09/01/2023
Greetings
(Informal)
Good Morning
(Morning to 12 pm)
Good Afternoon
(12pm to 5pm)
Good Evening
(5pm to night)
Connect to get some informative videos about our teaching life
09/01/2023
Greetings
(Informal)
Good Morning
(Morning to 12 pm)
Good Afternoon
(12pm to 5pm)
Good Evening
(5pm to night)
09/01/2023
Daily English
★দিনটি ভালো কাটুক = Have a good day.
★শুনে ভালো লাগলো = Glad to hear that.
★আমার কাছে সময় নেই = I don't have time.
★খুব ভালো = Pretty good.
★মন্দ নয় = Not bad.
★পারলে ক্ষমা করে দিও = Forgive me if possible.
★আমার কাছে টাকা চাইবে না = Don't ask me for money.
★তুমি এটা কি করে করতে পারো = How could you do this?
★এটা তোমার নির্ভর করছে= It's up to you.
★আমি এটা অস্বীকার করছি = I decline that.
★এসব জিনিস খাবেনা = Don't eat such things.
★আমি ভীষণ কৃতজ্ঞ = I am very grateful.
27/10/2022
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।। .
🍄Pages-33 th.
🪁Discuss types of Verbs --ক্রিয়ার প্রকারভেদ আলোচনা :
★Principal Verb ২ প্রকার -
১.Transitive verb (t.v)(সকর্মক ক্রিয়া)
২.Intransitive verb (int.v)(অকর্মক ক্রিয়া)
★★ যে Verb - এর object (D.O/ I.O)থাকে না তাকে Intransitive verb (int.v) বলে।
যেমন :
She sleeps.= সে ঘুমায়। ( verb + full stop দিয়ে বাক্য শেষ তাই, sleep = Int.v)
√For example :
* Fire burns.= আগুন জলে।
* The cat stopped suddenly. = বিড়ালটি হঠাৎ থেমে গেল।
* The bell rang loudly.= ঘন্টাটি উচ্চস্বরে বেজে উঠলো।
* The birds fly in the sky.= পাখিগুলো আকাশে উড়ে।
* A blind man cannot see.= একজন অন্ধ লোক দেখতে পায় না।
* The army fought bravely. = সেনাবাহিনী সাহসিকতার সাথে যুদ্ধ করেছে।
* She writes legibly. = সে সুস্পষ্টভাবে লেখে।
* The river flows smoothly. =(verb+ adverb) নদীটি শান্তুভাবে বয়ে চলেছে।
* He runs in the field. = (verb + adverb) সে মাঠে দৌঁড়ায়।
* They speak loudly. = তারা উচ্চস্বরে কথা বলে।
👉উপরের দশটি বাক্যে (burns, Stopped, rang, fly, see, fought,writes, flows, runs, speak ) শব্দগুলো Intransitive verb (int.v).
🪴 Intransitive verb (int.v) -এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ :
১. Intransitive verb -এরপর আর কিছু না বসলেও পরিপূর্ণ তথ্য পাওয়া যায়।
২. Intransitive verb - এরপর আর কোন obj.থাকে না।
🪴অজানা কথা :
১. Intransitive verb - কে " Complete verb" বলা হয়।
২. Dictionary - তে সংক্ষেপে Intransitive verb - কে " Int "দ্বারা প্রকাশ করা হয়।
🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।। .
🍄Pages-32th.
