School of unique solution

School of unique solution Here you all the students can get unique solution of various subjects that you you are looking for

23/06/2023

কুমার শানুর গান গাইতে চেষ্টা করলাম.....

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে?...
21/05/2023

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস। এই বিল গেটসকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন, "পৃথিবীতে আপনার চেয়ে ধনী আর কি কেউ আছে? বিল গেটস বলেছিলেন, "হ্যাঁ, এমন একজন আছেন, যিনি আমার চেয়েও ধনী।" এরপর, তিনি একটি গল্পের কথা বর্ণনা করলেন। এটা এমন এক সময় ছিল, যখন আমি ধনী কিংবা বিখ্যাত ছিলাম না। একদিন আমি নিউইয়র্কের বিমান বন্দরে গিয়েছিলাম। তখন আমি একজন সংবাদপত্র বিক্রেতাকে দেখেছিলাম। আমি তার থেকে একটি সংবাদপত্র ক্রয় করতে চেয়েছিলাম। কিন্তু, তখন আমার কাছে খুচরা পয়সা ছিল না। তাই আমি সংবাদপত্র ক্রয় করার ধারণাটি ছেড়ে সেটা বিক্রেতার কাছে ফিরিয়ে দিয়েছিলাম। আমি তাকে আমার কাছে যথেষ্ট অর্থ না থাকার কথা বলেছিলাম। সে বিক্রেতা আমাকে বলেছিলেন, "এটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি।" তার অনুরোধে আমি পত্রিকাটি নিয়েছিলাম। কাকতালীয়ভাবে, দুই থেকে তিন মাস পরে আমি একই বিমান বন্দরে আবার অবতরণ করেছিলাম এবং সেদিনও পত্রিকা ক্রয় করার জন্য আমার কাছে খুচরা টাকা ছিল না। বিক্রেতা আবার পত্রিকাটি আমাকে ফ্রি অফার করেছিলেন। আমি সেটা প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে আমি এটি নিতে পারব না। কারণ, আজও আমার কাছে যথেষ্ট অর্থ নেই। তিনি বলেছিলেন, "আপনি পত্রিকাটি নিতে পারেন, আমি এটা আমার লাভ থেকে ভাগ করে দিচ্ছি। এতে আমার কোনও ক্ষতি হবে না।" আমি পত্রিকাটি নিয়েছিলাম। প্রায় ১৯ বছর পরে আমি বিখ্যাত এবং মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছি। হঠাৎ করে সেই সংবাদপত্র বিক্রেতার কথা মনে পড়ল। আমি তার সন্ধান শুরু করি এবং প্রায় দেড় মাস অনুসন্ধানের পরে আমি তাকে খুঁজে পেয়েছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, "আপনি কি আমাকে চেনেন? তিনি বলেছিলেন, "হ্যাঁ, আপনি বিল গেটস।" আমি তাকে আবারও জিজ্ঞাসা করেছিলাম, "আপনার মনে আছে?! আপনি আমাকে বিনামূল্যে একটি পত্রিকা দিয়েছিলেন? বিক্রেতা বললেন, "হ্যাঁ, মনে আছে।" আপনাকে দুইবার আমি পত্রিকা দিয়েছিলাম। আমি বলেছিলাম, "সে সময় আপনি আমাকে যে সাহায্যটা করেছিলেন তা আমি আজ ফিরিয়ে দিতে চাই। আপনি আপনার জীবনে কি চান বলুন, আমি সেটা পূরণ করব।’' বিক্রেতা বললেন, "স্যার, আপনি কি করে মনে করেন যে এটা করে আপনি আমার সাহায্যের সাথে মেলাতে পারবেন?" আমি জিজ্ঞাসা করলাম, "কিন্তু, কেন?" তিনি বলেছিলেন, "আমি যখন দরিদ্র সংবাদপত্রের বিক্রেতা ছিলাম, তখন আপনাকে সাহায্য করেছিলাম আর আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করছেন তখন-ই যখন আপনি বিশ্বের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে উঠলেন। তাহলে কীভাবে আপনার সাহায্য আমার সাহায্যের সাথে মিলে?" বিল গেটস বলেছিলেন, "আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে, সংবাদপত্রের বিক্রেতা আমার চেয়ে বেশি ধনী ছিলেন। কারণ, তিনি কাউকে সাহায্য করার জন্য ধনী হওয়ার অপেক্ষা করেননি।" আমাদের বুঝতে হবে যে, সত্যিকারের ধনী ব্যক্তি হলো তারা যাদের প্রচুর অর্থের চেয়েও ধনী একটি মন আছে। দামী একটি মন থাকা প্রচুর অর্থের চেয়েও প্রয়োজনীয়। Collected

