23/09/2021
বিদ্যালয়, শিক্ষার্থী এবং আমার ভাবনা
লকডাউন পরবর্তী শ্রেণী কার্যক্রমে তোমার অনুভূতি ♥️
আজ বিদ্যালয়ে কোন একটি ক্লাসে শিক্ষার্থীদের ওয়ার্মআপ করার জন্য উপরের টপিক টি লিখতে দিলাম। তাতে যে বিষয় গুলো উঠে এসেছে আমি তুলে ধরার চেষ্টা করছি 😃😃
# প্রথম দিনের উষ্ণ অভ্যর্থনা দেখে মনে হল জীবনে প্রথমবার বিদ্যালয়ে এসেছি,
# বিদ্যালয়ে শিক্ষকদের আন্তরিকতা আর অভিনন্দন আমার জীবনে ইতিহাস হয়ে থাকবে,
# অনলাইন ক্লাস থেকে রেহাই পেয়ে সরাসরি ক্লাসরুমে এসেছি খুব আনন্দ লাগছে,
# মোবাইল হাত থেকে নিয়ে নিয়েছে,
# বাবা মায়ের ভনভন বন্ধ হয়েছে,
# শারিরীক দুর্বলতা অনুভব করছি,আমাকে আরও মনোযোগী হতে হবে,
# কিচ্চু ভাল্লাগে না, বেশি বেশি ক্ষুধা লাগে,
# স্বাস্থ্যবিধি মেনে সব বন্ধুদের সাথে ক্লাস করতে পেরে আনন্দ লাগছে
আমি তাদের অনুভূতি গুলো মনোযোগ দিয়ে পড়লাম। তাদের সাথে কথা বললাম। একটাই প্রত্যাশা.....
আমরা বিদ্যালয়ে থাকতে চাই, আগের মত স্বাভাবিক পরিবেশে শ্রেনি পাঠদান সম্পন্ন করতে চাই।
মাহমুদা আক্তার
সিনিয়র শিক্ষক (জীববিজ্ঞান)
অলির বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়
কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা।
২৩.০৯.২০২১