16/12/2023
𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽𝘀 𝗶𝗻 𝗖𝗵𝗶𝗻𝗮 🇨🇳 A to Z
চায়নাতে কি কি স্কলারশিপ পাওয়া যায় বিস্তারিত
⛔⛔প্রথমেই আসে - CSC (Chinese Govt Scholarship)
প্রতি বছর Chinese Scholarship Council (CSC) বিদেশী শিক্ষার্থীদেরকে Chinese Government Scholarship (CGS) দিয়ে আসছে। স্বনামধন্য এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর/মাস্টার্স/পিএইচডি প্রোগ্রামে লেখাপড়া করার সুযোগ পায়।
CSC এর দুই টাইপ স্কলারশিপ হয়ে থাকে
টাইপ A – CSC স্কলারশিপ : রেজিস্ট্রেশন ফি, আবাসন (বিশ্ববিদ্যালয় ডরমিটরিতে অন্য ব্যক্তির সাথে শেয়ার করা রুমে), মৌলিক চিকিৎসা বীমা এবং ব্যক্তিগত খরচের জন্য একটি মাসিক ভাতা (প্রতি মাসে ২৫০০ ইউয়ান (৩৫০০০ টাকা) এবং ৩৫০০ ইউয়ান, যা প্রায় (৫০০০০ টাকা)
টাইপ B- CSC স্কলারশিপ: টাইপ A স্কলারশিপের মতোই সুবিধা প্রদান করে, ব্যক্তিগত খরচের জন্য মাসিক ভাতা দেওয়া হয় শুধু এয়ার ফেয়ার দেওয়া হয়না।
টাইপ C- স্কলারশিপ : এটি হল এক ধরনের আংশিক বৃত্তি যার সামান্য সুবিধা রয়েছে।
✳️টাইপ A স্কলারশিপ সবচেয়ে বেশী আকর্ষণীয়। তাই এর উচ্চ চাহিদার কারণে প্রতিযোগিতাও বেশী। আপনি যদি জীবনযাত্রার ব্যয় বহন করতে পারেন তবে আপনার টাইপ- B বা টাইপ-C সিএসসি বৃত্তির জন্য আবেদন করতে পারেন। কারণ, এর জন্য প্রতিযোগীতা কম হওয়ায় পাওয়ার চান্স বেশী থাকবে।
⛔⛔ANSO Scholarship (Offered in few Specific Universities)
বর্তমান সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পছন্দের একটি বৃত্তি হচ্ছে ANSO। কিছু কিছু ক্ষেত্রে এই বৃত্তি চীনা সরকারি বৃত্তির চেয়েও বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে। দ্য অ্যালায়েন্স অব ইন্টারন্যাশনাল সায়েন্স অর্গানাইজেশনস (ANSO) হল একটি অলাভজনক, বেসরকারী আন্তর্জাতিক সংস্থা যা ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছে বিশ্বব্যাপী ৩৭ টি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থা।
ANSO বৃত্তি এর সুযোগ-সুবিধা সমুহঃ
১। টিউশন ফ্রি
২। মাসিক উপবৃত্তি: মাস্টার্স: ৩০০০ CNY/মাস, ৩৬ মাস পর্যন্ত; পিএইচডি: ৬০০০ বা ৭০০০ CNY/মাস (প্রথম পর্ব শেষ হলে USTC/UCAS পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা তার উপর নির্ভর করে। পাস করলে ৭০০০ CNY/মাস না করলে ৬০০০ CNY/মাস) ৪৮ মাস পর্যন্ত।
৩। ইন্সুইরেন্স ফ্রি
৪। আবেদন ফ্রি
৫। এয়ার ফেয়ার প্রথম বার
⛔⛔ Presidential Scholarship
এটি রাষ্ট্রপতি কর্তৃক বৃত্তি প্রদান । এর মধ্যে রয়েছে সম্পূর্ণ বৃত্তি, আংশিক বৃত্তি এবং অন্যান্য বিভাগ, যার প্রত্যেকটি তার অনন্য সুবিধা এবং উপবৃত্তি সহ। ৩০ থেকে ৫০ হাজার পর্যন্ত হয়ে থাকে এই বৃত্তি।
ক্রাইটেরিয়া অন্যান্য গুলার মতই
