01/11/2020
ENGINEERING
FINAL MODEL TEST 2020
এবার ২০২০ সালে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন আর সরকারি বিশ্ব বিদ্যালয়ে মোট আসন সংখ্যা মাত্র ৪৮,৩৪৩। অর্থাৎ প্রতিটি আসনের বিপরীতে ২৮ জন (বিভাগ বিবেচনায় না নিয়ে)!
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরে কথা বলতে গেলে সর্বপ্রথম আসে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের 'ক' ইউনিটের কথা যেখানে গতবছর(১৯) প্রতিটি আসনের জন্য লড়েছে ৪৯ জন(৮৮,৯৭০/১৭৯৫)।
আর যারা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন বুকে ধরে পরীক্ষা দিয়েছিলেন, তারা প্রতি আসনের জন্য লড়েছেন ২২০জনে!
ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কথা আলাদাভাবে বলতে গেলে সবার আগে বলতে হয় বুয়েট,রুয়েট,চুয়েট,কুয়েটের কথা।
গতবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছিল মোট ৪৭,২৮৬ জন যার মধ্য থেকে সেরা ফলাফলধারী প্রায় ১৫,০০০ পরীক্ষার্থী বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে। সেখান থেকে পুনরায় বাছাই করে ১২,০০০ শিক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য মনোনিত করা হয়। যেখানে প্রতি আসনের বিপরীতে থাকে ১১ জন(১২,০০০/১০৬০)। বলা বাহুল্য যে অবশ্যই এই ১২,০০০ শিক্ষার্থীর প্রতিজনই অত্যন্ত মেধাবী।
জীবন নি:সন্দেহে এক যুদ্ধক্ষেত্র যেখানে প্রতি মুহূর্তে আমরা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই করে আসছি। ভর্তিযুদ্ধ তার মধ্যে অন্যতম। এখানে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখে স্বপ্নপূরনের পথে প্রতি মুহূর্তে আসে হাজারো বাঁধা বিপত্তি। যারা শেষ পর্যন্ত প্রানপনে লড়াই করে সেই যুদ্ধ চালিয়ে যায় তারাই জয়ী হয়।
তোমাদের এই জীবনযুদ্ধকে আরো সহজ করে বিজয়ের দারপ্রান্তে নিয়ে যেতে সহযোদ্ধার মতো লড়াই করে যাচ্ছি আমরাও। ভর্তি পরীক্ষায় ভালো করার সবচেয়ে কার্যকর ও একমাত্র মূলমন্ত্র অনেক অনেক প্রশ্ন সমাধান করা আর পরীক্ষা দেওয়া।
প্রচুর প্রশ্ন সমাধানের মাধ্যমে একটা নির্দিষ্ট টপিকের উপর যত ধরনের প্রশ্ন হওয়া সম্ভব তার সম্পর্কে পরিষ্কার ধারনা তৈরী হয়। এতে করে বেসিক থেকে হাই লেভেলের কনসেপ্ট সম্পূর্ন আয়ত্তে চলে আসে।
আর বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজের দক্ষতা বৃদ্ধি পায়। আর সবচেয়ে বড় কথা নিজের কনফিডেন্স লেভেল অনেক বৃদ্ধি পায় যেটি এই সময়ে সবচেয়ে বেশি দরকার।
তাই আমরা AdWar একাডেমি ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি ENGINEERING FINAL MODEL TEST 2020 কোর্স।
এটি সম্পূর্ন অনলাইন ভিত্তিক একটি কোর্স যেখানে Microsoft এর Teams App এর মাধ্যমে সকল পরীক্ষা নেওয়া হবে।
প্রতিটি প্রশ্ন বুয়েট স্টেন্ডার্ড করে তৈরী করা হবে যেন শিক্ষার্থী নির্দ্বিধায় পূর্ন আত্মবিশ্বাসের সাথে যেকোনো ভর্তি পরীক্ষা দিতে পারে।
এছাড়াও প্রতিটি পরীক্ষার পর সল্ভ শীট ও সল্ভ ক্লাসেরও ব্যবস্থা রয়েছে!
তাই আর দেরী না করে নিচের দেওয়া লিংকে ক্লিক করে এখনি কোর্স রেজিস্ট্রেশন করে নাও।
https://forms.gle/e8bQ82oYhRjYGvqP6
কোর্স রেজিস্ট্রেশনের শেষ দিন ১০ নভেম্বর।
কোর্স সম্পর্কে যেকোনো তথ্য জানতে নিচের দেওয়া নাম্বারের যোগাযোগ করো।
পরীক্ষা শুরুর পূর্বে আলাদা একটি ক্লাসে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় এবং Teams এ কিভাবে পরীক্ষা নেওয়া হবে তা সম্পর্কে বলে দেওয়া হবে।