Markazul Hidayah Hifz Madrasha-মারকাযুল হিদায়াহ হিফজ মাদরাসা

  • Home
  • Bangladesh
  • Comilla
  • Markazul Hidayah Hifz Madrasha-মারকাযুল হিদায়াহ হিফজ মাদরাসা

Markazul Hidayah Hifz Madrasha-মারকাযুল হিদায়াহ হিফজ মাদরাসা A Islamic education center .

06/03/2025

হাদীসটি পড়লে কান্না আসবে না এমন পাষাণ দিল নেই!

"হযরত মুসা (আঃ) একদিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেনঃ
"হে প্রভু! আমার অনুসারীদের মধ্যে কে সবচেয়ে বড় পাপি?"

আল্লাহর উত্তরঃ "যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে, সে ব্যক্তি-ই হলো তোমার অনুসারীদের মধ্যে বড় পাপি"

আল্লাহর কথানুযায়ী হযরত মুসা (আঃ) বসে দেখছেন, কিছুক্ষণ পর দেখলেন এক ব্যাক্তি ছোট একটি ছেলেকে কোলে করে পথ অতিক্রম করছে।
হযরত মুসা (আঃ) বুঝে ফেললেন এই সেই বড় পাপি

হযরত মুসা (আঃ) আল্লাহ কে বললেনঃ হে"প্রভু, এখন আমাকে সবচেয়ে নেকী মানুষটিকে দেখান।"

আল্লাহর উত্তরঃ "সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্বস্থান দিয়ে চলে যাবে সেই হইলো সবচেয়ে নেকী"

হযরত মুসা (আঃ) সূর্য ডুবার বেশ আগের থেকে বসে রইলেন যেই সূর্য ডুবছিলো দেখলেন সে সকালের ঐ ব্যাক্তি-ই ছোট ছেলেকে কোলে করে ফিরে যাচ্ছে।

মুসা (আঃ) হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেনঃ "প্রভু একই ব্যক্তি মহা পাপি আবার মহা নেকী" .

আল্লাহ বললেনঃ "হে- মুসা! সকালে যখন এই ব্যাক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করে ছিলো, বাবা!
এই জঙ্গল কতবড়?
বাবা উত্তরে বলেছিলো,অনেক বড়।

ছেলে আবার প্রশ্ন করলো, বাবা! জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে?
তখন বাবা বলেছিলো, হ্যাঁ বাবা! ঐ পাহাড়গুলো জঙ্গল থেকে বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো,পাহাড় থেকে কি বড় কিছু আছে?
বাবা বললো, আছে, এই আকাশ।

ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকে কি বড় কিছু আছে?
সেই ব্যক্তি বললো, হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকেও বড়। ছেলে বাবার এ উত্তর শোনে বললো, বাবা!

তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই?
তখন বাবাটি চিৎকার দিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললো আমার পাপ থেকেও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত।

হে-মুসা! এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এতোই পছন্দ হয়েছে যে সবচেয়ে পাপি ব্যক্তিকে সবচেয়ে' নেকী ব্যক্তি বানিয়ে দিয়েছি।
মনে রেখো আমার শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুন বড়।

হে আল্লাহ আপনি আমাদের সকলকে পিছনের গুনাহসমূহ ক্ষমা করে সামনের দিনগুলোকে সত্যপথে চলার তাওফিক দান করুন"
আমিন

রাসূল (সাঃ) বলেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন,যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।
আবু দাউদঃ ৫১৫

20/06/2024

#রাসেল_ভাইপার_সাপ_নিয়ে_আর_ভয়নেই
রাসেল ভাইপার এই সাপ টি নিয়ে আপনি আতঙ্কে আছেন ??
্কের_কারন_নেই
সকাল সন্ধ্যা নিম্নের দোয়াটি প্রতিদিন একিনের সাথে পড়বেন তাহলে আল্লাহ হেফাজত করবেন ইনশা-আল্লাহ
#সাপ_বিচ্ছু প্রভৃতি বিষাক্ত প্রাণীর অনিষ্ট থেকে
রক্ষার দোয়া।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তায়াআলা তাকে সমস্ত প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’
(তিরমিজি, হাদিস : ৩৬০৪)

#দোয়াটি হলো (আরবি) :

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

#উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

#অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কলেমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।
#বিশেষ_দ্রষ্টব্য
জনস্বার্থে এই আমলটি প্রচার করে সকল কে জানিয়ে দিন

Qatar

পবিত্র কুরবানী কে উদ্দেশ্য করে এই রকম " এক দিনের ক'সাই " লেখা যুক্ত পোশাক/ T- Shirt পরিধান থেকে বিরত থাকুন!  একজন মুসলিম...
08/06/2024

পবিত্র কুরবানী কে উদ্দেশ্য করে এই রকম " এক দিনের ক'সাই " লেখা যুক্ত পোশাক/
T- Shirt পরিধান থেকে বিরত থাকুন!