🪁Discuss types of Verbs --ক্রিয়ার প্রকারভেদ আলোচনা :
১.Transitive verb (t.v)(সকর্মক ক্রিয়া)
★★ Transitive verb- এর Structure :
Verb +Object (object টি হবে Noun/Pronoun/Noun phrase)
যেমন:
The boys fly kites. (kites=Noun)
She likes me. (me= Pronoun)
She gave me a black rose. (a black rose= Noun phrase)
★Transitive verb বের করার সহজ উপায় :
Verb কে, ( "কী" বা "কাকে" ) দাঁড়া প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে ঐ verb - কে Transitive verb বলে।
🪴অজানা কথা :
১.Linking verb - কে অনেক সময় "What" দ্বারা প্রশ্ন করা যায়, তবে Linking verb -কে Transitive verb বলা যাবে না। এটি মূলত intransitive linking verb।
যেমন:
Fahim feels tired.I am happy. (feels, am = intransitive linking verb)
২. একটি বাক্যে দুইটি Object থাকলে Verb কে What দিয়ে প্রশ্ন করে যে Object পাওয়া যায় তা Direct (বস্তুবাচক) Object এবং Verb কে Whom দিয়ে প্রশ্ন করে যে Object পাওয়া যায় তা Indirect (ব্যক্তিবাচক) Object.
# মনে রাখা জরুরী :
Transitive verb -এর পর একটি Obj হলে, তা সর্বদা Direct Obj হিসেবে বিবেচিত হবে।
For example :
* She gave him a red rose. [( him= I.O, (a red rose= D.O)]
* She returned him his wallet. [ (him = I.O), his wallet = D.O)]
** They like me. ( me = D.O)
** We should help you. (you = D.O)
🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।। .
🍄Pages-31th.
🪁Discuss types of Verbs --ক্রিয়ার প্রকারভেদ আলোচনা :
★Principal Verb ২ প্রকার -
১.Transitive verb (t.v)(সকর্মক ক্রিয়া)
২.Intransitive verb (int.v)(অকর্মক ক্রিয়া)
★★ যে Verb - এর object (D.O/ I.O)থাকে তাকে Transitive (T.V) বলে।
যেমন :
She gave me a mobile.=সে আমাকে একটা মোবাইল দিল।
এখানে, a mobile (D.O), me (I.O) ♪নোট : Sentence - এ indirect object আগে বসে।
√For example :
* Fire burns everything. = আগুন সবকিছু পুড়াই।
* The driver stopped the car. =চালক গাড়িটি থামালো।
* The peon rang the bell. = পিয়ন ঘন্টা বাজালো।
* The boys fly kites.= ছেলেগুলো /বালকগুলো ঘুড়ি উড়ায়।
* I sea a bird.=আমি একটা পাখি দেখছি।
* The Army fought the battle.=সেনারা যুদ্ধ শুরু করল/করেছিল।
* She writes stories. = সে গল্প লিখে।
* A mother loves her child. = একজন মা তার সন্তানকে ভালোবাসেন।
* He took shelter under a banyan tree.=সে একটি বটগাছের নিচে আশ্রয় নিয়েছিল।
* The lad understood the lesson. =বালকটি লেসনটি /পাঠটি বুঝেছিল।
👉উপরের নয়টি বাক্যে (burns, stopped, rang, fly, see, fought, writes, loves, took, understood) শব্দগুলো Transitive verb।
🪴 Transitive verb -এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ :
১. প্রতিটি verb -এর পরেই object আছে।
🪴অজানা কথা :
১. Transitive verb -এর object কে "receiver of the action" বলা হয়।
২. Dictionary -তে সংক্ষেপে transitive verb কে "tv" দিয়ে উল্লেখ করা হয়।
৩. Transitive verb -এর object ব্যক্তিবাচক না হলে, সাধারণত তা plural অথবা noun phrase হয়।
৪. Transitive verb - কে " Incomplete verb " বলা হয়।
🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।। .
🍄Pages-30th.
🪁Discuss types of Verbs --ক্রিয়ার প্রকারভেদ আলোচনা :
b)Auxiliary বা Helping verb (সাহায্যকারী ক্রিয়া)
★★ যে Verb - এর নিজের কোন পৃথক অর্থ নেই, অর্থের দিক দিয়ে বিভিন্ন প্রকার Sentence, Tense বা Voice -এর বিভিন্ন রূপ গঠনের জন্য Principal verb কে সাহায্য করে, তাকে Auxiliary verb বা Modal verb বলে।
আরো সহজ করে বললে -
★ যে Verb অর্থের দিক দিয়ে Principal/main Verb কে সাহায্য করে , তাকে Auxiliary verb বলে।
♪যেমন : She is going home.
