ফলের নাম
ফুলের নাওড়ী খানকায়ে ছালেহীয়া দারুসসুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানা
প্রতিষ্ঠাতা : হাজী আবদুল খালেক ভুইয়া
আরবি শব্দে শরীরের বিভিন্ন অংশের অর্থ
দৈনিক পড়া ❤️
04/03/2026
শোকবার্তা
গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ফুলের নাওড়ী নিবাসী জনাব জালাল আহমেদ গাজী আর আমাদের মাঝে নেই।
তিনি ফুলের নাওড়ী খানকায়ে সালেহীয়া দারুসসুন্নাত দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির একজন সম্মানিত সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দ্বীনি খেদমত ও সামাজিক কাজে তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হবে।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
নবীকে ভালোবাসলে তার বাণীটা শুনে যাবেন প্লিজ # vairal # reels # আরাফাত মাহমুদ
সূরা আরাফে নতুন একটা ব্যাপার নিয়ে জানলাম। ছোট বেলা থেকে শুনে এসেছি যে আখিরাতের পরিণাম হবে বাইনারি, হয় জান্নাত নয় জাহান্নাম।
অথচ এই সুরার মাধ্যমে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিলো " না"! জান্নাত আর জাহান্নামের মাঝামাঝিও আরেকটা জায়গা আছে। জায়গাটার নাম আরাফ!
এই জায়গার নাম অনুসারেই এই সূরার নামকরণ। "আরাফ" হবে তাদের জন্য, যারা এতটাও ভালো কাজ করেনি যে জান্নাতের টিকেট পেয়ে যাবে। আবার এতটাও খারাপ কাজ করেনি যে জাহান্নামে যেতে হবে। এ যেন মিডেল ক্লাসদের চরণ ভূমি!
এই আরাফবাসি সবসময়ই আশায় থাকবে যে তাদেরকে যেন কোন না কোন সময় জান্নাতে আপগ্রেড করা হয়।
এই আরাফ ছাড়াও হাশরের(The Day Of Judgement) আরেকটা ইম্পর্টেন্ট ফেক্ট আমাদের অনেকেরই অজানা, আর সেটা হলো কান্তারা!
আমরা মনে করি, "কোনো রকমে পুলসিরাত পার হইতে পারলেই বাঁচি!"
ভুল! পুলসিরাত পার হতে পারলেই জান্নাত নয়। পার হতে পারলে অপেক্ষা করবে মুমিনদের জন্য ফাইনাল পরীক্ষা।
হাশরের দিনে বিশ্বাসীদের বিচার হবে দু বার। এক বার হবে সিরাত পার হওয়ার পূর্বে। আরেক বার হবে সিরাত পার হওয়ার পরে। জি ঠিকই শুনেছেন।
পূর্বের বিচার হবে "স্রষ্টার হক নষ্ট করার বিচার"।
আর পরের বিচার হবে "বান্দার হক নষ্ট করার বিচার"।
আর যে জায়গাটায় বিচারটি হবে, সেই জায়গাটির নামই হলো "কান্তারা"। আল-কান্তারাহ হলো সিরাতের পর আরেকটি ছোট সিরাত। বিশ্বাসীগণ যখন জান্নাতে প্রবেশ করবে, তারা এই কান্তারার উপর দিয়েই প্রবেশ করবে। এবং স্রষ্টা এই কান্তারার উপরেই মুমিনদের মধ্যকার আন সেটেলড ইস্যুস গুলো রিসোলভ করবেন।
কল্পনা করুন, একজন ব্যক্তি আল-কান্তারাহ-তে, জান্নাতের দরজার অলমোস্ট দ্বারপ্রান্তে, অথচ সে সেথায় ঢুকতে পারছে না। কারণ তার সব সৎকর্মগুলো যা নিয়ে নিয়ে সে বড়াই করতো সব শেষ। উলটো তাকে জাহান্নামে টেনে নিয়ে হচ্ছে।
সেই হতোভাগাকে আপনি তখন কী বলবেন?
প্রিয় রাসুল(স:) অবশ্য সেই হতভাগা কে ডিফাইন করেছেন "মুফলিস" হিসেবে। "মুফলিস" অর্থ হলো দেউলিয়া বা ব্যাংকরপ্টড।
রাসূল বলেছেন, “তোমরা কি জানো, কে আসল দেউলিয়া?”
সাহাবারা উত্তর দেন, “যার কাছে অর্থ বা সম্পদ কিছুই নেই সে ইয়া রাসূলুল্লাহ?”
রাসূল বললেন, “না! আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের দিনে অনেক নামাজ, অনেক রোজা ও অনেক সদকা নিয়ে উপস্থিত হবে। অথচ সে দেখতে পাবে যে সে ঐ দিনে দেউলিয়া হয়ে গিয়েছে কারণ জীবদ্দশায় সে অন্যদের গালি দিয়ে বেড়াতো। অন্যদের অপবাদ দিয়ে বেড়াতো। অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াতো। অন্যের রক্তপাত ঘটিয়ে বেড়াতো এবং অন্যকে প্রহার করে বেড়াতো। আজ তার সব সৎকর্মগুলো ভুক্তভোগীদেরকে ট্র্যান্সফার করে দিতে হচ্ছে। শুধু তাই না! যদি তার ভালো কাজগুলো ক্ষতিপূরণ গুলোকে কভার করতে না পারে তাহলে তাদের পাপ গুলোও তাঁর ওপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
তাই বলছি, আপনার যারা নামাজ রোজা সাদাকার পাশাপাশি আপনার মুখের ভাষার মাধ্যমে অন্যদের কষ্ট দিয়ে বেড়াচ্ছেন কিংবা আমল দিয়ে অন্যের সম্পদ আত্মসাৎ করে বেড়াচ্ছেন, তাদের জন্য একটাই কথা-
দেখা হবে বন্ধু!