একজন মুসলিম / মুমিন আল্লাহর হুকুম পালন ও তাকওয়া অর্জনের জন্য পশু কু'রবানী করে থাকেন।
একদিনের ক'সাই হওয়ার জন্য নয়।

-হজরত ইব্রাহিম (আ:) তার পুত্র হজরত ইসমাইল ( আ:) কে যে অনুভুতি নিয়ে কু'রবানী করতে যাচ্ছিলেন, সেই অনুভুতি নিয়ে আপনার পশু কে কু'রবানী করুন!
আল্লাহতালা আমাদের কুরবানী কবুল করুন।
আমার নামায, আমার কুরবানী, আমার জীবন, আমার মরন বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহতালার জন্যই।

সূরা আল-আন‌'আম, আয়াতঃ ১৬২

31/05/2024

যারা রমাদানে তৃপ্তি সহকারে ইবাদাত করতে পারেন নি, এই ১০ দিন আপনাদের জন্য। একটা মুহুর্ত ও অবহেলা করে কাটাবেন না। যার যা চাওয়ার চেয়ে নিন।

🔴 জিলহজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল

৯ দিন রোজা (না পারলে অন্তত শেষের ২ দিন)
আওয়াল ওয়াক্তে ৫ ওয়াক্ত নামাজ
প্রতিদিন কমপক্ষে ২ রাকাআত তাহাজ্জুদ

ইশরাক, চাশত, যাওয়ালের স্বলাত
সামর্থ্য অনুযায়ী গোপনে দান সাদাকা
যথাসম্ভব নফল নামাজ

কমপক্ষে ১ পারা কুরআন তেলাওয়াত
অনবরত জিকির ইস্তেগফার তাসবীহ তাহলীল দুরুদ

নিজে আমল করবেন,
অন্যকে আমল করতে সহযোগিতা করবেন!

28/05/2024

ঘূর্ণিঝড় অথবা মেঘ উঠতে দেখলে রাসূল (সা.) কী করতেন?

হযরত আয়েশা (রা.) বলেন : আমি রাসূল (সা.)-কে মুখ খুলে হা-হা করে হাসতে দেখিনি। তিনি ঘা-ব-ড়িয়ে যেতেন এবং দোআ করতে শুরু করতেন। ভ-য়ের কারণে কখনো উঠতেন, কখনো বসতেন, বৃষ্টি বর্ষণ শেষ না হওয়া পর্যন্ত এ অবস্থা বিরাজ করতো। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি লোকদেরকে দেখছি যে, তারা মেঘ-বাদল দেখলে খুশি হয় যে, বৃষ্টি বর্ষিত হবে। অথচ আপনাকে দেখতে পাচ্ছি যে, মেঘ-বাদল দেখলে আপনার চেহারা পরিবর্তন হয়ে যায় এবং আপনি অস্থির হয়ে পড়েন। এর উত্তরে রাসূল (সা.) বলেন :

'হে আয়েশা! আমি কী করে নি-র্ভয় হয়ে যাব যে, এ মেঘের মধ্যে শাস্তি নিহিত নেই যে মেঘ দ্বারা আ_দ জাতিকে ধ্বং_স করা হয়েছিল সে মেঘ দেখেও তারা বলেছিল, এ মেঘ আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে।' (বুখারী, মুসলিম)

আর এ দোআ পাঠ করবে -
“হে আল্লাহ! বাতাসকে শান্তির বাতাস করে দাও, অশান্তির বাতাস নয়! ইয়া আল্লাহ! একে রহমত হিসেবে নাযিল কর কিন্তু আ-যাব হিসেবে নয়।”

ঘূর্ণিঝড়ের সাথে যদি ঘোর আঁধারও ছেয়ে যায় তা হলে “কুলআউযু বিরাব্বিল ফালাক্ব” ও “কুলআউযু বিরাব্বিন্নাস ও পাঠ করবে”।

হযরত আয়েশা (রা.) বলেন, রাসূল (সা.) ঘূর্ণিঝড় উঠেছে দেখতে পেলে এ দোআ পাঠ করতেন -

“ইয়া আল্লাহ! আমি তোমার নিকট এ ঘূর্ণিঝড়ের ভালো দিকের মধ্যে যা আছে তাই এবং যে উদ্দেশ্যে একে প্রেরণ করা হয়েছে তার ভালো দিক কামনা করছি। এ ঘূর্ণিঝড়ের খারাপ দিক, যা আছে তা এবং একে যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে তার খারাপ দিক হতে তোমার আশ্রয় কামনা করি।” (মুসলিম, তিরমিযি)