এখানে, going হলো main verb এবং 'is' হলো সাহায্যকারী verb বা modal.
√For example :
* He has eaten rice. = সে ভাত খেয়েছে।
* I do not do the sums. =আমি অংক গুলো করি না।
* He knows that we had bought the house. =সে জানে যে আমরা বাড়িটি কিনেছিলাম।
* He was writing a letter. =সে একটা চিঠি লিখছিল।
* The flower is liked by all. =ফুল সকলের কাছে পছন্দ।
* He is doing his best. =সে তার সর্বোচ্চটা করছে।( Present continuous গঠনে "is" )
* He can run fast. = সে দ্রুত দৌড়াতে পারে। . (মনের ভাব প্রকাশে modal verb "can"
* She does not /did not study attentively. = সে মনোযোগ দিয়ে পড়ে না /পড়ে ছিল না।
(বাক্যকে না বোধক করতে auxiliary verb "does not /did not)
* Don’t I help you? = আমি কি তোমাকে সাহায্য করি না? (প্রশ্ন করতে Don’t )
👉উপরের নয়টি বাক্যে has, do not, had, was, is, can, did not গুলো auxiliary verb ।
🪴Auxiliary বা Helping verb এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ :
১. এই verb গুলো উপরে উল্লেখিত ৪ ধরনের কাজ করেছে। বাক্যগুলো বাংলা অনুধাবন করলে তা বুঝতে পারবে।
👉Auxiliary বা Helping verb-এর ৪টি কাজ :
যথাঃ
১. Tense গঠন করে,
২.মনের ভাব প্রকাশ করে,
৩. বাক্যকে না-বোধক করে এবং
৪. বাক্য কে প্রশ্নবোধক করে।
🪴অজানা কথা :
Sentence এ Auxiliary verb দুই অবস্থায় বসতে পারে।
১. as an Auxiliary verb।
যেমন: I am going. =আমি যাচ্ছি। ("am "-Auxiliary verb)
২.as an main verb।
যেমন: I am a teacher. =আমি একজন শিক্ষক। (" am"- main verb)
🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।।
🍄Pages-29th.
🪁Discuss types of Verbs --ক্রিয়ার প্রকারভেদ আলোচনা :
*Principal/Main verb (প্রধান বা মূলক্রিয়া)
★★ যে Verb এর নিজস্ব অর্থ থাকে, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অপরের ওপর নির্ভর করে না, তাকে Principal verb বলে।
আরো সহজ করে বললে -
★ যে Verb পরিপূর্ণ অর্থের ক্ষেত্রে অন্য কোনো Verb এর সাহায্য নেয় না, তাকে Principal verb বলে।
♪যেমন : I am happy. = আমি সুখী।
এখানে, 'am' (Principal verb)
√For example :
* He has a cat.= তার একটা বিড়াল আছে। (আছে অর্থে)
* I do the sums. = আমি অংক গুলো কষি।(করা অর্থে)
* We had a good house.= আমাদের একটা সুন্দর বাড়ি ছিল। (ছিল অর্থে)
* He was tried.= সে ক্লান্ত ছিল। (ছিল অর্থে)
* The flower is beautiful.= ফুলটি সুন্দর। (হয় অর্থে)
* She dances.= সে নাচে।
* I met you.= আমি তোমার সাথে দেখা করেছিলাম।
* Fahim discussed the matter. = ফাহিম বিষয়টি নিয়ে আলোচনা করেছিল।
👉উপরের আটটি বাক্যে has, do, had, was, is, dance, discuss এদের নিজস্ব অর্থ আছে।
🪴Principal/Main verb এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ :
১. পরিপূর্ণ অর্থের জন্য এই verb গুলো auxiliary বা modal verb এর সাহায্য নেয় নি।
🪴অজানা কথা :
১. যে sentence - এ একটিই verb সেটাই হবে main verb ।
২. পাশাপাশি দুটি verb থাকলে দ্বিতীয়টি হবে main verb।
যেমনঃ I am going home.= আমি বাড়ি যাচ্ছি।
এখানে, 'going' আসল verb এবং 'am' হল সাহায্য কারী verb বা modal.