⛔⛔ University's Scholarship নিয়ে:
চীনে টোটাল তিন টাইপের স্কলারশিপ আছে ৷৷ যেমনঃ
👉১. ব্যাচেলর প্রোগ্রাম ফুল স্কলারশীপে যা যা পাবেনঃ
ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ, হোস্টেল ম্যানেজম্যান্ট এই সব সাবজেক্টে
- টিউশন ফি ফ্রি
- হোস্টেল ফি ফ্রি
এইটা ফুল স্কলারশীপ ৷৷ এটার জন্য ভালো রেজাল্ট লাগে অবশ্যই ৷৷ ৪.৫+ থাকা লাগবে অবশ্যই ৷৷ বাট প্রায় সব ফুল স্কলারশীপই কন্ডিশনাল স্কলারশীপ আবার কিছু ফুল স্কলারশীপ শিক্ষার্থীর সম্পূর্ণ খরচ অর্থাৎ টিউশন ফি থেকে শুরু করে হোস্টেল ফি সহ প্রদান করে ৷ সঙ্গে দেয় নির্দিষ্ট পরিমাণ মাসিক খরচ। কিন্তু সেটা পাবার জন্য এসএসসি,এইচএসসি/ডিপ্লোমা রেজাল্ট ভালো লাগে ৷
👉 ২. Partial স্কলারশীপে যা যা পাবেনঃ
- টিউশন ফি ফ্রি বা অল্প টাকা প্রে করা লাগে
- হোস্টেল ফি ফ্রি বা অল্প টাকা প্রে করা লাগে
পার্শিয়াল স্কলারশীপ গুলো অনেক ভার্সিটি আবার আনকন্ডিশনাল স্কলারশীপ দেয় ৷৷ ফেল করলেও এই স্কলারশীপ চার বছরই থাকে ৷
👉৩. ব্যাচেলর প্রোগ্রামে কিছু ভার্সিটি আছে যারা মিডিয়াম রেজাল্টে শুধু টিউশন ফি স্কলারশীপ হিসেবে দেয় ৷ হোস্টেল ফি নিজের দিয়ে পড়তে হয় অথবা স্কলারশীপের পরে টিউশন এবং হোস্টেল দুটো মিলিয়ে মাত্র অল্প কিছু ভার্সিটিতে দিতে হয় এটা পার্শিয়াল স্কলারশীপ ৷৷
✳️মাস্টার্স এবং পি.এইচ.ডি স্কলারশীপঃ
- টিউশন ফি ফ্রি।
- হোস্টেল ফি ফ্রি।
- প্রতি মাসে ২০,০০০-৪৫,০০০/= মাসিক বৃত্তি
⛔⛔ Provincial Scholarship
এটা মূলত বিভিন্ন প্রভিন্স কর্তৃক দেওয়া হয়ে থাকে যা এক কালীন হয়ে থাকে। এবং বিভিন্ন ভার্সিটির ক্লাসে টপ ক্লাস স্টুডেন্টদের এগুলা দেওয়া হয়ে থাকে।
টাকার পরিমান বছরে ১ থেকে ৩-৪ লাখ হয়ে থাকে।
যা ক্লাসের টপ ৩-৫-১০ জন স্টুডেন্ট পেয়ে থাকে।
যেমন: জিয়াংসু,গুয়াংডং ইত্যাদি
⛔⛔ Municipal Scholarship
চাইনিজ Local Govt. স্কলারশিপ মিউনিসিপ্যাল স্কলারশিপ নামেও পরিচিত, লোকেশন ও ইউনিভার্সিটি ভেদে গড় সুবিধা পরিবর্তন হয়। কিন্তু এই বৃত্তি টিউশন এবং হোস্টেল খরচ কভার করে না।
কিন্তু ১০ থেকে ৩০-৪০ হাজার ইউয়ান দিয়ে থাকে।
যেমন: বেইজিং, সাংহাই,তিয়াঞ্জিন,ফুজিয়ান ইত্যাদি গভমেন্ট স্কলারশিপ। (চাইলে এগুলার ও স্পেসিফিক ভাবে লেখা যায়)
⛔⛔ Confucius Institute Scholarship
চীনা ভাষা শেখার জন্য মূলত এই স্কলারশিপ দেওয়া হয় যা ১০০-১৫০ এর মত ভার্সিটি অফার করে থাকে। যাতে মূলত সব ফ্রি থাকার পাশাপাশি ২০-৩৫ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন দিয়ে থাকে প্রতি সেমিষ্টার এ। আর কোর্স এর সময় ১ মাস থেকে ১ বছর অব্ধি হয়ে থাকে।
[আরো অনেক ভার্সিটি কর্তৃক স্কলারশিপ আছে এবং প্রতিটা স্কলারশিপ এর আলাদা আলাদা ভাগ ও আছে এগুলা জানতে চাইলে পোস্ট করা যাবে ইনশাআল্লাহ ]