Manik Academy

Manik Academy Ataur Rahman Manik | Connect to Learn Something | Chittagong University

জালেমের জুলুম!দেয়ালে অঙ্কন চলছে ফ্যাসিস্ট, শোষক ও স্বৈরাচারের শাসনামল।📍শাহ আমানত হল রোড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।     ...
16/10/2024

জালেমের জুলুম!

দেয়ালে অঙ্কন চলছে ফ্যাসিস্ট, শোষক ও স্বৈরাচারের শাসনামল।

📍শাহ আমানত হল রোড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

04/07/2023

একাডেমিক লাইফে ৪ টি কাজ করুন।

✪ পাসপোর্ট যাদের নেই তারা ৫ বা ১০ বছর মেয়াদি পাসপোর্ট করে ফেলুন।

✪একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে প্রতি মাসে অল্প অল্প করে সেভিংস করুন।

✪ একটা ইনকাম সোর্স তৈরি করুন বা এমন একটা দক্ষতা অর্জন করুন যা দিয়ে ইনকাম করা যায়।

✪ ম্যাথ এবং ইংরেজিতে দক্ষ হয়ে উঠুন।

30/03/2023

একটি বৃষ্টিস্নাত প্রভাত!

ড. আব্দুল করিম ভবন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

07/03/2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে আগামী ২০ মার্চ থেকে। এ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় ভর্তি পরীক্ষার আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফি গতবারের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিষয়ের সিদ্ধান্ত আগামী ১৩ মার্চ প্রকাশিত হবে।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয় এরপর অফিসিয়ালি জানানো হবে।

আজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত এ সভায় সাত অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এক সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো, এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও জীববিজ্ঞান অনুষদ) বিস্তারিত:-💗আবেদন যোগ্যতা:-• ম...
03/03/2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট (সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও জীববিজ্ঞান অনুষদ) বিস্তারিত:-

💗আবেদন যোগ্যতা:-

• মানবিক (সাধারণ), ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ডি ইউনিটে এক্সাম দিতে পারবে।

• সেকেন্ড টাইমার আছে, অর্থাৎ এইচএসসি ২০২১ ও ২০২২ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

• নূন্যতম যোগ্যতা

মানবিক (সাধারণ), বিজ্ঞান ও ব্যবসায় শাখার শিক্ষার্থী:-

এসএসসি ৩.৫০
এইচএসসি ৩.৫০
(তবে উভয় মিলে নূন্যতম ৭.৫০ হতে হবে)

💗পরীক্ষার ধরন:-

পরীক্ষা হবে মোট ১২০ নাম্বারে।

১০০ নম্বরের বহুনির্বাচনী অভীক্ষা (MCQ) এবং বাকী ২০
নম্বর হিসেব হবে SSC and HSC
এর GPA এর উপর।

💗 প্রশ্নের ধরন:-

সর্বমোট ১০০ নম্বরের ১০০ টি MCQ এর মধ্যে,

• বাংলা -৩০
• ইংরেজি -৩০
• বিশ্লেষণ দক্ষতা IQ -২০
• সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি -২০
(যেকোনো বিভাগের শিক্ষার্থী এই ৩টা থেকে যেকোন একটি বিষয় উত্তর করতে পারবে)

• পরীক্ষায় সর্বমোট নম্বরের মধ্যে নূন্যতম ৪০ পেলে পাস হিসেবে গণ্য হবে।
• কোটাধারীদের জন্য পাস মার্ক ৩৫।

• প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ।

• তবে প্রতিটি ভুল উওরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ কর্তন করা হবে।

💗 অনুষদের বিভাগ ও আসন সমূহ:-

সর্বমোট আসন সংখ্যা-১১৫৭ টি।

(এখানে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের আলাদা আসন বন্টন করা আছে)

*মানবিকের জন্য মোট আসন -৩৭১ টি।

- ৩১৫ টি সমাজবিজ্ঞান অনুষদে,
- ৩০ টি ব্যাবসায় প্রশাসন অনুষদে,
- ২৬ টি জীববিজ্ঞান অনুষদে।

*বিজ্ঞানের জন্য মোট আসন -৫০৯ টি।
- ৩৪১ টি সমাজবিজ্ঞান অনুষদে,
- ১৬৮ টি ব্যাবসায় প্রশাসন অনুষদে।