৩. Main verb এর অপর নাম Lexical verb।
৪. কোন বাক্যে একক verb হিসেবে be verb (am/is/are/was/were) ব্যবহৃত হলে তাকে Principal verb/ Linking verb উভয় বলা যায়।
যেমনঃ
He is a doctor. = সে একজন ডাক্তার।
I was absent.= আমি অনুপস্থিত ছিলাম।
🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।।
🍄Pages-28th.
🪁Discuss types of Verbs --ক্রিয়ার প্রকারভেদ আলোচনা :
B)Non- finite/ Infinitive verb (নন -ফাইনাইট/ইনফিনিটিভ )- অসমাপিকা ক্রিয়া :
★★ যে Verb মূলত tense ও person অনুযায়ী বাক্যে পরিবর্তন হয় না এবং যে verb টি কখনই subject এর পরে বসে না তাকে non- finite verb বলে।
আরো সহজ করে বললে -
★যে Verb দেখে tense নির্ণয় করা যায় না, তাকে non- finite verb বলে।
♪♪নোট: Person ও Number দ্বারা এর verb ------সীমাবদ্ধ নয়। অর্থাৎ Person, Number বা tense কোন কিছুই এ Verb - এর রূপ পরিবর্তন করতে পারে না।
√For example :
*He wants to eat rice. = সে ভাত খেতে চায়।
*She wanted to eat rice. = সে ভাত খেতে চাইলো।
*They will like to eat rice. =তারা ভাত খেতে পছন্দ করবে।
* We sat in the restaurant to meet you.=আমরা রেস্টুরেন্টে বসেছিলাম তোমার সাথে সাক্ষাৎ করতে।
* I saw the man playing tennis. = আমি মানুষ/লোক টিকে টেনিস খেলতে দেখেছিলাম।
* Having finished the work, I returned my village. = কাজটি শেষ করে আমি গ্রামে ফিরে গিয়েছিলাম।
👉উপরের ছয়টি বাক্যে) eat, meet, playing, finished শব্দগুলো non -finite verb। কেননা, এই Verb গুলো tense গঠনে সাহায্য করেনি এবং Subject এর পরে ও বসেনি।
🪴Non-finite verb এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ :
১. Non- finite verb মূলত finite verb এর বিপরীত বৈশিষ্ট্য সম্বলিত verb ।
🪴অজানা কথা :
১. Non- finite verb বাক্যে যেকোনো জায়গায় বসতে পারে।
২. to eat খেতে, to play খেলতে, to read পড়তে, ইত্যাদি infinitive এগুলোকে Verb Nouns- ও বলা হয়।
যেমন: She wants to eat rice. (To eat what ? rice)
🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।।
🍄Pages-27th.
