Taqwa.School - তাকওয়া স্কুল

Taqwa.School - তাকওয়া স্কুল This is a digital school which is emphasize on enlighten humanity through Education

প্রিয় HSC-2026 পরীক্ষার্থীরা,তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন পূরণের সময় এসেছে। আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায়...
01/07/2026

প্রিয় HSC-2026 পরীক্ষার্থীরা,

তোমাদের দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন পূরণের সময় এসেছে। আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করো। সময়ের সঠিক ব্যবহার করো, শান্ত মনে প্রশ্নের উত্তর দাও এবং সর্বোপরি মহান আল্লাহর উপর ভরসা রাখো।
🤲 আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তোমাদের সকলের পরীক্ষা সহজ করে দিন, উত্তম ফলাফল দান করুন এবং জীবনের প্রতিটি ধাপে সফলতা ও কল্যাণ নসীব করুন। আমীন।

সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া। 💙
— তাকওয়া স্কুল।
📍 দিলালপুর, মুরাদনগর, কুমিল্লা

আমাদের কুমিল্লা।সময় পেলে ঘুরে আসুন পরিবার পরিজনদের সাথে নিয়ে।
29/06/2026

আমাদের কুমিল্লা।
সময় পেলে ঘুরে আসুন পরিবার পরিজনদের সাথে নিয়ে।

কৃতজ্ঞতা ও ভালোবাসা 💚আমাদের প্রিয় শিক্ষার্থী তৃতীয় শ্রেণির সামিয়া (রোল-২) তার ভালোবাসার নিদর্শন হিসেবে আমাদের স্কুলকে ...
28/06/2026

কৃতজ্ঞতা ও ভালোবাসা 💚

আমাদের প্রিয় শিক্ষার্থী তৃতীয় শ্রেণির সামিয়া (রোল-২) তার ভালোবাসার নিদর্শন হিসেবে আমাদের স্কুলকে আল্লাহর ৯৯টি সুন্দর নাম (আসমাউল হুসনা) সম্বলিত একটি দৃষ্টিনন্দন ফ্রেম উপহার দিয়েছে।

এত অল্প বয়সে বিদ্যালয়ের প্রতি এমন ভালোবাসা, সম্মান ও আন্তরিকতা সত্যিই আমাদের মুগ্ধ করেছে।

সামিয়ার এই সুন্দর উপহার আমরা সানন্দে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা তাকে উত্তম চরিত্র, উপকারী জ্ঞান, নেক আমল এবং উজ্জ্বল ভবিষ্যৎ দান করুন। তার পরিবারকে ও উত্তম প্রতিদান দান করুন।

প্রিয় সামিয়া, আন্তরিক ধন্যবাদ ও অনেক দোয়া তোমার জন্য।তোমার এই ভালোবাসা ও স্মৃতি আমাদের বিদ্যালয়ের জন্য সবসময়ই মূল্যবান হয়ে থাকবে।

🌿 তাকওয়া স্কুল পরিবার

বৃহ:বার + শুক্রবার কিংবা শুক্রবার + শনিবার যে কোন দুইটি দিন আশুরার রোজা রাখার নিয়্যাত করুন, আজকেই।রাসুল স: বলেন , আশুরার...
24/06/2026

বৃহ:বার + শুক্রবার কিংবা শুক্রবার + শনিবার যে কোন দুইটি দিন আশুরার রোজা রাখার নিয়্যাত করুন, আজকেই।
রাসুল স: বলেন , আশুরার রোজা গত এক বছরের সগীরা গুনাহ কে মিটিয়ে দিবে। (সহীহ মুসলিম)

কি লিখেছি?সঠিক উত্তর দিয়ে যিনি প্রথম কমেন্ট করবেন তার জন্য পুরষ্কার আছে।আর যদি অনেক সঠিক উত্তর আসে তাহলে একজন কে বাছাই ক...
15/06/2026

কি লিখেছি?
সঠিক উত্তর দিয়ে যিনি প্রথম কমেন্ট করবেন তার জন্য পুরষ্কার আছে।
আর যদি অনেক সঠিক উত্তর আসে তাহলে একজন কে বাছাই করবো লটারীর মাধ্যমে।

শেয়ার করুন,যাতে অনেকের নজরে আসে।

15/06/2026

"এক গ্লাস পানির ওজন কত"?

একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে এক সময় শ্রোতাদের সামনে এক গ্লাস পানি উপর করে তুলে ধরলেন। তখন সবাই ভেবে ছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি না অর্ধেক ভর্তি এই প্রশ্নটি করবেন। কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসিমুখে প্রশ্ন করলেন ”এই এক গ্লাস পানি কত ভারী”। উত্তর আসল আট আউন্স থেকে বিশ আউন্সের ভেতর।

তিনি বললেন এর আসল ওজন এখানে কোন ব্যাপার না। ব্যাপার হলো আমরা এটাকে কতক্ষন ধরে রাখছি। ওজনটাও তার উপর নির্ভর করছে।

যদি আমি এটাকে এক মিনিটের জন্য ধরে রাখি, তবে কোন সমস্যা হবে না। যদি এটাকে এক ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যাথা ও অস্বস্তি অনুভূত হবে। আর যদি একদিনের জন্য এভাবে ধরে থাকি তবে আমি অসাড় এবং পক্ষঘাতগ্রস্থ বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোন পরিবর্তন হয় না। কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করবে।

তিনি আরো বিস্তারিত বর্ণনা করতে গিয়ে বলেন আমাদের জীবনের চাপ এবং উদ্বেগগুলো এই গ্লাসের পানির মত। যা নিয়ে কিছুক্ষন ভাবলে তেমন কোন কিছু হবে না। কিন্তু এই চাপ আর উদ্বেগ যদি আমরা সারাদিনের জন্য ধরে রাখি, মনে রাখি - তবে তা আমাদের কোন কিছু করার সামর্থ্যটা কেড়ে নিতে পারে।

তাই চাপ কখনো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানতে যাবেন না। এটাকে সব সময় ছেড়ে দিতে হবে। অর্থাৎ , গ্লাস নামিয়ে রাখতে হবে মনে করে।

শুভ সকাল।

আজ শুক্রবার।দরুদ পড়ছেন তো বেশী বেশী?আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ।
12/06/2026

আজ শুক্রবার।
দরুদ পড়ছেন তো বেশী বেশী?
আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ।

প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা এ দোয়াগুলো পড়ার চেষ্টা করি।
09/06/2026

প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর আমরা এ দোয়াগুলো পড়ার চেষ্টা করি।

আসসালামু আলাইকুম। শুভ সকাল।সকালের যিকিরগুলো এখন থেকে আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো,ইন শা আল্লাহ।
07/06/2026

আসসালামু আলাইকুম।
শুভ সকাল।
সকালের যিকিরগুলো এখন থেকে আমরা নিয়মিত পড়ার চেষ্টা করবো,ইন শা আল্লাহ।

Address

Dilalpur, Muradnagar
Comilla
3540

Opening Hours

Monday 09:00 - 14:00
Tuesday 09:00 - 14:00
Wednesday 08:00 - 14:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801764848383

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa.School - তাকওয়া স্কুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Taqwa.School - তাকওয়া স্কুল:

Shortcuts

Share

Category