*ব্যবসায় শিক্ষার জন্য মোট আসন -১৬২ টি।
- ১৬২ টি আসন সমাজবিজ্ঞান অনুষদে।

বিভাগ ও আসন:-

আইন- ১১৫ টি আসন (সবার জন্য উন্মুক্ত)

√সমাজিক বিজ্ঞান অনুষদের অধিভুক্ত বিষয়সমূহ-

অর্থনীতি ,
লোকপ্রশাসন ,
আন্তর্জাতিক সম্পর্ক ,
সাংবাদিকতা ,
ডেভেলপমেন্ট স্টাডিজ ,
ক্রিমিনোলজি ,
রাষ্ট্রবিজ্ঞান ,
সমাজবিজ্ঞান ,
নৃবিজ্ঞান ,

√ব্যবসায় প্রশাসন অনুষদের অধিভুক্ত বিষয়সমূহ-

একাউন্টিং ,
ম্যানেজমেন্ট ,
ফাইন্যান্স ,
মার্কেটিং ,
হিউম্যান রিসোর্স এন্ড ম্যানেজমেন্ট ,
ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স ,

√জীববিজ্ঞান অনুষদের অধিভুক্ত বিষয়সমূহ-

ভূগোল ও পরিবেশ বিদ্যা ,
মনোবিজ্ঞান ,

💗 তোমার ভালো একটি আসন এ অনুষদে নিশ্চিত করতে নূন্যতম ইংরেজিতে ২২, বাংলায় ২৫, বিশ্লেষণ দক্ষতায় ১৫ এবং সাধারণ জ্ঞান/গনিত/অর্থনীতিতে ১৫ (সর্বমোট ৭৭+) অবশ্যই রাখার সবোর্চ্চ প্রচেষ্টা চালাবে, ইনশা-আল্লাহ। বাকি আল্লাহ সহায়।

আতাউর রহমান মানিক
আইএইচসি বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ) বিস্তারিত :-💗আবেদন যোগ্যতা:-• মানবিক (সাধারণ), ব্যবসায় শিক্ষ...
03/03/2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদ) বিস্তারিত :-

💗আবেদন যোগ্যতা:-

• মানবিক (সাধারণ), ব্যবসায় শিক্ষা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বি ইউনিটে এক্সাম দিতে পারবে।

• সেকেন্ড টাইমার আছে, অর্থাৎ এইচএসসি ২০২১ ও ২০২২ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

• নূন্যতম যোগ্যতা

মানবিক শাখার শিক্ষার্থী:-
এসএসসি ৩.০০
এইচএসসি ৩.০০
(তবে উভয় মিলে নূন্যতম ৭.৫০ হতে হবে)

বিজ্ঞান ও ব্যবসায় শাখার শিক্ষার্থী:-
এসএসসি ৩.৫০
এইচএসসি ৩.৫০
(তবে উভয় মিলে নূন্যতম ৮.০০ হতে হবে)

💗পরীক্ষার ধরন:-

পরীক্ষা হবে মোট ১২০ নাম্বারে।

১০০ নম্বরের বহুনির্বাচনী অভীক্ষা (MCQ) এবং বাকী ২০
নম্বর হিসেব হবে SSC and HSC
এর GPA এর উপর।

💗 প্রশ্নের ধরন:-

সর্বমোট ১০০ নম্বরের ১০০ টি MCQ এর মধ্যে,

• বাংলা- ৩০
• ইংলিশ- ৩০
• সাধারণ জ্ঞান- ৪০

• পরীক্ষায় সর্বমোট নম্বরের মধ্যে নূন্যতম ৪০ পেলে পাস হিসেবে গণ্য হবে।
• কোটাধারীদের জন্য পাস মার্ক ৩৫।

• প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ।

• তবে প্রতিটি ভুল উওরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ কর্তন করা হবে।

💗 অনুষদের বিভাগ ও আসন সমূহ:-

সর্বমোট আসন সংখ্যা: ১২২১ টি

মানবিক (সাধারণ), ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য সিট ভাগ করা নেই।

অর্থাৎ পজিশনে সামনের দিকে যারা থাকবে, তারাই আসন পাবে!