আমরা সবাই সবার প্রতি সহানুভূতি হই 👍
25/05/2024

আমরা সবাই সবার প্রতি সহানুভূতি হই 👍

এক অভিভাবকের আফসোস😭হুজুর আমার ছেলেটাকে নামি দামি আন্তর্জাতিক মান সম্পন্ন প্রাইভেট মাদরাসতে হেফজ বিভাগে ভর্তি করিয়েছি আজ...
19/02/2024

এক অভিভাবকের আফসোস😭

হুজুর আমার ছেলেটাকে নামি দামি আন্তর্জাতিক মান সম্পন্ন প্রাইভেট মাদরাসতে হেফজ বিভাগে ভর্তি করিয়েছি আজ ২ বছর হলো।
ভর্তি বাবদ প্রতিবছর ৩৫ হাজর করে আর প্রতি মাসে মাসিক বেতন ও খরচ হিসেবে ২০ হাজার করে দিয়েছি। সাথে আরো আনুসাঙ্গিক খরচ হতো। এ কথা শুনেই অনেকটা অবাক হলাম🤔। তারপর জিঙ্গেস করলাম এতো টাকা কেন? বললো খাবার টা একটু ভালো দিতো আর এসি রুমে খাটে ঘুমাতো এবং কাপড় ওয়াস করে দিতো, এক কথায় আদর বিলাসিতা করে পড়ায়েছি শক করে। কিন্তু আমার একমাত্র ছেলেটার জীবন নষ্ট হয়ে গেছে হুজুর। ওখানে কোন শাষন ছিল না, পড়া লেখা নামে মাত্র ছিলো, নির্দিষ্ট কিছু ছাত্রের উপর শুধু মেহনত করত ওনারা,যাদেরকে বিভিন্ন প্রতিযোগতায় অংশগ্রহণ করানো হয়।

দুই বছরে মাত্র ৯ পারার মতো হেফজ করেছে তাও আবার একদম ইয়াদ নেই,পড়ার মান ও দূর্বল। এ কথা বলে বেচারা কান্নারত অবস্থায় বললো। আসলেই হুজুর এরা মাদরাসা দিয়েছে ব্যবসার জন্য। বাচ্চাদের জীবন নষ্ট করার জন্য।

পরে বললো আসলেই হুজুর এতো বিলাসী ভাবে পড়া লেখা হবে না,আগে অনেক হুজুরদের মূখ থেকে শুনতাম দ্বীনি এলেম কষ্ট ও ত্যাগ স্কীকার করা ছাড়া অর্জন করা অসম্ভব। তা আজ নিজেই বুঝতে পারলাম। পরে আমি শান্তনা দিয়ে কিছু দিক নির্দেশনা দিয়ে বুঝায়ে দিলাম বাপ বেটা কে।
আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন।
Collected byMd. Abdul Mannan ভাই

06/01/2024
মারকাযের ওয়াজ মাহফিলে সকলকে বিশেষ ভাবে দাওয়াত রওইলো ইনশাআল্লাহ।
07/03/2023

মারকাযের ওয়াজ মাহফিলে সকলকে বিশেষ ভাবে দাওয়াত রওইলো ইনশাআল্লাহ।

22/01/2023
16/11/2022

একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন; জেলেদের মাছের খুব প্রশংসা করলেন। তারপর বললেন,
“আচ্ছা, মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”
“বেশিক্ষণ না” জেলেদের এক কথার উত্তর।
“তাহলে আপনারা আরও বেশি সময় দিয়ে আরও বেশি মাছ ধরেন না কেন?” লোকটা প্রশ্ন করেন। জেলেরা বলেন, "আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়"।
“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” লোকটা জিজ্ঞাসা করে। জেলেরা জবাব দেয়,
“আমরা ঘুমায়, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বৌয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই…”। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন,
“আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরও বেশি সময় দিয়ে মাছ ধরতে হবে, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনতে হবে। ”
“তারপর?” জেলেদের প্রশ্ন।
“আপনারা বড় নৌকার সাহায্যে বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় দুটা, তিনটা বা আরও বেশি নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যসত্ত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে, সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর রাজধানী, আমেরিকার লসএঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। ”
“এসব করতে কত সময় লাগবে?” জেলেদের প্রশ্ন।
“কুড়ি/পঁচিশ বছর তো লাগবেই।” জবাব দেয় পর্যটক।
“তারপর” জেলেরা প্রশ্ন করে।
লোকটা হেসে জবাব দেয়, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”
“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করে। পর্যটক তখন জবাব দেন,
“আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন…,”। তখন জেলেরা বলেন,
“সেই কাজটাই তো আমরা এখন করছি। তাহলে এই বিশ/পঁচিশ বছরের এই কষ্টের জীবনের মানে কী?”
(সংগৃহীত ও অনূদিত)

Address

Homna Bazar
Comilla
3546

Telephone

+8801617673221

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Hidayah Hifz Madrasha-মারকাযুল হিদায়াহ হিফজ মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category