Abul Kalam

Abul Kalam এটি একটি ইসলামিক পেইজ

21/10/2024

রাসূল (সাঃ) বলেছেনঃ

"না জেনে তোমরা কারো প্রতি খারাপ ধারনা রেখো না, এটা সবচেয়র বড় গুনাহ!
(বুখারী ৫১৪৩)

03/10/2024

আলহামদুলিল্লাহ,

আজ কামিল (হাদিস) ২য় পর্বের ফলাফলের মধ্য দিয়ে একাডেমিক জীবনের সকল পাঠ সমাপ্ত হলো।

স্বাগতম প্রিয় রাহবার। 🇧🇩ড. মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশে এসেছেন।
02/10/2024

স্বাগতম প্রিয় রাহবার। 🇧🇩
ড. মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশে এসেছেন।

শরতের কাশবন!প্রকৃত প্রভুর দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার গুলোর মধ্যে একটি♥
30/09/2024

শরতের কাশবন!
প্রকৃত প্রভুর দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার গুলোর মধ্যে একটি♥

মা     মা       মা       মা      মা       মা    মা    মা   মা  কীভাবে চলে গেলো দুটি বছর!  মালিক! ইয়া আল্লাহ!  মাকে ক্ষমা...
25/09/2024

মা মা মা মা মা মা মা মা মা
কীভাবে চলে গেলো দুটি বছর! মালিক! ইয়া আল্লাহ! মাকে ক্ষমা করে জান্নাতবাসীনী করুন। আমিন।
رب ارحمهما كما ربياني صغير ا.

মানুষ কেমনে পারে একটা মানুষকে পিটিয়ে হত্যা করতে? আগে তোরা মানুষ হ ভাই। তারপর পড়ালেখা আর রাজনীতি করিস।গণপিটুনী ও হত্যা এত...
20/09/2024

মানুষ কেমনে পারে একটা মানুষকে পিটিয়ে হত্যা করতে? আগে তোরা মানুষ হ ভাই। তারপর পড়ালেখা আর রাজনীতি করিস।

গণপিটুনী ও হত্যা এতটা জঘন্য পাপ যে, গোটা পৃথিবীর মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে, তবে আল্লাহ গোটা পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন।

নাউযুবিল্লাহ। অতএব সাবধান!

আবূ সা’ঈদ ও আবূ হুরাইরাহ্ (রা.) থেকে বর্ণিত তাঁরা বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

لَوْ أَنَّ أَهْلَ السَّمَاءِ وَأَهْلَ الْأَرْضِ اشْتَرَكُوْا فِيْ دَمِ مُؤْمِنٍ لَأَكَبَّهُمُ اللهُ فِيْ النَّارِ.

‘‘যদি আকাশ ও পৃথিবীর সকলে মিলেও কোন মু’মিন হত্যায় অংশ গ্রহণ করে তবুও আল্লাহ্ তা‘আলা তাদের সকলকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন’’। (তিরমিযী ১৩৯৮)

আব্দুল্লাহ্ বিন্ মাস্ঊদ (রাঃ) থেকে আরো বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

سِبَابُ الْـمُسْلِمِ فُسُوْقٌ وَقِتَالُهُ كُفْرٌ.

‘‘কোন মুসলিমকে গালি দেয়া আল্লাহ্’র অবাধ্যতা এবং তাকে হত্যা করা কুফরি’’। (বুখারী ৪৮; মুসলিম ৬৪)

জারীর বিন্ ‘আব্দুল্লাহ্ আল্-বাজালী, আব্দুল্লাহ্ বিন্ ’উমর, আব্দুল্লাহ্ বিন্ ‘আববাস্ ও আবূ বাক্রাহ্ (রাঃ) থেকে বর্ণিত তাঁরা বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

لَا تَرْجِعُوْا بَعْدِيْ كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ.

‘‘আমার ইন্তিকালের পর তোমরা কাফির হয়ে যেও না। পরস্পর হত্যাকান্ড করো না’’।

(বুখারী ১২১, ১৭৩৯, ৪৪০৫, ৬১৬৬, ৬৭৮৫, ৬৮৬৮, ৬৮৬৯, ৭০৮০; মুসলিম ৬৫, ৬৬, ১৬৭৯)

আব্দুল্লাহ্ বিন্ ‘আমর (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِمٍ.

