Koilain Tulpai High School Online Class

Koilain Tulpai High School Online Class Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Koilain Tulpai High School Online Class, School, Koilain, Chandina, Cumilla.

12/06/2022

#অভাব_কাকে_বলে_?
- অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার ক্লাসে ঢুকেই, সামনের বেঞ্চে বসা ছেলেটিকে জিজ্ঞেস করলেন, "অভাব কাকে বলে..?" ছেলেটি উত্তর দিলোঃ- 'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে অভাব বলে।'
(এটা তো বইয়ের ভাষা, সাধারণত অভাব কাকে বলে?
ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে রইলো,, কি বলবে ভেবে পাচ্ছিলো না।। স্যার আবার তাড়া দিলেন বলো, 'অভাব কাকে বলে?')
তখন ছেলেটি বলা শুরু করলো..........
১. আমি কলেজে আসার সময় মা আমাকে রিকশা ভাড়াটা দেবার জন্য, সারা ঘর তন্য তন্য করে খুজে ২০/৩০ টা টাকা বাহির করে দেন। আমি ৫/৭ মিনিট পর বাসায় ফিরে, ভাড়ার টাকাটা মায়ের হাতে দিয়ে বলি, মা_ আজ কলেজে ক্লাস হবে না।
মা বলেন আগে খরব নিবি না ক্লাস হবে কি হবে না?
মায়ের সাথে এই লুকোচুরি খেলাটা হচ্ছে আমার কাছে, 'অভাব'
২. বাবা যখন রাত করে বাসায় ফেরেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করে এত রাত হলো কেন ফিরতে?
বাবা তখন মুচকি হেসে বলে, 'ওভার টাইম ছিলো যে' ওভার টাইম না করলে সংসার চালাবো ক্যামনে? এতটুকু রোজগারে কি সংসার চলে? বাবার এই অতিরিক্ত পরিশ্রম'ই হচ্ছে আমার কাছে "অভাব!"
৩. ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচার এর টাকা দেওয়ার জন্য বাবার কাছে টাকা চাইতে সংকোচ বোধ করে, আমার কাছে সেই সংকোচ টা'ই হচ্ছে "অভাব!"
৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে, কাপড় টা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে! মায়ের এই মিথ্যে শান্তনাটা'ই হচ্ছে আমার কাছে "অভাব!"
৫.মাস শেষে টিউশনির পুরো খরচ টা মায়ের হাতে দিয়ে বলি, মা" তুমি এটা দিয়ে সংসারের খরচ চালিয়ে নিও...৷
মা তখন স্বস্তির হাসি হাসেন। মায়ের এই স্বস্তির হাসিটাই হচ্ছে আমার কাছে "অভাব!"
৬. বন্ধুদের দামি স্মাটফোনের ভিড়ে নিজের নরমাল হ্যান্ডসেট টাকে যখন লজ্জায় লুকিয়ে রাখি,,
এই লজ্জাটা'ই হচ্ছে আমার কাছে "অভাব"
৭. অভাবি হওয়ার কারণে, কাছের মানুষগুলো আমার থেকে দুরে সরে যায়। আমার থেকে দুরে সরে পড়াটাই হচ্ছে আমার কাছে "অভাব!"
পুরো ক্লাসে নিরাবতা পড়ে গেলো, ক্লাসের সবাই দাড়িয়ে পড়লো,, অনেকের'ই চোখে পানি!
স্যার চোখের পানি মুছতে মুছতে ছেলেটা কে কাছে টেনে নিলেন.....
বস্তুতঃ আমাদের সহপাঠীদের মাঝে এমন অনেকেই আছে আছে,, যারা কয়েক মাস অপেক্ষা করার পরও বাড়ী থেকে সামান্য টাকা পায় না। সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে।
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকে বোঝার সুযোগ হয়তো আমাদের কখনোই হয়ে উঠেনা।
"এটাই হচ্ছে আমাদের অভাব!"
আমরা প্রতিটি মানুষে'ই অভাবের ভুক্তোভুগী
কারো দারিদ্রতায়,
কারো মনুষ্যত্বের,
কারো টাকার,
কারো ভালোবাসার,
কারো সম্মানের,
কারো বা চরিত্রের.....
♥♥♥♥সংগৃহীত ♥♥♥♥♥

21/09/2021

#কৈলাইন_তুলপাই_উচ্চ_বিদ্যালয়






্রাণ_গোপাল_দত্ত

15/07/2021

যেমন হবে এসএসসি পরীক্ষার প্রশ্ন
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে না নিয়ে কেবল গ্রুপভিত্তিক নৈর্বাচনিক তিন বিষয়ে নেয়া হবে। তবে পরীক্ষা নেয়ার সময় অর্ধেক কমে যাবে। প্রতি বিষয়ে পরীক্ষার মোট নম্বরও কমে যাবে। একই সঙ্গে প্রশ্নপত্র থেকে উত্তর দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাইয়ে বেশি সুযোগ পাবে। অর্থাৎ নমনীয়তা দেখানো হবে।
বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, অর্ধেক সময়ে পরীক্ষা নেয়া হবে অর্থাৎ তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। আর প্রশ্নপত্র এখন যেভাবে বহুনির্বাচনী ও রচনামূলক হয়, সেভাবেই হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। যেমন আগে যেখানে ১০টি প্রশ্নের মধ্যে থেকে ৮টির উত্তর দিতে হতো, সেখানে এখন হয়তো সেই ১০টি প্রশ্নই থাকবে। তবে তার মধ্যে তিনটি বা চারটির উত্তর দিতে বলা হতে পারে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন বেছে নেয়ার সুযোগ বেড়ে যাবে। আর প্রতি বিষয়ে মোট নম্বর ১০০–এর বদলে ৫০ নম্বর করা হবে। পরে এই ৫০ নম্বরকে ১০০–তে রূপান্তর করে পরীক্ষার ফল দেয়া হবে বলে জানান দীপু মনি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচির (সিলেবাস) ভিত্তিতে যথাক্রমে ৬০ দিন এবং ৮৪ দিন শ্রেণি কার্যক্রম শেষ করে পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনার বর্তমান মহামারির বিবেচনায় গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে শিক্ষার্থীদের। এর মধ্যে এসএসসি ও সমমানের অ্যাসাইনমেন্ট ১৮ জুলাই থেকে দেয়া শুরু হবে। ১২ সপ্তাহে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তিনটি নৈর্বাচনিক বা নৈর্ব্যক্তিক বিষয়ে প্রতি সপ্তাহে ২টি করে মোট ২৪টি অ্যাসাইনমেন্ট জমা দেবে শিক্ষার্থীরা। প্রতিটি নৈর্বাচনিক বিষয়ে মোট আটটি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। এর মাধ্যমে সংক্ষিপ্ত পাঠ্যসূচি সম্পন্ন হবে।

06/07/2021

শ্রেণিঃ ৯ম-১০ম
বিষয়ঃ বাংলা ভাষার ব্যাকরণ

#গোলাম_রসূল_পলাশ
সহকারি শিক্ষক,
কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয়
চান্দিনা, কুমিল্লা।


#কৈলাইন_তুলপাই_উচ্চ_বিদ্যালয়




04/07/2021
23/06/2021
26/11/2020
21/11/2020

Address

Koilain, Chandina
Cumilla
3510

Telephone

+8801733122795

Website

Alerts

Be the first to know and let us send you an email when Koilain Tulpai High School Online Class posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category