12/05/2023
শিক্ষা সফর-২০২২ঝলম উচ্চ বিদ্যালয়
10/04/2022

শিক্ষা সফর-২০২২
ঝলম উচ্চ বিদ্যালয়

22/12/2021

বাংলা আর ইংরেজি শিখে সুন্দর সুন্দর বক্তব্য প্রদান করা যায়।

তারা ভাষার শব্দ চয়নটা ভালো জানে

যেটা অন্য মানুষের কাছে ভালো লাগে,
তার মানে
এটা হল অন্যের কাছে ভাষাগত মনোরঞ্জন।

কিন্তু মনের মনোরঞ্জন করার জন্য দরকার বিজ্ঞান এবং দরকার ধর্মীয় জ্ঞান।

সুতরাং শেষের কবিতা রবিন্দ্রনাথের কবিতা নাকি সাহিত্য?

অমুক যুদ্ধ কবে হয়েছিল?

অমুক কোন দেশের নাগরিক ছিলেন?

অমুক প্রণালী কোন দেশের ভেতর দিয়ে গেছে?

অমুক কিসের জনক?

অমুক কত বছর বেঁচেছিলেন?

ইত্যাদি শিখে জীবন কতটা অর্থবহ হয় আমি জানিনা।

আফসোস হয় আমরা কবে কি আবিষ্কার করবো?

আমরা জাতি হিসেবে কবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াবো।

আমাদের বিজ্ঞান এখনো আর্স কমার্সদের প্রশাসনের শেকলে বন্ধী।

তাইতো বিজ্ঞানকে এ দেশে অনুৎসাহিত করা হয়।

আফ্রিকার এক জনজাতির কয়েকটি বাচ্চার সাথে খেলতে খেলতে এক নৃতত্ববিদের অদ্ভুত উপলব্ধি হয়।তিনি ভেবেছিলেন ওদের সাথে একটা মজার ...
17/11/2021

আফ্রিকার এক জনজাতির কয়েকটি বাচ্চার সাথে খেলতে খেলতে এক নৃতত্ববিদের অদ্ভুত উপলব্ধি হয়।তিনি ভেবেছিলেন ওদের সাথে একটা মজার খেলা খেলবেন কিন্তু শেষ পর্যন্ত ঐ শিশুরা তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।
পুষ্টিকর বেশ কিছু ফল একটা ঝুড়িতে রেখে ঝুড়িটা একটা গাছের কাছে তিনি রাখেন এবং ওদের বলেন যে বাচ্চা প্রথম গাছটার কাছে পৌঁছতে পারবে সেই ঝুড়িভর্তি ফলগুলো পাবে।
দৌড়নোর জন‍্য সঙ্কেত দেওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন।দেখলেন কেউ ছুটলো না।কেউ আগে গেল না।সবাই হাত ধরাধরি করে একসাথে গাছের কাছে গেল আর ফলগুলো খেতে লাগলো একসাথে মিলে।যখন উনি ওদের কাছে জানতে চাইলেন যে তারা এরকম কেন করলো তখন সেই জনজাতীয় ভাষায় শিশুরা তাঁকে একটাই শব্দ বললো -'উবুণ্টু'।যার অর্থ হল বাকীরা যদি দুঃখে থাকে আমি সুখী হবো কি করে!!ওদের ভাষায় 'উবুণ্টু' শব্দের অর্থ হল আমি আছি কারণ আমরা সবাই আছি তাই।
ঐ জনজাতির মানুষ জানে সুখী হওয়া কাকে বলে।ওদের আমরা বলি অ-সভ‍্য।আর সুখের পাঁজরে বর্শা হেনে এগিয়ে চলে আমাদের সভ‍্যতা।
তথ‍্যসূত্র:পিটার সিঙ্গার।

- সংগৃহীত।।

"একজন অপরাধী মা বলছি !"সকাল বেলা আজ জরুরী মিটিং, তাই রাসিনকে তড়িঘড়ি নাস্তা করিয়ে দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু...
09/11/2021

"একজন অপরাধী মা বলছি !"

