02/06/2017
খোলা চিঠি
শ্রদ্ধেয় রাশেদা আক্তার আপা,
সালাম নিবেন.."কুমিল্লা জিলা স্কুল"..নামটা কি কেবল ঐতিহ্যের?? না আপা,এর সাথে প্রতিটা ব্যাচের "আবেগ" নামক একটা শব্দ ও মিশে আছে..আপা জানেন? এ স্কুলের প্রাক্তন ছাত্ররা যেখানেই থাকুক না কেন তাদের একটা জিলা স্কুলের বন্ডিং থাকে...এজন্য তাদের কলেজ/বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা পরিচয় থাকে শুধুমাত্র ঐ বন্ডিং টার কারণে...
আপা আমাদের স্কুলের মাঠটা যে মাঠটা আছে, ওখানে আমরা প্রতিদিন বিকেলে খেলতাম এক সময়..আমাদের কপালে যখন "প্রাক্তন" ট্যাগ টা পড়ল তখনো আমরা মাঝে মাঝে একত্রিত হতাম এই স্কুল আঙ্গিনায়..খেলতাম এ মাঠে...স্মৃতিচারণ করতাম এ প্রানের আঙিনায়...
আপা আজ নাকি আপনি আমাদের খেলতে দেখলে "কু*র বাচ্চা", "শু**র বাচ্চা" বলেন!!!
আপা জানেন আমাদের নিজ নিজ ভার্সিটির বন্ধুরা যখন আমাদের কুমিল্লায় আসে তখন আমরা ওদের নিয়ে এসে দেখাই আর বলি -"এটা আমার স্কুল"
কিন্তু মাঝেমাঝে আমরা এসেও ঢুকতে পারিনা সে চিরচেনা আঙ্গিনায়...
আপা আমাদের এ স্কুলে একজন প্রধান শিক্ষক এসেছিলেন..রাজ্জাকুল হায়দার স্যার..আমরা উনার সাথে বিকেলে ফুটবল খেলতাম...সে সময়ে প্রাক্তন ট্যাগ প্রাপ্ত যেসব বড় ভাইরা স্মৃতি রোমন্থন করতে আসতেন,স্যার তাদের সাথে কথা বলতেন..
আপনি তো মাতৃতুল্য!!তবে খেলতে গেলে কেন আমরা "কু*র বাচ্চা"???
- কুমিল্লা জিলা স্কুল, ২০১২ ব্যাচ