EXAM Preview

EXAM Preview Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from EXAM Preview, Tutor/Teacher, jhawtala, Cumilla.

30/03/2026
23/03/2026

প্রথম অধ্যায়: ভৌত রাশি এবং তাদের পরিমাপ,(প্রশ্ন ব্যাংক)
(২০১৪- বর্তমান বোর্ড ও টেস্ট প্রশ্ন ব্যাংক)
টাইপ–১: মৌলিক ও লব্ধ রাশি সম্পর্কিত
১. মৌলিক রাশির এককসমূহের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার?
২. 'N' একটি নিক (লব্ধ) একক — ব্যাখ্যা কর।
৩. মন্দন/ত্বরণ/অভিকর্ষজ ত্বরণ লব্ধ রাশি — ব্যাখ্যা কর।
৪. বল/ওজন লব্ধ রাশি — ব্যাখ্যা কর।
৫. কাজ/শক্তি/তাপ লব্ধ রাশি — ব্যাখ্যা কর।
৬. ভরবেগ/চাপ/বলের ঘাত লব্ধ রাশি — ব্যাখ্যা কর।
৭. ক্ষমতা লব্ধ রাশি — ব্যাখ্যা কর।
৮. ভর ও ওজন একই রাশি নয় — ব্যাখ্যা কর।
৯. মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লিখ।
১০. ভৌত রাশিকে দুই ভাগে বিভক্ত করার দুটি সুবিধা লিখ।
১১. ৭টি মৌলিক রাশির নাম, একক ও মাত্রা লিখ।
টাইপ–২: একক ও উপসর্গ সম্পর্কিত
১২. কোনো রাশির পরিমাপ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?
১৩. একক ছাড়া ভৌত রাশিগুলোকে প্রকাশ করা যায় না — ব্যাখ্যা কর।
১৪. মৌলিক রাশির ক্ষেত্রে এককের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
১৫. পদার্থবিজ্ঞানে কোনো রাশির পরিমাণ লেখার সাথে রাশিটির একক লেখা কেন প্রয়োজন?
১৬. এককের গুণিতক ও উপগুণিতক ব্যবহার হয় কেন?
১৭. দৈনন্দিন জীবনে কীভাবে আমরা উপসর্গ ব্যবহার করি — ব্যাখ্যা কর।
১৮. এক হেক্টো/মেগা এক ন্যানোর কত গুণ?
১৯. একক লেখার নিয়মাবলি লিখ।
২০. পরিমাপের আন্তর্জাতিক প্রচলন কেন শুরু হয়?
টাইপ–৩: মাত্রা ও মাত্রা সমীকরণ সম্পর্কিত
২১. মাত্রা বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।
২২. পদার্থবিজ্ঞানে মাত্রার প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর / কোনো রাশির মাত্রা জানা প্রয়োজন কেন?
২৩. মাত্রা সমীকরণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
২৪. বলের মাত্রা MLT⁻² বলতে কী বোঝায় — ব্যাখ্যা কর।
২৫. একক ও মাত্রার মধ্যে পার্থক্য লিখ।
২৬. G-এর মাত্রা প্রতিষ্ঠা কর।
২৭. s = ut + ½at² সমীকরণটি মাত্রার সাহায্যে যাচাই কর।
২৮. V = U + at সমীকরণটির মাত্রা যাচাই কর।
টাইপ–৪: পরিমাপ যন্ত্র (General)
২৯. ক্ষুদ্র ও সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে মিটার স্কেলের সীমাবদ্ধতা কী?
৩০. দৈর্ঘ্যের ক্ষুদ্র ও নির্ভুল পরিমাপের জন্য কী ধরনের স্কেল ব্যবহার করা হয়?
৩১. একটি স্কেল দিয়ে কতটুকু মাপা যায় — ব্যাখ্যা কর।
৩২. স্লাইড ক্যালিপার্স ও স্ক্রুগজের মধ্যে পার্থক্য লিখ।
৩৩. ভার্নিয়ার সমপাতন বলতে কী বুঝ?
৩৪. এনালগ স্টপওয়াচ ও ডিজিটাল স্টপওয়াচের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক?
টাইপ–৫: ভার্নিয়ার ক্যালিপার্স সম্পর্কিত
৩৫. স্লাইড ক্যালিপার্সে ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করা হয়?
৩৬. একটি বস্তুর দৈর্ঘ্য সূক্ষ্ম পরিমাপে সাধারণ স্কেলের/স্লাইড ক্যালিপার্স চেয়ে ভার্নিয়ার স্কেল/স্ক্রুগজ অধিক গ্রহণযোগ্য — ব্যাখ্যা কর।
৩৭. স্লাইড ক্যালিপার্সের সাহায্যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা কর।
৩৮. ভার্নিয়ার ধ্রুবকের মান ০.০৫ মিলিমিটার বলতে কী বুঝ — ব্যাখ্যা কর।
৩৯. ভার্নিয়ার ধ্রুবকের মান নির্দিষ্ট নয় / ভার্নিয়ার ধ্রুবক সার্বজনীন ধ্রুবক নয় কেন — ব্যাখ্যা কর।
৪০. ভার্নিয়ার/বৃত্তাকার স্কেলের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ব্যাখ্যা কর।
টাইপ–৬: স্ক্রু গজ সম্পর্কিত
৪১. স্ক্রুগজে পিচ ১ mm বা ২ mm বলতে কী বুঝ?
৪২. স্ক্রু গেজের লঘিষ্ঠ মান ০.০১ mm বলতে কী বোঝায়?
৪৩. তারের ব্যাস পরিমাপে স্ক্রু গেজ ভার্নিয়ার ক্যালিপার্স অপেক্ষা অধিক গ্রহণযোগ্য — ব্যাখ্যা কর।
টাইপ–৭: ত্রুটি ও নির্ভুলতা সম্পর্কিত
৪৪. সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
৪৫. একটি হলুদের/চিপসের প্যাকেটের গায়ে (২০ ± ০.৫) gm লেখা আছে — এর অর্থ ব্যাখ্যা কর।
৪৬. ভিন্ন ভিন্ন দৈর্ঘ্যের পরিমাপে একই চূড়ান্ত ত্রুটি হলে যেটির দৈর্ঘ্য বেশি সেটির পরিমাপের সঠিকতা বেশি — ব্যাখ্যা কর।
৪৭. দুটি দৈর্ঘ্যের পরিমাপে একই যন্ত্রে মাপা হলে ছোট বস্তুর দৈর্ঘ্য মাপলে আপেক্ষিক ত্রুটি বেশি — ব্যাখ্যা কর।
৪৮. কোনো যন্ত্র দিয়ে পরিমাপ যত বেশি, আপেক্ষিক ত্রুটি তত কম হয় — ব্যাখ্যা কর।
৪৯. স্লাইড ক্যালিপার্স দ্বারা পরিমাপকৃত দৈর্ঘ্য ১০০% সঠিক হয় না — ব্যাখ্যা কর।
৫০. পরিমাপ যন্ত্রে শূন্য ত্রুটির ব্যবহার গুরুত্বপূর্ণ কেন — ব্যাখ্যা কর।
৫১. কীভাবে বোঝা যায় স্ক্রুগজ/স্লাইড ক্যালিপার্সে যান্ত্রিক ত্রুটি বিদ্যমান?
৫২. দৈব ত্রুটি এড়ানো সম্ভব নয় কেন কিংবা দৈব ত্রুটির জন্য করণীয় কী — ব্যাখ্যা কর।
৫৩. V.C ও L.C এর মধ্যে পার্থক্য লিখ
টাইপ–৮: বৈজ্ঞানিক পদ্ধতি ও পদার্থবিজ্ঞানের পরিচিতি
৫৪. পদার্থবিজ্ঞানে ৩টি উদ্দেশ্য লিখ।
৫৫. পদার্থবিজ্ঞানের প্রধান শাখাগুলো বা পরিসরগুলো লিখ।
৫৬. ইলেক্ট্রো-উইক ফোর্স বলতে কী বুঝ?
৫৭. আর্কিমিডিসের মৃত্যু পরবর্তী সময়কে পদার্থবিজ্ঞানে বন্ধ্যাকাল/অন্ধকার যুগ বলা হয় কেন?
৫৮. প্রযুক্তি ভালো কিংবা খারাপ উভয় হতে পারে — ব্যাখ্যা কর।
৫৯. পরিমাপের যথার্থতা ও নির্ভুলতা বজায় রাখার ৪টি কৌশল লেখ।
৬০. বৈজ্ঞানিক গবেষণায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া পর্যবেক্ষণের দুটি সমস্যা লিখ।