বিভাগ ও আসন:-

ইংরেজি -১১০
বাংলা -১১০
ইতিহাস -১২০
ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার -১২০
দর্শন -১২০
আরবি -১২০
ইসলাম শিক্ষা -১২০
শিক্ষা ও গবেষণা -১০৫
ভাষা ও ভাষাবিজ্ঞান -৪১
ফারসি ভাষা ও সাহিত্য -৫০
পালি -৮৫
সংস্কৃত -৭০
বাংলাদেশ স্টাডিজ -৫০

💗 তোমার ভালো একটি আসন এ অনুষদে নিশ্চিত করতে নূন্যতম ইংরেজিতে ২৫, বাংলায় ৩০ এবং সাধারণ জ্ঞানে ২৫ (সর্বমোট ৮০+) অবশ্যই রাখার সবোর্চ্চ প্রচেষ্টা চালাবে, ইনশা-আল্লাহ। বাকি আল্লাহ সহায়।

আতাউর রহমান মানিক
আইএইচসি বিভাগ,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বঙ্গবন্ধু হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
02/11/2022

বঙ্গবন্ধু হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

২০২২ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার সময়সূচি!
12/09/2022

২০২২ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার সময়সূচি!

09/09/2022

It's time to leave the Shuttle Train😉

front view of shuttle train,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 💚

Song Credit : O_Mon_(_ও_মন_)_|_Ke_Tumi_Nandini_|_Bonny_|_Rupsha_|_Ishan_Mitra_|_Trissha_Chatterjee_|_Amlaan_|_SVF

11/08/2022

--> ২ টি ঘটনা:

১. Yahoo কোম্পানি Google কে প্রত্যাখ্যান করেছিল
২. Nokia কোম্পানি Android কে প্রত্যাখ্যান করেছিল

কি শিখলাম:
২টি কোম্পানি আজ মার্কেটে খুব খারাপ অবস্থায় আছে

√ সময়ের সাথে নিজেকে আপডেট করুন, অন্যথায় আপনি টিকতে পারবেন না।
√ কোন ঝুঁকি না নেওয়া সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি নিন এবং নতুন প্রযুক্তি গ্রহণ করুন।

--> আরো ২ টি ঘটনা:
১. Google কোম্পানি YouTube এবং Android কিনে নিয়েছে।
২. Facebook কোম্পানি Instagram এবং WhatsApp কিনে নিয়েছে।

কি শিখলাম:
√এত শক্তিশালী হয়ে যান যে আপনার শত্রুরা আপনার মিত্র হয়ে যায়।
√দ্রুত বড় হয়ে উঠুন। প্রতিযোগিতা আপনাথেকেই নির্মুল হয়ে যাবে।

--> আরো ২ টি ঘটনা:
১. বারাক ওবামা একজন আইসক্রিম বিক্রেতা ছিলেন।
২. এলন মাস্ক ছিলেন একটি কাঠের কারখানার শ্রমিক।

কি শিখলাম:
√মানুষের অতীত কাজের ভিত্তিতে বিচার করবেন না।
√ আপনার বর্তমান আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সাহস এবং কঠোর পরিশ্রম তা নির্ধারণ করে।

--> আরো ২ টি ঘটনা:
১. কর্নেল স্যান্ডার্স ৬৫ বছর বয়সে KFC তৈরি করেছিলেন।
২. KFC কর্তৃক প্রত্যাখ্যাত জ্যাক মা আলিবাবা প্রতিষ্ঠা করেন।

কি শিখলাম:
√বয়স শুধুমাত্র একটি সংখ্যা - আপনি যে কোন বয়সে সফল হতে পারেন।
√জীবনে কখনো হাল ছাড়বেন না - কেবল মাত্র তারাই জয়ী হবেন যারা কখনো হাল ছাড়েননি।

--> ২ টি শেষ ঘটনা:
১. ফেরারির মালিক একজন ট্রাক্টর প্রস্তুতকারককে অপমান করেছিলেন।
২. সেই ট্র্যাক্টর নির্মাতা ল্যাম্বোরগিনি তৈরি করেছেন।

কি শিখলাম:
√কখনই কাউকে অবমূল্যায়ন করবেন না বা অসম্মান করবেন না।
√সাফল্য হল সেরা প্রতিশোধ।

∆ আপনি যে কোন বয়সে এবং যেকোনো পটভূমি থেকে সফল হতে পারেন।
∆ বড় স্বপ্ন দেখুন, লক্ষ্য স্থির করুন,কঠোর পরিশ্রম করুন।

কখনোই হাল ছাড়বেন না, জীবনে আশা হারাবেন না।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manik Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Manik Academy:

Shortcuts

Share