🪁Discuss types of Verbs --ক্রিয়ার প্রকারভেদ আলোচনা :
A) Finite verb (ফাইনাইট)- সমাপিকা ক্রিয়া :
. ★★ যে Verb বাক্যে বসে person (subject) কে অনুসরণ করে এবং tense গঠনে সাহায্য করে তাকে finite verb বলে।
♪♪নোট: Person ও Number দ্বারা এ verb সীমাবদ্ধ।
√For example :
* She eats rice.= সে ভাত খায়।
এখানে,
She হওয়াতে verb এর শেষে 's' যুক্ত হয়েছে।
* I write an email. = আমি একটা ইমেইল লিখি।
* He sings folk songs.= সে লোকগীতি গান গায়।
* We went to market.= আমরা বাজারে গিয়েছিলাম।
* She has bought a lot of toys.= সে অনেকগুলো খেলনা কিনেছে।
* Tasfiya is drawing a picture.= তাসফিয়া একটি ছবি আঁকছে।
👉উপরের ছয়টি বাক্যে) eats, write, sings, went, has, is) শব্দগুলো হলো finite verb । সবগুলো verb- ই subject এর নিকটে বসেছে। প্রতিটি verb এর present & past form আছে।
🪴Finite verb এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ :
১. যে verb subject এর পরে বসে।
২. যে verb এর present form ও past form আছে।
৩. Finite verb ছাড়া sentence (বাক্য) গঠিত হয় না।
🪴অজানা কথা :
১. Auxiliary verb এবং main verb পাশাপাশি বসলে Auxi.verb টি finite verb হয়ে যায়, আর main verb টি তখন non-finite verb হয়ে যায়।
২. যদিও Modal auxiliary verb এর অনেক ক্ষেত্রে past form হয় না, তবুও modal verb কে finite verb বলা হয়।
🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।।
🍄Pages-26th.
🪁Kinds of Verbs(ক্রিয়ার প্রকারভেদ) : Verbs are of two main classes (প্রধানত দুই শ্রেণীর Verb)--
A) Finite verb (ফাইনাইট)- সমাপিকা ক্রিয়া :
B) Non- finite /Infinitive verb (নন ফাইনেট /ইনফিনিটিভ)
আবার, A) Finite verb ২ প্রকার :
1) Principal /Main verb
2) Auxiliary /Helping verb
▶️Principal/Main verb আবার, ২ প্রকার:
a) Transitive verb (t.v)
b) Intransitive verb (int.v)
here,
* Transitive verb ২ প্রকার:
১. Regular
২. Irregular
*Intransitive verb ২ প্রকার:
১.Regular
২.Irregular
▶️Auxiliary /Helping verb আবার, ২ প্রকার:
a) Primary auxiliaries
b) Modal auxiliaries
B) Non- finite /Infinitive verb আবার, ৩ প্রকার:
1) Gerund
2) Participle
3) Infinitive
👉এছাড়াও আরো অন্য Verb গুলো হলো :
C) Linking (principal) verb (যোগসুত্র স্থাপন কারী)
নোট: Linking verb সর্বদা Linking verb না থেকে তা action verb হতে পারে।
D) Causative (principal)verb. (ণিজন্ত ক্রিয়া)
E) Reflexive verb (আত্মঘঠিত ক্রিয়া)
F) Factitive verb
G) Impersonal verb (অব্যক্তিক ক্রিয়া)
H) Cognate verb (সমজাতীয় ক্রিয়া)
I) Quasi-Passive verb
J) Verb of incomplete prediction.
K) Reciprocal verb
L) Inchoative verb
M) Verb of perception.
N) Non-conclusive verb.
🎄 🎄 🎄🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।।
🍄Pages-25th.
🪁Uses of Verbs: ইংরেজি বাক্যে Verb বিশেষ ভূমিকা পালন করে বিধায় একে living word বা বাক্যের প্রাণ বলা হয়।
👉Heart বা হৃদয় ছাড়া যেমন মানুষ কল্পনা করা যায় না, তেমনি Verb ছাড়াও sentence বা বাক্যের কথা কল্পনা করা যায় না।
➡️এইজন্য, বলা হয়ে থাকে -"Verb is the heartbeat of a sentence "
★Verb- এর সংজ্ঞা :
⛳ যে word /parts of speech দ্বারা কোন কাজ করা, ঘটা, কোন কিছু থাকা বা হওয়ার জন্য যে শব্দ ব্যবহার করা হয়, তাকে Verb বলে।
🌿Verbs tells us what happens. they express action. We cannot make any sentence without a verb. অর্থাৎ Verb ব্যতীত কোন sentence হয় না।
🥗চলিত কথায় Verb ছাড়া দু-চারটি বাক্য হয় - (A verbless sentence could be :
a) Nothing more for the time being. = আপাতত আর কিছুই না।
b) My best compliments to you.= আপনার প্রতি আমার সেরা অভিনন্দন।
c) So much today.= আজ অনেক।
d) True, no doubt. = সত্যই, নিঃসন্দেহে।
e) So far so good. = এ পর্যন্ত সব ঠিকই।
f) Everything so far. = এ পর্যন্ত সবকিছু।
g) Of course not. = অবশ্যই না।
h) The practical conclusion? = ব্যবহারিক উপসংহার?
