3AM Learning Point

3AM Learning Point This page will be helpful for any kind of academic preparation

আলোর প্রতিফলন অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা খাতায় নোট করে রাখ▪️মেরু (P): কোন গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবি...
29/08/2023

আলোর প্রতিফলন অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি সংজ্ঞা খাতায় নোট করে রাখ
▪️মেরু (P): কোন গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে মেরু বলে।

▪️বক্রতার কেন্দ্র (C): গোলীয় দর্পন যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে ঐ দর্পনের বক্রতার কেন্দ্র বলে।

▪️প্রধান অক্ষ: বক্রতার কেন্দ্র ও মেরুর মধ্য দিয়ে গমনকারী রেখাকেই প্রধান অক্ষ বলে।

▪️বক্রতার ব্যাসার্ধ (r): কোন গোলীয় দর্পণের কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকেই বলা হয় বক্রতার ব্যাসার্ধ।

▪️প্রধান ফোকাস: প্রধান অক্ষের নিকটবর্তী ও সমান্তরাল রশ্মি গুচ্ছ কোনো গোলীয় দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে ঐ দর্পণের প্রধান ফোকাস বলে।

▪️ফোকাস দূরত্ব: কোনো লেন্সের মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে ঐ লেন্সের ফোকাস দূরত্ব বলে।

তোমরা যারা বাস্তব বিম্ব ও অবাস্তব বিম্ব এই দুইটা টপিক না বুঝে গদবাধা মুখস্ত কর তারা শুধু চিত্রগুলো দেখে এক বার রিডিং পড় ...
27/08/2023

তোমরা যারা বাস্তব বিম্ব ও অবাস্তব বিম্ব এই দুইটা টপিক না বুঝে গদবাধা মুখস্ত কর তারা শুধু চিত্রগুলো দেখে এক বার রিডিং পড় আশাকরি আর ভুল হবে না ইনশাআল্লাহ

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন...
27/08/2023

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলে।

বিম্ব দুই প্রকার। যথা-

১. বাস্তব বিম্ব বা সদ বিম্ব (Real image) ও

২. অবাস্তব বিম্ব বা অসদ বিম্ব (Virtual image)



১. বাস্তব বিম্ব : কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বিম্ব বলে।

২. অবাস্তব বিম্ব : কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব বিম্ব বলে।

তড়িৎ রাসায়নিক কোষ
27/08/2023

তড়িৎ রাসায়নিক কোষ

Tense অনুযায়ী Sentence পরিবর্তনের বেস্ট ফর্মুলা👌✌️মনযোগ দিয়ে ১ বার দেখলেই এনাফ🥰
26/08/2023

Tense অনুযায়ী Sentence পরিবর্তনের বেস্ট ফর্মুলা👌✌️
মনযোগ দিয়ে ১ বার দেখলেই এনাফ🥰

জীবে প্রজনন ৯ম-১০ম শ্রেণি একাদশ অধ্যায়গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন১। প্রজনন কাকে বলে? উত্তর : যে জটিল প্রক্রিয়ায় জ...
26/08/2023

জীবে প্রজনন
৯ম-১০ম শ্রেণি
একাদশ অধ্যায়
গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন

১। প্রজনন কাকে বলে?

উত্তর : যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে, তাকে প্রজনন বা জনন বলে।

২। অযৌন জনন কাকে বলে?

উত্তর : যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জননকোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয়, তাকে অযৌন জনন বলে।

৩। অণুবীজথলি কাকে বলে?

উত্তর : উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে। এদের অণুবীজথলি বলে।

৪। ফুল কাকে বলে?

উত্তর : প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে ফুল বলে।

৫। সম্পূর্ণ ফুল কাকে বলে?

উত্তর : যে ফুলে পাঁচটি অংশ থাকে, তাকে সম্পূর্ণ ফুল বলে।

৬। অসম্পূর্ণ ফুল কাকে বলে?

