.
টুইস্টেড পেয়ার ক্যাবল: এতে ৪ জোড়া তার থাকে।
থিননেট ক্যাবল: এর অপর নাম ১০ BASE2।

⭐ফাইবার অপটিক ক্যাবল:
এর ইনফ্রারেড আলোর রেঞ্জ ১৩০০ থেকে ১৫০০ nm।
এর কোর (Core)-এর প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি।
এটি বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত।

⭐তরঙ্গ ও স্পেকট্রাম:
রেডিওওয়েভ: স্পেকট্রাম ৩ KHz থেকে ৩০০ GHz। এটি বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার থেকে প্রতিফলিত হয়।
মাইক্রোওয়েভ: স্পেকট্রাম ১ GHz থেকে ১০০ GHz। এটি দুই প্রকারের হয়।
স্যাটেলাইট: ভূ-পৃষ্ঠ থেকে ৩৬০০০ কি.মি. উর্ধ্বে জিওস্টেশনারি স্যাটেলাইট অবস্থান করে।
চ্যানেল বাস্তবায়ন: মাধ্যম, মিডিয়া ও ক্যাবল ইত্যাদির প্রয়োজন হয়।

এরকম আরো নোট পড়তে আমাদের ওয়েবসাইটে ভিজিট কর edulecture.com

24/05/2026

এইচএসসি ২০২৬/২০২৭ শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা স্পেশাল মডেল টেস্ট এর ব্যবস্থা করেছি। প্রতিদিন আমাদের WhatsApp Group মডেল টেস্ট পরিক্ষা নেওয়া হয়।

পরিক্ষা দিতে আমাদের গ্রুপে জয়েন হয়

Click Now ☞ https://tinyurl.com/4p28k88f

HSC মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান MCQ Exam 2026 23/05/2026

অর্থনীতি ১ম পত্র: মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান MCQ পরিক্ষা

HSC মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান MCQ Exam 2026 HSC 2026 মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান MCQ পরীক্ষা প্রস্তুতি। গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন, উত্তর ও সহজ ব্যাখ্যা...

Want your school to be the top-listed School/college in Comilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Muradnagar
Comilla