i) Finally, on one small point. = অবশেষে, একটি ছোট পয়েন্টে।
j) Lastly, the poetry of metaphor. = সবশেষে, রূপকের কবিতা।
k) What a lot of nonsense! = কি অনেক আজেবাজে কথা!
🎄 🎄 🎄🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "
🌻🌾Topics : Verbs(ক্রিয়া).... নিয়ে যত কথা..।।
🍄Pages-24th.
🪁Uses of Verbs: Verb তিন ধরনের কাজ করে থাকেঃ
★1. A physical action - বাহ্যিক শক্তি খাটিয়ে।
For example :
Go = যাওয়া।
Swim = সাঁতার কাটা।
Come = আসা।
Run = দৌড়ানো।
Cook = রান্না করা
★2. A mental action - মস্তিষ্ককে কাজে লাগিয়ে।
For example :
Think = চিন্তা করা।
Believe = বিশ্বাস করা।
Consider = বিবেচনা করা।
Remember = স্মরণ করা।
Imagine = কল্পনা করা।
★3. A state of being - যা একটি অবস্থা বোঝায়।
For example:
Be verb (am/is/are/was/were)= হয়/আছে /আছ /আছি/ ছিল/ছিলে/ছিলেন / ছিলাম ইত্যাদি।
Remain = থাকা।
Appear = দৃশ্যমান হওয়া।
Stay = অবস্থান করা।
Live = বাস করা।
🕹️More Example :
She goes to school.= সেই স্কুলে যায়।
I swim in the river. = আমি নদীতে সাঁতার কাটি।
He came here yesterday. = সে গতকাল এখানে এসেছিল।
He runs fast.= সে দ্রুত দৌড়ায়।
Her mother cooks rice.= তার মা ভাত রান্না করে।
I think you need to think about future. = আমি মনে করি তোমার ভবিষ্যত নিয়ে ভাবতে হবে।
I believe you have done something for me. = আমি বিশ্বাস করি আপনি আমার জন্য কিছু করেছেন।
He seriously considered changing careers. = তিনি গুরুত্বসহকারে ক্যারিয়ার পরিবর্তনের কথা বিবেচনা করে ছিলেন।
I remember you all time. = আমি সবসময় তোমাকে স্মরণ করি।
I always imagine that picture. = আমি সবসময়ই ঐ ছবিটার কথা কল্পনা করি।
I am in room. = আমি রুমে আছি।
We are concerned about this. = আমরা এ বিষয়ে উদ্বিগ্ন।
He is a doctor. = সে একজন ডাক্তার।
She was a student. = সে একজন ছাত্রী ছিল।
They were players. =তারা খেলোয়াড় ছিল।
You were in sylhet. = তুমি সিলেটি ছিলে।
We remained silent. = আমরা চুপ করে রইলাম।
You always appear when something bad is about to happen. = যখন খারাপ কিছু ঘটতে চলছে তখন আপনি সর্বদা উপস্থিত হন।
They stay in Mirpur. = তারা মিরপুরে অবস্থানরত।
We all live in Dhaka. =আমরা সবাই ঢাকা বাস করি।
👉উপরের বাক্যগুলোতে , go, swim, come, run, cook, think, believe, consider, remember, imagine, be verb,remain, appear,stay,live ইত্যাদি Verb(ক্রিয়া)।
🎄 🎄 🎄🎄🎄Follow the page and wait for the next page. I will give the next page constantly.
🎀 Stay connected.
Best regards
"Habib Sir "