উত্তর : যে ফুলে পাঁচটি অংশের মধ্যে একটি বা দুটি অংশ না থাকে, তাকে অসম্পূর্ণ ফুল বলে।

৭। বৃতি কাকে বলে?

উত্তর : ফুলের সবচেয়ে বাইরের স্তবককে বৃতি বলে।

৮। পুষ্পমঞ্জরি কাকে বলে?

উত্তর : কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুলসহ এই শাখাকে পুষ্পমঞ্জরি বলে।

৯। পরাগায়ণ কাকে বলে?

উত্তর : ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ণ বলে।

১০। নিষিক্তকরণ কাকে বলে?

উত্তর : একটি পুংগ্যামেট অন্য একটি স্ত্রী গ্যামেটের সঙ্গে পরিপূর্ণভাবে মিলিত হওয়াকে নিষিক্তকরণ বলে।

১১। ফল কাকে বলে?

উত্তর : নিষিক্তকরণের পর গর্ভাশয় এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশসহ পরিপুষ্ট হয়ে যে অঙ্গ গঠন করে, তাকে ফল বলে।

১২। টেস্টা কাকে বলে?

উত্তর : বীজত্বকের বাইরের অংশকে টেস্টা বলে।

১৩। টেগমেন কাকে বলে?

উত্তর : বীজত্বকের ভেতরের অংশকে টেগমেন বলে।

১৪। অঙ্কুরোদগম কাকে বলে?

উত্তর : বীজ থেকে শিশু উদ্ভিদ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে অঙ্কুরোদগম বলে।

১৫। দ্বিনিষেক কি?

উত্তর : প্রায় একই সময়ে দুটি পুং জনন কোষের একটি ডিম্বাণুর সাথে এবং অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে যে দুটি নিষেক সম্পন্ন হয় তাকে বলা হয় দ্বিনিষেক।

১৬। অমরা কি?

উত্তর : যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ-জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অমরা বলে ।

১৭। আম্বিলিকাল কর্ড কি?

উত্তর : আম্বিলিকাল কর্ড মূলত একটি নালি যার ভেতর দিয়ে মাতৃদেহের সাথে ভ্রুণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে। এটি ভ্রুণের নাভির সাথে যুক্ত থাকে। একে নাড়ীও বলা হয়।

১৭। ক্লিভেজ কাকে বলে?
উত্তর : যে প্রক্রিয়ায় মাইটোসিস বিভাজনের মাধ্যমে জাইগোট বিভাজিত হয়ে অসংখ্য ভ্রুণকোষ সৃষ্টি করে, তাকে ক্লিভেজ বলে ।

১৮। মরুলা কি?
উত্তর : ক্লিভেজ প্রক্রিয়ায় জাইগোট বহুকোষী গোলকে রুপান্তরকে মরুলা বলে।

১৯। ব্লাস্টুলা কি?

উত্তর : মরুলা ডিম্বনালি থেকে জরায়ুতে এসে পৌঁছায় এবং পুনরায় বিভাজিত হয়ে একস্তরী তরলপূর্ণ ফাঁপা বলের আকার ধারণ করে, তখন তাকে ব্লাস্টুলা (blastula) বা ব্লাস্টোসিস্ট (blastocyst) বলে।

২০। গ্যাস্ট্রুলা কি?

উত্তর : গ্যাস্ট্রুলা একটি তিন স্তরের, ফাঁকা কাঠামো।

২১। ফিটাস কাকে বলে?

উত্তর : জাইগোট সৃষ্টির ৭ সপ্তাহের মধ্যে গর্ভস্থ ভ্রুনকে মনুষ্যরুপে সনাক্ত করা হয়। ভ্রুনের এ অবস্থাকে ফিটাস (fetus) বলে।

26/08/2023

জারণ মান নির্ণয়

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা সংগ্রহে রাখতে পার
25/08/2023

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীরা সংগ্রহে রাখতে পার

Address

Cumilla

Telephone

+8801725696427

Website

Alerts

Be the first to know and let us send you an email when 3AM Learning Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to 3AM Learning Point:

Shortcuts

Share