সকাল বেলা আজ জরুরী মিটিং, তাই রাসিনকে তড়িঘড়ি নাস্তা করিয়ে দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু রাসিন কিছুতেই আমাকে যেতে দিবেনা, পা ধরে আছে।
যদিও এই কাজটা অনেক বেশি কঠিন, তবুও আমি তাকে ফাঁকি দিয়ে বের হয়ে যাই ওকে ওর নানুর কাছে রেখে, কাজের মেয়েটা যখন দরজা লাগাচ্ছে কানে আসছে আমার ছেলের কান্না,
" মা আমায় নেয় নি"

বুকের ভিতর চিনচিনে ব্যথা নিয়ে শুনেও না শোনার ভান করে নেমে গেলাম লিফট দিয়ে, এ যেন নিজেই নিজের মনকে বুঝ দেয়ার বৃথা আস্ফালন!

এরপর গাড়িতে আম্মুর ভিডিও কল পাই, ভিডিও তে যা দেখি——আমার ফেরেশতার মত রাসিন আমার ওড়না জড়িয়ে আমার ওয়াশরুমের সামনে মাটিতে শুয়ে আছে, আম্মু কান্না করছে! আমাকে বকা দিচ্ছে! আমার ভিতরটা হাহাকার করে উঠল!

আম্মু জানাল, আমি যাওয়ার পর রাসিন কোথাও থেকে আমার ব্যবহার করা এই ওড়নাটা বের করে এটার ঘ্রাণ নিচ্ছিল আর ফুপিয়ে ফুপিয়ে বলছিল, "মা আমায় নেয় নি"
আম্মু তখন ওকে বলল "মা টয়লেটে গেছে, তোমাকে নিয়ে যাবে বের হয়েই"
এই কথা বলে আম্মু রাসিনের জন্য ফিডার আনতে কিচেনে যায়,কিছুক্ষণ পর এসে দেখে এই দৃশ্য! আমি ওয়াশরুমে আছি জেনে সে দরজার সামনেই পাহারা দিতে দিতে ঘুমিয়ে পরে এই ভয়ে যে আবার ওকে মা ফেলে যায় কিনা !

ভিডিও কলে আম্মু বকা দিচ্ছিল ওকে কেন এত কষ্ট দেই আমি!

আমি নিশ্চুপ!

এরকম নিশ্চুপ আমাকে থাকতে হয় অনেক সময়েই, অনেক কর্মজীবি "মা" দের মতন! মাঝেমাঝে ভাবি সব কাজ বাদ দিয়ে ওকে বুকে নিয়ে থাকি! কিন্তু কর্মময় এই জীবনে আমারো আছে ছোট ছোট কিছু স্বপ্ন!
তাই প্রতিদিন আমার নিরন্তর যুদ্ধ চলে Motherhood + Work Life ব্যালেন্স করতে করতে, জানি না কতদিন পারব !

দোয়া করবেন সবাই আমার ছোট্ট রাসিনের জন্য, সেইসাথে আমার ছোট ছোট স্বপ্নগুলোর জন্য ! স্বপ্নের দিকে এই পথচলা মাঝেমাঝে ভীষণ কঠিন মনে হয়।
Copy from Tasnim Kabir Turji

