28/12/2025
আলহামদুলিল্লাহ,
RDF মেধা বৃত্তি পরীক্ষায় ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর ০৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
১। তাফহীমা জান্নাত ফারিয়াহ্ - ১০ম/০২ - ট্যালেন্টপুল
২। সাদিয়াতুন জান্নাত - ৮ম/০১ - ট্যালেন্টপুল
৩। জান্নাতুল নাইমা মজুমদার - ১০ম/০১ - সাধারণ
৪। ফারহা বিনতে আলম - ৮ম/০৩ - সাধারণ
৫। জাকিয়া সুলতানা - ৮ম/০২ - সাধারণ
প্রত্যেকর সফলতা এবং উন্নতি কামনা করছি।
21/12/2025
আলহামদুলিল্লাহ,
কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষায় ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এর ০৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
১। সাদিয়াতুন জান্নাত - ৮ম/০১
২। ফারহা বিনতে আলম - ৮ম/০৩
৩। ফাহমিদা আক্তার নদী - ৯ম/০১
প্রত্যেকর সফলতা এবং উন্নতি কামনা করছি।
15/12/2025
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের অবগত করানো যাচ্ছে যে আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রতিষ্ঠান এ আলোচনা, চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থীদের সকাল ১০:০০ টার পুর্বেই উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হলো।
21/10/2025
আসসালামু আলাঈকুম। এতদ্বারা ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় Jhikotia Ishaq Mazumder Ideal Girls' High School এর সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামীকাল থেকে তোমাদের সকল ক্লাস নিয়মিতভাবে চলবে (৭ পিরিয়ড)। সবাইকে আসতে বলবে তোমরা যেন সবাই আসো, যে যাকে পারো তাকে খবর দিবে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকল অভিভাবকদের নিজ নিজ শিক্ষার্থীকে আগামীকাল থেকে বিদ্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
নির্দেশক্রমে
Mijanur Rahman
প্রধান শিক্ষক
অত্র প্রতিষ্ঠান
21/10/2025
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ্,
অত্র বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি শিক্ষক আন্দোলন চলমান থাকার কারণে শিক্ষকদের কর্মবিরতি বিদ্যামান থাকায় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমে সাময়িক ব্যাঘাত ঘটেছিলো। আলহামদুলিল্লাহ সরকার শিক্ষকদের দাবি মেনে নিয়েছে। এতে করে শিক্ষকদের আন্দোলন স্থগিত করা হয়েছে।
আগামীকাল থেকে বিদ্যালয়ের সকল ক্লাসের শ্রেণি কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চালু থাকবে। আগামীকাল সকল শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অবশ্যই বাধ্যতামূলক ভাবে উপস্থিত হবে।
15/10/2025
এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবির পক্ষে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন।
06/09/2025
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের স্থিরচিত্র।
05/08/2025
৩৬ জুলাই ২০২৪ স্মরণে আলোচনা ও দোয়ার অনুষ্ঠিত হয়।
22/07/2025
গতকাল, ২১ জুলাই ২০২৫, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শতাধিক মানুষ আহত ও নিহত হন। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় করি।
10/07/2025
আলহামদুলিল্লাহ,
আল্লাহু সুবহানাহু ওয়াতাআ'লার কাছে লাখো কোটি শুকরিয়া এতো ভালো ফলাফল করার জন্য।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী ঝিকটিয়া ইছহাক মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ৬৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬১ জন কৃতকার্য হয়েছে। A+ পেয়েছে ০১ জন । পাশের হার ৮৮.৪১% ।
*** A+ প্রাপ্ত শিক্ষার্থী হলো "মাইশা তাবাসসুম"।
09/07/2025
বৈরী আবহাওয়ার কারণে নাঙ্গলকোট উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহের ২০২৫ শিক্ষাবর্ষের অর্ধ-বার্ষিক ও মডেল টেস্ট পরীক্ষার আজকে ও আগামীকাল বিষয়ের পরীক্ষা স্থগিত। স্থগিত বিষয়ের পরীক্ষা সমূহ আগামী রবিবার এবং সোমবার অর্থাৎ ১৩ ও ১৪ জুলাই অনুষ্ঠিত হবে।
সূত্রঃ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, নাঙ্গলকোট।
24/03/2025
আলহামদুলিল্লাহ্
IFS (Ideal Friends Society) কর্তৃক আয়োজিত ২০২৪ সালের মেধা বৃত্তি পরীক্ষায় ৯ম শ্রেণিতে ০২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
১। জান্নাতুল নাঈমা মজুমদার
পিতাঃ রমিজ উদ্দিন মজুমদার
মাতাঃ জান্নাতুল ফেরদাউস
গ্রামঃ খাড়ঘর, মাহিনী বাজার।
২। তাফহীমা জান্নাত ফারিয়াহ্
পিতাঃ ইয়াছিন মজুমদার
মাতাঃ মরিয়ম বেগম
গ্রামঃ মন্তলী, মন্তলী বাজার ।