‘‘আল্লাহ্ তা‘আলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা’’।

(তিরমিযী ১৩৯৫; নাসায়ী ৩৯৮৭; ইব্নু মাজাহ্ ২৬৬৮)

আব্দুল্লাহ্ বিন্ ‘আমর (রা.) থেকে আরো বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يُرَحْ رَائِحَةُ الْـجَنَّةِ، وَإِنَّ رِيْحَهَا تُوْجَدُ مِنْ مَسِيْرَةِ أَرْبَعِيْنَ عَامًا.

‘‘যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন কাফিরকে হত্যা করলো সে জান্নাতের সুগন্ধও পাবে না; অথচ জান্নাতের সুঘ্রাণ চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়’’। (বুখারী ৩১৬৬, ৬৯১৪; ইব্নু মাজাহ্ ২৬৮৬)

জুন্দুব (রাঃ) থেকে বর্ণিত তিনি কতক তাবি’য়ীকে অসিয়ত করতে গিয়ে বলেন:

إِنَّ أَوَّلَ مَا يُنْتِنُ مِنَ الْإِنْسَانِ بَطْنُهُ، فَمَنِ اسْتَطَاعَ أَنْ لَا يَأْكُـلَ إِلاَّ طَيِّبًا، فَلْيَفْعَلْ، وَمَنِ اسْتَطَاعَ أَنْ لَا يُحَالَ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةِ بِمِلْءِ كَفِّهِ مِنْ دَمٍ أَهْرَاقَهُ فَلْيَفْعَلْ.

‘‘মানুষের অঙ্গপ্রত্যঙ্গের মধ্য থেকে সর্বপ্রথম পেটই পঁচে-গলে দুর্গন্ধময় হয়ে যায়। সুতরাং যার পক্ষে এটা সম্ভবপর হয় যে, সে সর্বদা হালাল ও প্রবিত্র বস্তুই ভক্ষণ করবে তা হলে সে যেন তাই করে। তেমনিভাবে যার পক্ষে এটাও সম্ভবপর হয় যে, সে ও তার জান্নাতে যাওয়ার মাঝে এক করতলভর্তি অবৈধভাবে প্রবাহিত রক্তও বাধার সৃষ্টি করবে না তা হলে সে যেন তাই করে’’। (বুখারী ৭১৫২)

আব্দুল্লাহ্ বিন্ ’উমর (রা.) একদা কা’বা শরীফকে সম্বোধন করে বলেন:

مَا أَعْظَمَكِ وَأَعْظَمَ حُرْمَتَكِ! وَالْـمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً عِنْدَ اللهِ مِنْكِ!.

‘‘তুমি কতই না সম্মানী! তুমি কতই না মর্যাদাশীল! তবে একজন মু’মিনের মর্যাদা আল্লাহ্ তা‘আলার নিকট তোমার চাইতেও বেশি’’।

(তিরমিযী ২০৩২; ইব্নু হিববান ৫৭৬৩)

হত্যাকারী এবং হত্যাকৃত উভয় ব্যক্তিই জাহান্নামী।

আবূ বাক্রাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

إِذَا الْتَقَى الْـمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا فَالْقَاتِلُ وَالْـمَقْتُوْلُ فِيْ النَّارِ، قِيْلَ: يَا رَسُوْلَ الله! هَذَا الْقَاتِلُ، فَمَا بَالُ الْـمَقْتُوْلِ؟ قَالَ: إِنَّهُ كَانَ حَرِيْصًا عَلَى قَتْلِ صَاحِبِهِ.

‘‘যখন দু’জন মুসলিম তলোয়ার নিয়ে পরস্পর সম্মুখীন হয় তখন হত্যাকারী এবং হত্যাকৃত ব্যক্তি উভয়ই জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো: হে আল্লাহ্’র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! হত্যাকারীর ব্যাপারটি তো বুঝলাম। তবে হত্যাকৃত ব্যক্তির দোষ কি যার কারণে সে জাহান্নামে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: কারণ, সেও তো নিজ সঙ্গীকে মারার জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিলো’’। (বুখারী ৩১, ৬৮৭৫, ৭০৮৩; মুসলিম ২৮৮৮)

আল্লাহ্ তা‘আলার নিকট ইচ্ছাকৃত হত্যাকারীর ক্ষমার আশা খুবই ক্ষীণ।

মু‘আবিয়া (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি তিনি বলেন:

كُلُّ ذَنْبٍ عَسَى اللهُ أَنْ يَّغْفِرَهُ إِلاَّ الرَّجُلُ يَمُوْتُ كَافِرًا، أَوِ الرَّجُلُ يَقْتُلُ مُؤْمِنًا مُتَعَمِّدًا.

