02/01/2025
চিলড্রেন রিসার্চ ফান্ড ২য় সিজন
স্কুল- কলেজ পড়ুয়া শিক্ষার্থীদেরকে গবেষণায় আগ্রহী করতে আমরা ২০২৪ সালে শুরু করেছিলাম চিলড্রেন রিসার্চ ফান্ড। এর আওতায়, আমরা শিক্ষার্থীদের নির্বাচিত গবেষণা প্রকল্পের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, প্রশিক্ষণ ও ল্যাবের সহায়তা, ইত্যাদি দিয়ে থাকি। এখন চলছে এর ২য় সিজন।
শিক্ষার্থীদের আগ্রহে আবেদনের সময় আরও ১০ দিন বাড়ানো হল। আবেদন করার দারুন সুযোগ!
বছরের প্রথমদিকে স্কুল-কলেজে পড়ার চাপ একটু কম থাকে। এই সময় চিলড্রেন সায়েন্স ফান্ডে তোমার আগ্রহের বিষয়ে গবেষণার জন্য আবেদন করতে পারো। প্রথম ধাপে জমা দিতে হবে তোমার গবেষণার একটি কনসেপ্ট পেপার বা ধারণাপত্র, যেখানে থাকবে তোমার গবেষণার আইডিয়া বা পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ।
৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
🔬যেসব বিষয়ে তুমি গবেষণা করতে পারবে:
- Physical Science
- Life Science
- Technology
- Environment & Climate Change
- Social Science
- Agriculture
- Education
⏳ দেরি না করে আজই আবেদন করো। এটি হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ!
✅ আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত জানতে ভিজিট করো কমেন্টের লিংকে।