13/10/2021
09/10/2021

একটি স্কুলের পরিদর্শন চলা অবস্থায়, পরিদর্শককে স্কুলের প্রধান শেষ-বর্ষের ছাত্রদের সামনে কিছু অনুপ্রেরণা মুলক কথা বলার জন্য অনুরোধ করেন।
পরিদর্শক ছাত্রদের উদ্দেশ্য একটি সাদা কাগজ দেখান এবং বল পয়েন্ট দিয়ে কাগজের মাঝে একটি ফোটা দেন। অতপর ছাত্রদের জিজ্ঞাসা করেন- “এখানে তোমরা কি দেখতে পাচ্ছ?”
সামনের সারির একজন দাড়িয়ে জবাব দেয়- “একটি কাল ফোটা দেখতে পাচ্ছি”
পরিদর্শক আবারো সকলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন- “আর কেউ কি কিছু দেখতে পাচ্ছ?”
সকলে সমস্বরে উত্তর দেয়- “কালো ফোটা”
পরিদর্শক তখন কাগজটি ভাঁজ করে পকেটে রেখে দিয়ে বলেন-
“তোমরা কি এই সম্পূর্ণ সাদা পৃষ্ঠাটি দেখতে পাচ্ছনা? আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা খুব সাফল্যমণ্ডিত আর আনন্দদায়ক এবং খুব রোমাঞ্চকর-ঠিক এই সাদা পৃষ্ঠার মত, আবার এমন অনেক ভুল আর ব্যর্থতা আসে যা আমদের চলার পথকে থমকে দেয়, ঠিক এই কালো ফোটার মত।”
আমরা যদি আমাদের দৃষ্টিকে আরও বিস্তৃত পটভূমিতে দেখি তাহলে কালো ফোটাটাকে খুব ছোট আর ক্ষুদ্র মনে হবে যা খুব সহজেই এড়িয়ে চলতে পারব, নতুবা সঙ্কীর্ণ মনে শুধু কালো ফোটাটাই নজরে আসবে। ব্যর্থতার মাঝে নিজেকে কেবল হতাশই মনে হবে।

সংগৃহীত।

03/10/2021

শিক্ষনীয় ঘটনা।

জানিনা সত্যি কিনা #মধ্য বয়সী একটি #মেয়ে কোন এক আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজার হিসাবে কাজ করত। 🤔 তার কাজ ছিল, প্রতিদিন আইসক্রিম তৈরী এবং বিক্রির #হিসাব রাখা। ☺️

একদিন কাজ শেষ হবার কিছু সময় আগে সে আইসক্রিম রাখার স্টোরেজ রুমে ঢুকল। যেটা মূলত কোল্ড স্টরেজ। তখন হুট করে বাইরে থেকে দরজাটি লক হয়ে যায়। সে অনেক চেষ্টা করলেও দরজাটা খোলা সম্ভব হয় নি। অনেক চিৎকার করেও কেন লাভ হয় নি। কারণ ততোক্ষণে অন্যান্য সব কর্মী কাজ শেষ করে বেরিয়ে গেছে।

আস্তে আস্তে সে ঠান্ডায় জমে যেতে লাগল। সে কাঁদছিলো কারণ সে জানে তার মৃত্যু আসন্ন এবং তার বাঁচার কোন সম্ভাবনাই নেই।

হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে একজন সিকিউরিটি গার্ড এসে দরজা খুললেন এবং তাকে অর্ধ হিম অবস্থায় সেখান থেকে তাকে মুক্ত করলেন। মেয়েটি কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞেস করলো, আপনার তো এখানে আসার কথা নয়। হঠাৎ কি মনে করে এমন সময় এখানে আসলেন?

গার্ড উত্তর দিলেন, আমি একটা দীর্ঘ সময় ধরে এ কম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করছি। প্রায় ৩৫ বছর। কিন্তু আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা প্রতি সকালে আমাকে সালাম দিয়ে ঢুকেছে এবং সন্ধ্যায় বের হবার সময় সালাম দিয়ে বেরিয়েছে। বেশিরভাগ মানুষ এমন আচরণ করত যেন তারা আমাকে দেখতেই পায় না। কিন্তু আপনি ছিলেন সেই মানুষ যিনি প্রতিদিন আমাকে হাসিমুখে সালাম করতেন। এবং যথারীতি আজ সকালেও করেছেন।

কিন্তু আজ সন্ধ্যায় আমি আপনার কাছ থেকে সালাম শুনিনি। তার মানে আপনি এখনো বের হন নি। সেটা আমি বুঝতে পেরে আপনাকে খুঁজতে শুরু করি।

শিক্ষা: আমাদের জীবন খুবই ছোট। এই পৃথিবীতে কাউকে ছোট মনে করবেন না। সবাইকে যথাযত সম্মান দিয়ে কথা বলুন। জীবনের প্রয়োজনে কখন কাকে আপনার প্রয়োজন হবে সেটা বলা যায় না। বড় জব বা টাকা পয়সার মালিক হলেই কেউ বড় হয়ে যায় না। বিনয়, সামাজিকতা, সুশিক্ষা মানুষকে বড় করে তুলে।

©️সংগৃহীত

Address

Vill:Odda, P/S: Barura
Cumilla
3560

Website

Alerts

Be the first to know and let us send you an email when School of unique solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to School of unique solution:

Shortcuts

Share

Category