দেখা হবে কান্তারায়!
__________________________
রেফারেন্স:
[১] [কুরআন ৬:৪৬]
[২] [Sahih Al Bukhari 2440]
[৩] [Sahih Muslim 2581]
© Samiul Huq
রোজা অবস্থায় বিড়ি সিগারেট খাওয়া যাবে কী? জেনে নিন ফলো করুন প্লিজ # vairal # waz #
03/03/2025
৩০ দিন রোজা রাখার পর যদি জানতে পারেন আপনার একটা রোজাও কবুল হয়নি!
প্রতিদিন ১৩ ঘণ্টার বেশি না খেয়ে রোজা রাখলেন। লুকিয়েও কিছু খাননি। প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করেছেন, তবুও রোজা ভাঙ্গেননি।
কিন্তু, মাস শেষে যদি জানার সুযোগ থাকতো, আর আপনি জানতে পারলেন আপনার একটা রোজাও হয়নি, তখন কেমন লাগবে? রোজা রেখেছেন, সওয়াব পাননি। বিনিময়ে শুধু ক্ষুধার্তই থেকেছেন! আমাদের সমাজের অনেকেরই এমন হয়!
রাসূলুল্লাহ ﷺ বলেন: “কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না!” [সুনানে ইবনে মাজাহ: ১৬৯০]
তারা কারা? রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তাঁর এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোন প্রয়োজন নেই।” [সহিহ বুখারী: ১৯০৩]
অর্থাৎ, রমাদান মাস শুধুমাত্র উপোষ থাকার মাস না। কেবল না খেয়ে থাকলেই রোজা হবে না। রোজার সওয়াব পেতে হলে আপনাকে চরিত্রবান হতে হবে। মিথ্যা বলা ত্যাগ করতে হবে, আমানত রক্ষা করতে হবে, কাউকে গালি দেয়া যাবে না, গীবত করা যাবে না।
অথচ আমরা অহরহই এমন করি।
বাইরে কাজকর্ম করে বাসায় এসে কোনো কিছু এলোমেলো দেখলে স্বামী রাগারাগি করে, স্ত্রীকে বকা দেয়, গালি দেয়। রিক্সা ভাড়া ঠিক না করে রিক্সায় চড়ে নামার সময় ঝগড়া করে। সময় কাটানোর জন্য বন্ধুদের সাথে বসে বসে গীবত করে। রোজা রেখে মিথ্যা বলে, ঘুষ খায়।
আপনি হয়তো ভাবছেন রোজা রাখছেন। কিন্তু, রাসূলুল্লাহ ﷺ বলছেন- এগুলো রোজা না, এমন রোজার আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ এমন রোজা কবুল করেন না। তাহলে কীভাবে পরিপূর্ণভাবে রোজার সওয়াব পাওয়া যাবে? নিজের চরিত্রকে উন্নত করা। সচ্চরিত্রবান হওয়া।
রাসূলুল্লাহ ﷺ বলেন: “যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমন্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জিম্মাদার।” [সুনানে আবু দাউদ: ৪৮০০]
(সংগৃহীত)
03/03/2025
মানবতার সেবায় তরুণ সংঘের ইফতার বিতরণ ২০২৫
পবিত্র রমজান মানেই সংযম, ত্যাগ ও মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার এক অনন্য সময়। প্রতি বছরের মতো এবারও তরুণ সংঘ সেই মহান দায়িত্বের অংশ হিসেবে ইফতার বিতরণের উদ্যোগ নিয়েছে। সমাজের অসহায় ও দুস্থ মানুষদের মুখে একটু হাসি ফোটাতে সংগঠনটি ৪০ প্যাকেট ইফতার বিতরণ করেছে।
তরুণ সংঘের এই মহতী উদ্যোগ শুধু একটি ইফতার বিতরণ কর্মসূচি নয়, বরং এটি মানবতার সেতুবন্ধন, ভালোবাসা ও সহমর্মিতার এক অনন্য উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের মাধ্যমে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি সবাই দোয়া করবেন — এই কাজে যারা শ্রম দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তাদের দানকে কবুল করুন ।
রোজা অবস্থায় স্ত্রীকে চুমা দেওয়া যাবে কি? লজ্জা নয় জানতে হবে ফলো করুন প্লিজ #
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Fulernawri
Comilla
3583
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 06:00 - 17:00 |
| Wednesday | 06:00 - 17:00 |
| Thursday | 06:00 - 17:00 |
| Saturday | 06:00 - 17:00 |
| Sunday | 06:00 - 17:00 |