‘‘প্রতিটি গুনাহ্ আশা করা যায় আল্লাহ্ তা‘আলা তা ক্ষমা করে দিবেন। তবে দু’টি গুনাহ্ যা আল্লাহ্ তা‘আলা ক্ষমা করবেন না। আর তা হচ্ছে, কোন মানুষ কাফির অবস্থায় মৃত্যু বরণ করলে অথবা ইচ্ছাকৃত কেউ কোন মু’মিনকে হত্যা করলে’’।

(নাসায়ী ৩৯৮৪; আহমাদ ১৬৯০৭; হা’কিম ৪/৩৫১)

আস সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানীত দ্বীনি ভাই/বোনেরাকুমিল্লা, মুরাদনগর, থানার অন্তর্গত নবীপুর স্টেশনের পূর্ব পাশে...
16/09/2024

আস সালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
সম্মানীত দ্বীনি ভাই/বোনেরা

কুমিল্লা, মুরাদনগর, থানার অন্তর্গত নবীপুর স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ইমাম বুখারী (রহঃ) সালাফিয়া মাদরাসা বর্তমানে ১১৫ শতাংশ জমি উপরে ৩৫০ জন ছাত্র/ছাত্রী নিয়ে
কুরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। দিন দিন ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমাদের আবাসিক ভবনের ৪র্থ তলার নির্মাণ কাজ করা খুবই জরুরী হয়ে পরেছে। যার কাজ সম্পন্ন করতে প্রায় ৩০ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে।

দেশ-বিদেশের সকল দ্বীনি ভাইদের নিকট আকুল আবেদন আপনারা আপনাদের সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আশা করি। আসুন আমরা দ্বীন প্রতিষ্ঠার জন্য দ্বীনি কাজে সহযোগীতা করি।

যোগাযোগ: বিকাশ ও ব্যাংক একাউন্ট।
#প্রিন্সিপ্যাল: শায়খ মামুন বিন রুস্তম মাদানী ।
মোবাইল: 01310701650
#ভাইস প্রিন্সিপাল: মুফতি আতাউল্লাহ বিন জামসিদ।
মোবাইল ও বিকাশ- 01858404798
#পরিচালক: শায়খ আব্দুল হান্নান
মোবাইল ও বিকাশ- 01727375724 ।

IMAM BUKHARI (RH.) SALAFIA MADRASAH
A/C NO- 0391120134051
AL- ARAFAH ISLAMIC BANK
COMPANIGONJ BRANCH
DIST COMILLA. BANGLA DESH

-------হে আল্লাহ! আমাদের সবাইকে দান করার তৌফিক দিন..🤲🤲🤲..আমীন

02/09/2024
...........ভালো নেই প্রিয় সুলতানপুর গ্রামও .......... ৬নং ফতেহাবাদ ইউনিয়নের বন্যার কিছু ছবি... দেবিদ্বার, কুমিল্লা।সবাই ...
28/08/2024

...........ভালো নেই প্রিয় সুলতানপুর গ্রামও ..........
৬নং ফতেহাবাদ ইউনিয়নের বন্যার কিছু ছবি... দেবিদ্বার, কুমিল্লা।
সবাই দোয়া করবেন 🤲

পানি বন্দি সুলতানপুর নেয়াজ আলী বাড়ি, #ভাল নেই আমার গ্রাম সুলতানপুর, ৬নং ফতেহাবাদ ইউনিয়ন, দেবিদ্বার, কুমিল্লা, বর্তমান অ...
26/08/2024

পানি বন্দি সুলতানপুর নেয়াজ আলী বাড়ি,
#ভাল নেই আমার গ্রাম সুলতানপুর, ৬নং ফতেহাবাদ ইউনিয়ন, দেবিদ্বার, কুমিল্লা, বর্তমান অবস্থা 🙂💔

24/08/2024

ভাল নেই আমাদের বুড়িচং, কুমিল্লা বাসি, হে আল্লাহ তা'য়ালা সবাই হেফাযত করুন, আমিন।

Address

Madrasha Sultanpur, Debidder
Cumilla

Telephone

+8801310701421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abul Kalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Abul Kalam:

Shortcuts

Share