মাধ্যমিকে বিশ্লেষণী শিক্ষা/মেধা বিকাশ গড়তে “গাণিতিক পদার্থবিজ্ঞান” — বিষয়ে আমার ব্যাক্তিগত মতামত  লেখা আজ দৈনিক কুমিল্লা...
05/03/2026

মাধ্যমিকে বিশ্লেষণী শিক্ষা/মেধা বিকাশ গড়তে “গাণিতিক পদার্থবিজ্ঞান” — বিষয়ে আমার ব্যাক্তিগত মতামত লেখা আজ দৈনিক কুমিল্লার জমিন–এ প্রকাশিত।

বিগত বছরের ভুল বিশ্লেষণভিত্তিক টার্গেটেড Physics C.Q প্রশ্ন
06/02/2026

বিগত বছরের ভুল বিশ্লেষণভিত্তিক টার্গেটেড Physics C.Q প্রশ্ন

ভুলের জায়গাগুলো টার্গেট করে তৈরি করা এক্সাম-ফোকাসড Physics C.Q প্রশ্ন
22/01/2026

ভুলের জায়গাগুলো টার্গেট করে তৈরি করা এক্সাম-ফোকাসড Physics C.Q প্রশ্ন

16/01/2026

Address

Jhawtala
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when EXAM Preview posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category